Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

ঈদ-পরবর্তী উত্থানে শেয়ারবাজার

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০১ জুন ২০২৬, ১৭:১০
ঈদ-পরবর্তী উত্থানে শেয়ারবাজার

গ্রাফিকস: আগামীর সময়

ঈদ-পরবর্তী প্রথম কার্যদিবস আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে এবং টাকার অঙ্কে লেনদেনও বৃদ্ধি পেয়েছে।

জানা গেছে, দিন শেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের তুলনায় ৩৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৭২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ৪৪ পয়েন্টে অবস্থান করছে।

দিনভর লেনদেন হওয়া ৩৮৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৯টির, কমেছে ১৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টির। ডিএসইতে মোট ৯১২ কোটি ৩৮ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের তুলনায় ১৩৩ কোটি ৬৭ লাখ টাকা বেশি। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৭৮ কোটি ৭১ লাখ টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬১ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৯৭০ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে ১৮৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১১৮টির দর বেড়েছে, ৫৫টির কমেছে এবং ১৪টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৪৭ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ডিএসইতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে এনসিসি ব্যাংক পিএলসি। কোম্পানিটির ৪৪ কোটি ৭ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা ব্র্যাক ব্যাংকের লেনদেন হয়েছে ২৮ কোটি ১৭ লাখ ৮৩ হাজার টাকার। আর ১৯ কোটি ৬৪ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে তৃতীয় স্থানে রয়েছে বিবিএস কেবলস পিএলসি।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে সিটি ব্যাংক পিএলসি, গোল্ডেন সন লিমিটেড, যমুনা ব্যাংক পিএলসি, রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেড (আরডি ফুড), নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল পিএলসি, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস পিএলসি (বিবিএস) এবং বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।

এদিন শেয়ার দর পতনের শীর্ষে ছিল প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৭ দশমিক ৪১ শতাংশ কমেছে। ৩২৬ বারে কোম্পানিটির ২০ লাখ ৩১ হাজার ৮৩৪টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজারমূল্য ৫১ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইউনিয়ন ক্যাপিটালের শেয়ার দর ৬ দশমিক ৫২ শতাংশ কমেছে। ১৪০ বারে কোম্পানিটির ২ লাখ ৬১ হাজার ৪১৫টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজারমূল্য ১১ লাখ টাকা। তৃতীয় স্থানে থাকা প্রাইম ফাইন্যান্সের শেয়ার দর ৬ দশমিক ৬ শতাংশ কমেছে। ১২৩ বারে কোম্পানিটির ৫ লাখ ২৮ হাজার ৮২৯টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজারমূল্য ১৬ লাখ টাকা।

পতনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে অ্যাপোলো ইস্পাতের ৫ দশমিক ৭১ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৫ দশমিক ৫৬ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৫ দশমিক ৫৬ শতাংশ, ফিনিক্স ফাইন্যান্সের ৫ দশমিক ৫৬ শতাংশ, অ্যাপেক্স ট্যানারির ৪ দশমিক ১ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্সের ৩ দশমিক ৮ শতাংশ এবং রহিমা ফুড করপোরেশনের ৩ দশমিক ৫ শতাংশ দর কমেছে।

অন্যদিকে, শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ১০ শতাংশ বেড়েছে। ৭৫৩ বারে কোম্পানিটির ৭ লাখ ২৬ হাজার ৮১১টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজারমূল্য ৩ কোটি ৫১ লাখ টাকা।

দ্বিতীয় স্থানে থাকা গোল্ডেন সনের শেয়ার দর ৯ দশমিক ৯৩ শতাংশ বেড়েছে। কোম্পানিটি ৩ হাজার ৭৭৩ বারে ১ কোটি ৮ লাখ ৬১ হাজার শেয়ার লেনদেন করেছে, যার বাজারমূল্য ১৭ কোটি ৫০ লাখ টাকা। তৃতীয় স্থানে থাকা নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেলের শেয়ার দর ৯ দশমিক ৩৩ শতাংশ বেড়েছে। কোম্পানিটি ২ হাজার ৩৪২ বারে ৩৭ লাখ ৬২ হাজার ৭০০টি শেয়ার লেনদেন করেছে, যার বাজারমূল্য ১৪ কোটি ২ লাখ টাকা।

বৃদ্ধির তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের ৯ দশমিক ৩০ শতাংশ, আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচ্যুয়াল ফান্ড ওয়ান: স্কিম ওয়ানের ৯ দশমিক ৯ শতাংশ, বারাকা পতেঙ্গার ৮ দশমিক ৩৩ শতাংশ, বিডি থাইয়ের ৭ দশমিক ৬৩ শতাংশ, এনসিসি ব্যাংকের ৭ দশমিক ৫৩ শতাংশ, সিকদার ইন্স্যুরেন্সের ৬ দশমিক ৯৫ শতাংশ এবং গোল্ডেন হারভেস্টের ৬ দশমিক ১ শতাংশ দর বেড়েছে।

শেয়ারবাজারউত্থান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের