Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

বিজিআইসিতে ১৮ কোটি টাকার অনিয়ম

  • ক্ষতিগ্রস্ত শেয়ারহোল্ডাররা
ইব্রাহিম হোসাইন রেজোয়ান
ইব্রাহিম হোসাইন রেজোয়ান
agamir somoy
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৫:২৩
বিজিআইসিতে ১৮ কোটি  টাকার অনিয়ম

বিজিআইসি লোগো

দেশের পুরনো সাধারণ বীমা প্রতিষ্ঠান বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের (বিজিআইসি) ভেতরে কোটি কোটি টাকার আর্থিক অনিয়মের চিত্র উঠে এসেছে। বীমা আইন ও আন্তর্জাতিক হিসাব মান (আইএএস) লঙ্ঘন করে করা এসব অনিয়মের কারণে কোম্পানিটির মুনাফা কমছে, যার সরাসরি নেতিবাচক প্রভাব পড়ছে সাধারণ শেয়ারহোল্ডারদের ওপর।

কোম্পানির সদ্য প্রকাশিত ২০২৫ সালের আর্থিক প্রতিবেদন ও নিরীক্ষকের মন্তব্যে এসব অনিয়মের তথ্য জানা গেছে। নিরীক্ষক জানিয়েছেন, বিজিআইসি কর্তৃপক্ষ আইডিআরএর এসআরও নং ২৮০-ল/২০১৮ এবং নন-লাইফ ইন্স্যুরেন্স রুলস, ২০১৮-এর নির্ধারিত সীমা লঙ্ঘন করে লাগামহীন ব্যবস্থাপনা ব্যয় করেছে। ২০২৫ সালে কোম্পানিটির অনুমোদিত সর্বোচ্চ ব্যবস্থাপনা ব্যয়ের সীমা ছিল ২৮.৫৩ কোটি টাকা। কিন্তু তারা ব্যয় করেছে ৩৫.৬০ কোটি, যা নির্ধারিত সীমার চেয়ে ৭.৭১ কোটি টাকা বেশি। এর আগের বছরও তারা সীমার চেয়ে অতিরিক্ত ব্যয় করেছিল ১০.৩৩ কোটি টাকা।

গত দুই বছরে মোট ১৮.০৪ কোটি টাকা অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয়ের কারণে কোম্পানিটির মুনাফা সমপরিমাণে কমেছে। ফলে শেয়ারহোল্ডাররা শেয়ারপ্রতি ৩.৩৪ টাকা মুনাফা থেকে বঞ্চিত হয়েছেন। নিরীক্ষকদের মতে, এই অনিয়ম না হলে কোম্পানিটির দুই বছরের মুনাফা ১৫.৭০ থেকে বেড়ে ৩৩.৭৪ কোটি টাকা হতে পারত। আইনবহির্ভূত এসব ব্যয়ের কারণে কোম্পানির প্রকৃত মালিক তথা শেয়ারহোল্ডাররা ন্যায্য লভ্যাংশ থেকে বঞ্চিত হলেও অন্যায্যভাবে লাভবান হচ্ছেন কর্মীরা।

অতিরিক্ত ব্যয়ের বাইরেও আর্থিক হিসাবে চরম অসামঞ্জস্য পেয়েছে নিরীক্ষক প্রতিষ্ঠান। আর্থিক বিবরণীর নোট অনুযায়ী, অন্যান্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে বীমা ব্যবসা-সংক্রান্ত ৪৪.৪৬ কোটি টাকা পাওনা দেখানো হয়েছে। অন্যদিকে, দায় দেখানো হয়েছে ৬৬ লাখ টাকা। তবে এসব পাওনা ও দায়ের অঙ্ক সংশ্লিষ্ট তৃতীয় পক্ষের মাধ্যমে এখনো নিশ্চিত করা হয়নি বলে নিরীক্ষক জানিয়েছেন। এ ছাড়া কোম্পানিটি গ্র্যাচুইটি ফান্ড গঠন করলেও অ্যাকচুয়ারিয়াল ভ্যালুয়েশন না করায় আইএএস ১৯-এর লঙ্ঘন হয়েছে এবং ফান্ডটি এখনো জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক স্বীকৃত নয়।

একইভাবে, বিজিআইসি তাদের হিসাবে মোট ৯০ কোটি ৪৪ লাখ ৯ হাজার ১৭৬ টাকার ‘ফিক্সড ডিপোজিট’ দেখিয়েছে। এর মধ্যে অ্যাভিভা ফাইন্যান্সে ৩৫ লাখ এবং পদ্মা ব্যাংকে ২৫ লাখ টাকা বিনিয়োগ রয়েছে। এসব অর্থ আদায় অনিশ্চিত হওয়া সত্ত্বেও বিজিআইসি কোনো ‘ইম্পেয়ারমেন্ট লস’ বা প্রভিশন রাখেনি। ফলে প্রযোজ্য মানদণ্ড অনুসরণ না করায় চলতি সম্পদ ও রিটেইনড আর্নিংস ৬০ লাখ টাকা অতিরঞ্জিতভাবে প্রদর্শিত হয়েছে।

সার্বিক বিষয়ে বিজিআইসির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ সাইফুদ্দিন চৌধুরী আগামীর সময়কে জানালেন, প্রথম বীমা কোম্পানি হিসেবে তাদের কর্মকর্তা-কর্মচারীরা ২০-৩০ বছর ধরে কর্মরত থাকায় তাদের বেতন-ভাতা তুলনামূলক বেশি। এ ছাড়া বিদ্যুৎ, জ্বালানি, যাতায়াত, রেজিস্ট্রেশন ফি, অডিট ফি ও মনিহারি দ্রব্যের মূল্যবৃদ্ধির কারণেই মূলত এই অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয় হয়েছে।

বিজিআইসিঅনিয়মবাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডবীমা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি নজরুল, প্রথম স্ত্রী দুজনই রিমান্ডে

    দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি নজরুল, প্রথম স্ত্রী দুজনই রিমান্ডে

    শয্যার চেয়ে রোগী দ্বিগুণ, বারান্দা–মেঝেতে চিকিৎসা

    শয্যার চেয়ে রোগী দ্বিগুণ, বারান্দা–মেঝেতে চিকিৎসা

    ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’, পোস্ট দিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা

    ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’, পোস্ট দিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা

    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    সুশান্তের মৃত্যুর রাতে সিসিটিভিতে কী দেখা গিয়েছিল

    সুশান্তের মৃত্যুর রাতে সিসিটিভিতে কী দেখা গিয়েছিল

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    কেন বিশ্ব জুড়ে জনপ্রিয় কে-পপ,  ব্যর্থ হলো সি-পপ

    কেন বিশ্ব জুড়ে জনপ্রিয় কে-পপ, ব্যর্থ হলো সি-পপ

    ১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল

    ১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল