দেশের পুরনো সাধারণ বীমা প্রতিষ্ঠান
বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের (বিজিআইসি) ভেতরে কোটি কোটি টাকার
আর্থিক অনিয়মের চিত্র উঠে এসেছে। বীমা আইন ও আন্তর্জাতিক হিসাব মান (আইএএস) লঙ্ঘন
করে করা এসব অনিয়মের কারণে কোম্পানিটির মুনাফা কমছে, যার সরাসরি নেতিবাচক প্রভাব পড়ছে
সাধারণ শেয়ারহোল্ডারদের ওপর।
কোম্পানির সদ্য প্রকাশিত ২০২৫ সালের
আর্থিক প্রতিবেদন ও নিরীক্ষকের মন্তব্যে এসব অনিয়মের তথ্য জানা গেছে। নিরীক্ষক জানিয়েছেন,
বিজিআইসি কর্তৃপক্ষ আইডিআরএর এসআরও নং ২৮০-ল/২০১৮ এবং নন-লাই...