Agamir Somoy E-Paper
রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
আগামীর সময়
দুর্গম চরে প্রসূতির ভরসা রিমা
রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় শেয়ারবাজার

ব্যয় কমাতে এসে ঋণগ্রস্ত

ইব্রাহিম হোসাইন রেজোয়ান
ইব্রাহিম হোসাইন রেজোয়ান
agamir somoy
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৬:০৭
ব্যয় কমাতে এসে ঋণগ্রস্ত

গ্রাফিকস: আগামীর সময়

ব্যবসা সম্প্রসারণ ও ব্যাংকঋণ পরিশোধ করে সুদজনিত ব্যয় কমাতে শেয়ারবাজার থেকে মূলধন সংগ্রহ করেছিল ওয়াইম্যাক্স ইলেকট্রোডস। কিন্তু তালিকাভুক্তির পর সুদ ব্যয় কমা তো দূরের কথা, উল্টো কোম্পানিটি এখন ঋণের পাহাড়ে চাপা পড়েছে। ঋণের সঙ্গে পাল্লা দিয়ে কোম্পানির আর্থিক অবস্থাও বিপর্যয়ের মুখে।

২০১৭ সালে শেয়ারবাজার থেকে ১৫ কোটি টাকা সংগ্রহ করে ওয়াইম্যাক্স ইলেকট্রোডস। প্রসপেক্টাস অনুযায়ী, সংগৃহীত অর্থের মধ্যে ৫ কোটি টাকা দিয়ে ঋণ পরিশোধ করার কথা ছিল; কিন্তু বাস্তবে ঘটেছে ঠিক এর উল্টো। ২০১৬ সালের জুনে কোম্পানির মোট ঋণ ছিল মাত্র ১৩.০১ কোটি টাকা। অথচ ২০২৪-২৫ অর্থবছর শেষে তা প্রায় ৩৬৭৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৯১.২৭ কোটি টাকায়। ঋণ বিপুল হারে বাড়ার কারণে ২০১৫-১৬ অর্থবছরে ১ দশমিক শূন্য ৯ কোটি টাকার সুদ ব্যয় ২০২৪-২৫ অর্থবছরে ১৬৮৩ শতাংশ বেড়ে ১৯.৪৪ কোটি টাকায় পৌঁছায়।

ঋণের পাহাড় জমলেও কোম্পানির পণ্য বিক্রিতে অস্বাভাবিক উত্থান দেখা গেছে। আইপিও পূর্ব ২০১৫-১৬ অর্থবছরে যেখানে বিক্রি ছিল ৪১.০২ কোটি, ২০২৪-২৫ অর্থবছরে তা বেড়ে ৪৫১.৫০ কোটি টাকা হয়েছে। প্রায় ১০০১ শতাংশ বিক্রি বাড়লেও কোম্পানিটি মুনাফা ধরে রাখতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। ২০১৫-১৬ অর্থবছরের ৬.৪২ কোটির নিট মুনাফা ২০২৪-২৫ অর্থবছরে কমে মাত্র ২০ লাখ টাকায় নেমে আসে। এরপর ২০২৫-২৬ অর্থবছরের প্রথমার্ধে কোম্পানিটিকে ১.০২ কোটি টাকার লোকসান গুনতে হয়।

মুনাফায় ধস নামায় শেয়ারহোল্ডারদের লভ্যাংশপ্রাপ্তিও প্রায় বন্ধ। গত ছয় বছরের মধ্যে ২০২১, ২০২৩ ও ২০২৫ সালে শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। তবে ২০২৪ সালে মাত্র ৩ শতাংশ লভ্যাংশ পেয়েছেন বিনিয়োগকারীরা। প্রতিষ্ঠার পর গত ২০ বছরে কোম্পানির কোনো পুঞ্জীভূত মুনাফা হয়নি। বরং ৪৯.১৭ কোটি টাকার পুঞ্জীভূত লোকসানের কারণে ৭৩.০৮ কোটি পরিশোধিত মূলধনের বিপরীতে নিট সম্পদ দাঁড়িয়েছে মাত্র ২৩.৯২ কোটি, যা শেয়ারপ্রতি মাত্র ৩.২৭ টাকা।

আর্থিক এই দুরবস্থার পাশাপাশি নিরীক্ষা প্রতিবেদনে কোম্পানির হিসাবে একাধিক গুরুতর গরমিলের কথা উঠে এসেছে। গ্রাহকদের কাছে পাওনা ১৮৯ কোটি ২২ লাখ এবং ২০৪ কোটি ৮৭ লাখ টাকার মজুদ পণ্যের বিষয়ে পর্যাপ্ত নথিপত্র দেখাতে ব্যর্থ হয়েছে কোম্পানিটি। ফলে এসবের অস্তিত্ব ও নির্ভুলতা নিশ্চিত হওয়া যায়নি।

এ ছাড়া ১০ কোটি ৭১ লাখ টাকার স্থায়ী সম্পদকে বছরের পর বছর ধরে নির্মাণাধীন দেখিয়ে রাখা এবং ডব্লিউপিপিএফ ফান্ডের ৫৮ লাখ টাকা কর্মীদের মধ্যে বিতরণ না করে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগও এনেছেন নিরীক্ষক।

এসব বিষয়ে জানতে কোম্পানি সচিব দেবাশীস সরকারের সঙ্গে গত এপ্রিল ও মে মাসে ফোন এবং ই-মেইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

বাজারসংশ্লিষ্টরা বলছেন, আইপিওতে ঋণ কমানোর প্রতিশ্রুতি দিয়ে উল্টো ঋণের পাহাড় তৈরি করা এবং আর্থিক হিসাবে নিরীক্ষকের এত গুরুতর গরমিল পাওয়া বিনিয়োগকারীদের সঙ্গে বড় ধরনের প্রতারণা। অস্বাভাবিক বিক্রি বৃদ্ধির পরও লোকসান ও লভ্যাংশ না দেওয়া সন্দেহজনক। নিয়ন্ত্রক সংস্থার উচিত বিষয়গুলোর দ্রুত ও গভীর তদন্ত করা।

ওয়াইম্যাক্স ইলেকট্রোডসশেয়ারবাজারঋণগ্রস্ত
    শেয়ার করুন:
    Advertisement
    রংপুরে চার খুনের নেপথ্যে মাদকসেবীরা, বলছে পুলিশ

    রংপুরে চার খুনের নেপথ্যে মাদকসেবীরা, বলছে পুলিশ

    ২৩ আগস্ট ২০২৬, ১৩:৩৭

    সরাইলে নৌকাবাইচে লাখো মানুষের ঢল

    সরাইলে নৌকাবাইচে লাখো মানুষের ঢল

    ২২ আগস্ট ২০২৬, ২১:৪৭

    দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৩

    দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৩

    ২৩ আগস্ট ২০২৬, ১৩:২১

    সামিটের এলএনজি সরবরাহ অর্ধেকে, কাটছে না সংকট

    সামিটের এলএনজি সরবরাহ অর্ধেকে, কাটছে না সংকট

    ২৩ আগস্ট ২০২৬, ১৪:২১

    রংপুরে রাতে ৪ জনকে হত্যা, পরদিন দুপুরে পলায়ন, মাঝে মাদক সেবন

    রংপুরে রাতে ৪ জনকে হত্যা, পরদিন দুপুরে পলায়ন, মাঝে মাদক সেবন

    ২৩ আগস্ট ২০২৬, ১৫:১১

    ফের মুখোমুখি বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষা ক্যাডার

    ফের মুখোমুখি বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষা ক্যাডার

    ২২ আগস্ট ২০২৬, ২০:৫৬

    মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না বাংলাদেশ

    মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না বাংলাদেশ

    ২৩ আগস্ট ২০২৬, ১৩:১২

    আরও বেশি ধ্বংসাত্মক হামলার হুমকি পুতিনের

    আরও বেশি ধ্বংসাত্মক হামলার হুমকি পুতিনের

    ২৩ আগস্ট ২০২৬, ১৫:২৬

    ‘তৌহিদী জনতার’ বাধায় নৌকা বাইচ বন্ধ হবে না : ইউএনও

    ‘তৌহিদী জনতার’ বাধায় নৌকা বাইচ বন্ধ হবে না : ইউএনও

    ২২ আগস্ট ২০২৬, ২১:৩৪

    খালে বিষ দিয়ে মাছ ধরায় যুবক আটক

    খালে বিষ দিয়ে মাছ ধরায় যুবক আটক

    ২৩ আগস্ট ২০২৬, ১৫:২৮

    লালমনিরহাটে শিশু নন্দিনীকে হত্যায় এক আসামির মৃত্যুদণ্ড

    লালমনিরহাটে শিশু নন্দিনীকে হত্যায় এক আসামির মৃত্যুদণ্ড

    ২৩ আগস্ট ২০২৬, ১৫:১৭

    ‘মাদক সেবনে’ দুপুরে গ্রেপ্তার, বিকালে জামিনে এলাকায় ক্ষোভ

    ‘মাদক সেবনে’ দুপুরে গ্রেপ্তার, বিকালে জামিনে এলাকায় ক্ষোভ

    ২৩ আগস্ট ২০২৬, ১৫:১১

    বিএনপি আমলেই কোণঠাসা বিএনপিপন্থী আমলারা

    বিএনপি আমলেই কোণঠাসা বিএনপিপন্থী আমলারা

    ২৩ আগস্ট ২০২৬, ০৭:৩০

    জামালপুরে দুই শিশুর কান্নায় ফ্ল্যাটে মিলল মায়ের মরদেহ

    জামালপুরে দুই শিশুর কান্নায় ফ্ল্যাটে মিলল মায়ের মরদেহ

    ২৩ আগস্ট ২০২৬, ১৬:২০

    কবরস্থান গেছে ভরে, গাজায় এখন লাশ দাফনেও সংকট

    কবরস্থান গেছে ভরে, গাজায় এখন লাশ দাফনেও সংকট

    ২৩ আগস্ট ২০২৬, ১২:৫৮

    advertiseadvertise