Agamir Somoy E-Paper
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

পাঁচ কোম্পানির লভ্যাংশে হতাশ বিনিয়োগকারীরা

অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১০:০৬
শেয়ার করুন:
পাঁচ কোম্পানির লভ্যাংশে হতাশ বিনিয়োগকারীরা

শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানির পরিচালনা পর্ষদের ২০২৫-২৬ অর্থবছরের লভ্যাংশ ঘোষণা ঘিরে হতাশ হয়েছেন বিনিয়োগকারীরা। এর মধ্যে দুটি কোম্পানি শেয়ারপ্রতি মাত্র কয়েক পয়সা নগদ লভ্যাংশ দিয়েছে। বাকি দুটি কোম্পানি কোনো লভ্যাংশ দেয়নি। আরেকটি কোম্পানি লোকসানে থাকার পরও সামান্য নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানিগুলো হলো—খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, এটলাস বাংলাদেশ, ইস্টার্ন কেবলস ও ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

পাঁচ কোম্পানির মধ্যে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ০.২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। অর্থাৎ প্রতিটি শেয়ারের বিপরীতে বিনিয়োগকারীরা পাবেন মাত্র ২ দশমিক ৫ পয়সা। ২০২৫-২৬ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩০ পয়সা। গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ১১ টাকা ৭৫ পয়সা।

ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন শেয়ারহোল্ডারদের জন্য ০.২২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এতে প্রতিটি শেয়ারের বিপরীতে বিনিয়োগকারীরা পাবেন ২ দশমিক ২ পয়সা। তবে অর্থবছরটিতে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫৮ পয়সা। গত ৩০ জুন এনএভিপিএস ছিল ১২ টাকা ৫৭ পয়সা।

অন্যদিকে, এটলাস বাংলাদেশ ও ইস্টার্ন কেবলস কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে এটলাস বাংলাদেশের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৯৭ পয়সা। গত ৩০ জুন কোম্পানিটির এনএভিপিএস ছিল ১২০ টাকা।

ইস্টার্ন কেবলসের অবস্থাও ভালো নয়। অর্থবছরটিতে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪ টাকা ৬৬ পয়সা। গত ৩০ জুন এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৩৪ টাকা ৬৬ পয়সায়। লোকসানের কারণে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দিচ্ছে না।

এদিকে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ০.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এতে প্রতিটি শেয়ারের বিপরীতে পাওয়া যাবে ৫ পয়সা। অথচ অর্থবছরটিতে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২৯ পয়সা। গত ৩০ জুন এনএভিপিএস ছিল মাত্র ৫ পয়সা।

লভ্যাংশ ঘোষণার পর পাঁচ কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ ও রেকর্ড ডেটও নির্ধারণ করা হয়েছে। খান ব্রাদার্সের এজিএম ৩০ ডিসেম্বর, রেকর্ড ডেট ৩০ নভেম্বর। ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের এজিএম ২৮ ডিসেম্বর, রেকর্ড ডেট ৩ ডিসেম্বর।

এটলাস বাংলাদেশের এজিএম ২৪ ডিসেম্বর, রেকর্ড ডেট ১ ডিসেম্বর। ইস্টার্ন কেবলসের এজিএম ২৩ জানুয়ারি, রেকর্ড ডেট ১৩ ডিসেম্বর। আর ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের এজিএম ২৪ ডিসেম্বর, রেকর্ড ডেট ১ ডিসেম্বর।

শেয়ারবাজার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    কিউআইও প্রত্যাহার, ব্যাংক ঋণের পথে রয়্যাল ফুটওয়্যার

    কিউআইও প্রত্যাহার, ব্যাংক ঋণের পথে রয়্যাল ফুটওয়্যার

    টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের লগি-বৈঠার মিছিল, পুলিশের গাড়িতে আগুন

    টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের লগি-বৈঠার মিছিল, পুলিশের গাড়িতে আগুন

    গোয়েন্দা সংস্থার পরিচয়ে দল ছাড়তে বলা হচ্ছে জামায়াত এমপিকে

    গোয়েন্দা সংস্থার পরিচয়ে দল ছাড়তে বলা হচ্ছে জামায়াত এমপিকে

    শেখ হাসিনার পাসপোর্ট প্রসঙ্গে বাংলাদেশ হাইকমিশনকে জিজ্ঞেস করতে বললেন জয়সওয়াল

    শেখ হাসিনার পাসপোর্ট প্রসঙ্গে বাংলাদেশ হাইকমিশনকে জিজ্ঞেস করতে বললেন জয়সওয়াল