Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

ডিবিএর বিবৃতি

ফ্লোর প্রাইস প্রত্যাহারে আস্থা পুনরুদ্ধার হবে

অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৩:৫৯
ফ্লোর প্রাইস প্রত্যাহারে আস্থা পুনরুদ্ধার হবে

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর শেয়ারের ওপর দীর্ঘদিন ধরে আরোপিত ফ্লোর প্রাইস প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। সংগঠনটি মনে করে, এ সিদ্ধান্ত শেয়ারবাজারে স্বাভাবিক লেনদেন পুনঃপ্রতিষ্ঠা, মূল্য আবিষ্কার প্রক্রিয়া সচল করা এবং বিনিয়োগকারীদের আস্থা পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গতকাল মঙ্গলবার ডিবিএ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসইসির নবনির্বাচিত চেয়ারম্যান মাসুদ খানসহ কমিশনের সদস্যদের এ সিদ্ধান্ত গ্রহণে অভিনন্দন জানানো হয়।

ডিবিএ জানিয়েছে, শেয়ারবাজারে ফ্লোর প্রাইসজনিত অচলাবস্থা দূর করে স্বাভাবিক লেনদেন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে গত ৪ মে বিএসইসির কাছে একটি আবেদনপত্র পাঠিয়েছিল ডিবিএ। সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়, ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর শেয়ারে দীর্ঘদিন ধরে ফ্লোর প্রাইস বহাল থাকায় একদিকে বিক্রেতাদের স্বাভাবিক লেনদেন বাধাগ্রস্ত হচ্ছিল, অন্যদিকে বাজারে স্বাভাবিক মূল্য আবিষ্কার বা মূল্য নির্ধারণ প্রক্রিয়াও ব্যাহত হচ্ছিল।

ডিবিএর মতে, ফ্লোর প্রাইস ব্যবস্থা মার্জিন ঋণগ্রহীতা বিনিয়োগকারীদের জন্য নেতিবাচক ইক্যুইটির ঝুঁকি বাড়াচ্ছিল। পাশাপাশি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছেও বাংলাদেশের পুঁজিবাজার সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছিল।

এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম বলেছেন, এটি একটি সময়োপযোগী পদক্ষেপ। এর ফলে বাজারে দীর্ঘদিনের স্থবিরতা দূর হবে, স্বাভাবিক লেনদেন কার্যক্রম ফিরে আসবে এবং বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাজারভিত্তিক মূল্য নির্ধারণ ব্যবস্থাকে আরও কার্যকর, স্বচ্ছ ও গতিশীল করতে এই সিদ্ধান্ত সহায়ক হবে।

শেয়ারবাজারডিবিএ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: