Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
আগামীর সময়
‘গরিবের ডাক্তার’ এবাদুল্লাহ
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

ফ্রন্টিয়ার থেকে ইমার্জিং শেয়ারবাজারের ভিশন বিএসইসি চেয়ারম্যানের

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ২০:৪১
ফ্রন্টিয়ার থেকে ইমার্জিং শেয়ারবাজারের ভিশন বিএসইসি চেয়ারম্যানের

ছবি: আগামীর সময়

দেশের সাম্প্রতিক অর্থনৈতিক প্রেক্ষাপটে শেয়ারবাজারে আস্থা ফিরিয়ে আনা ও কাঠামোগত সংস্কারে সুসংগঠিত নীতিগত রোডম্যাপ তুলে ধরেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নবনিযুক্ত চেয়ারম্যান মাসুদ খান। দায়িত্ব গ্রহণ উপলক্ষে দেওয়া উদ্বোধনী বক্তব্যে তিনি স্পষ্ট করে বলেছেন, কমিশনের মূল ভিশন হলো বাংলাদেশি শেয়ারবাজারকে খুচরা বিনিয়োগকারী-নির্ভর একটি ফ্রন্টিয়ার মার্কেট থেকে একটি বিশ্বাসযোগ্য, স্বচ্ছ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগ-নির্ভর ইমার্জিং মার্কেটে রূপান্তর করা। যা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য দীর্ঘমেয়াদি দেশীয় ও আন্তর্জাতিক মূলধন সংগ্রহে সক্ষম হবে।

আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও শেয়ারবাজার বিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক ও বিএসইসির নতুন কমিশনাররা উপস্থিত ছিলেন।

ডিজিটাল রূপান্তরকে সংস্কারের অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে উল্লেখ করে চেয়ারম্যান বলেছেন, আইপিও, রাইটস ইস্যু, বন্ড ও সুকুক আবেদন, লাইসেন্সিং এবং নিয়ন্ত্রক দাখিলপ্রক্রিয়া ধাপে ধাপে সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তর করা হবে। এতে স্বচ্ছতা বাড়বে, সময় ও ব্যয় কমবে এবং নিয়ন্ত্রক কার্যক্রম আরও দক্ষ হবে। আধুনিক শেয়ারবাজার কাগজ নির্ভর প্রক্রিয়া এবং ম্যানুয়াল কার্যপ্রবাহের মাধ্যমে দক্ষতার সঙ্গে পরিচালিত হতে পারে না। তাই ডিজিটাইজেশন আমাদের সংস্কার কর্মসূচির অন্যতম প্রধান স্তম্ভ হবে। আমরা ধাপে ধাপে পুরো শেয়ারবাজার ইকোসিস্টেমকে ডিজিটাল রূপান্তরের আওতায় আনতে চাই। এর মধ্যে থাকবে নিয়ন্ত্রক রিপোর্টিং, কোম্পানির তথ্য প্রকাশ, লাইসেন্সিং, অনুমোদন, বাজার তদারকি, আইন প্রয়োগ এবং বিনিয়োগকারী সেবা।

সদ্য নিযুক্ত চেয়ারম্যান আরও বলেছেন, গত দুই দশকে বাংলাদেশের অর্থনীতি আকার, শক্তি ও বৈচিত্র্যে উল্লেখযোগ্যভাবে এগোলেও শেয়ারবাজার সেই প্রবৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে এগোতে পারেনি। এর ফলে বিনিয়োগকারীদের আস্থা ক্ষুণ্ন হয়েছে, অনেক ভালো মানের কোম্পানি তালিকাভুক্ত হতে নিরুৎসাহিত হয়েছে এবং বিদেশি বিনিয়োগকারীরা আরও সতর্ক অবস্থান নিয়েছে। এই বাস্তবতা পরিবর্তনে কমিশন নীতিনির্ভর, ধারাবাহিক ও টেকসই সংস্কার কর্মসূচি বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। আমাদের দর্শন অত্যন্ত সহজ— যেখানে প্রয়োজন সেখানে নিয়ন্ত্রণ, যেখানে সম্ভব সেখানে সরলীকরণ।

চেয়ারম্যান স্পষ্ট করে জানান, কমিশনের উদ্দেশ্য কখনোই মূল্য নিয়ন্ত্রণ বা বাজারের স্বাভাবিক ওঠানামা ঠেকানো নয়; বরং ন্যায্য মূল্য এবং তথ্যের সমান প্রাপ্যতা নিশ্চিত করা। ইনসাইডার ট্রেডিং, সার্কুলার ট্রেডিং, ওয়াশ ট্রেড, পাম্প-অ্যান্ড-ডাম্প, ফ্রন্ট রানিংসহ সব ধরনের অনিয়ম দ্রুত শনাক্ত করে কঠোর আইন প্রয়োগ করা হবে। প্রয়োজনে বিনিয়োগকারী সুরক্ষা ও বাজারের সততা রক্ষায় তাৎক্ষণিকভাবে লেনদেন স্থগিতসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নীতিমালার ক্ষেত্রে চেয়ারম্যান আরও স্মার্ট, নীতিনির্ভর ও ঝুঁকিভিত্তিক নিয়ন্ত্রণ কাঠামোর কথা জানান। বিনিয়োগকারী সুরক্ষা অক্ষুণ্ণ রেখে অপ্রয়োজনীয় রিপোর্টিং, অনুমোদন ও কমপ্লায়েন্সের বোঝা কমাতে বিদ্যমান বিধিমালা পুনর্মূল্যায়ন করা হবে। আন্তর্জাতিক উত্তম চর্চার সঙ্গে সামঞ্জস্য রেখে ত্রৈমাসিক ও অন্তর্বর্তীকালীন আর্থিক প্রতিবেদন কাঠামো সংস্কারের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

একই সঙ্গে ভালো মানের তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা বাড়াতে বহুজাতিক, রাষ্ট্রায়ত্ত ও বড় স্থানীয় কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে শেয়ারবাজারে আনতে সক্রিয় উদ্যোগ নেওয়া হবে। তালিকাভুক্ত কোম্পানির জন্য কর ও নীতিগত সুবিধা বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও মিউচুয়াল ফান্ড শিল্পে সুশাসন জোরদার এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণও সংস্কার এজেন্ডার গুরুত্বপূর্ণ অংশ।

সবশেষে চেয়ারম্যান বললেন, আস্থা বক্তৃতার মাধ্যমে তৈরি হয় না; আস্থা আসে ন্যায়পরায়ণতা, স্বচ্ছতা, ধারাবাহিক নীতিমালা ও জবাবদিহিতার মাধ্যমে। সেই বিশ্বাস পুনর্গঠনের লক্ষ্যেই নতুন কমিশনের এই সংস্কার যাত্রা শুরু।

তানভীর গনি বলেছেন, বাংলাদেশের অর্থনীতিকে বড় করতে ব্যাংকিং খাতের একক নির্ভরতা কমিয়ে পুঁজিবাজারকে একটি আঞ্চলিক পাওয়ার হাউসে রূপান্তর করা অপরিহার্য। বড় প্রকল্পের অর্থায়নে ব্যাংকের সীমাবদ্ধতা থাকায় ক্যাপিটাল মার্কেটই একমাত্র ভরসা। এজন্য মিউচুয়াল ফান্ডের প্রবৃদ্ধি, ইস্যুয়ার ও সিস্টেমের ত্রুটি দূর করা এবং নতুন বৈচিত্র্যময় প্রোডাক্ট আনা প্রয়োজন। পাশাপাশি, নিয়ন্ত্রক ও মধ্যস্থতাকারীদের মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধি এবং 'সেলফ-রেগুলেশন' বা স্ব-নিয়ন্ত্রণ ব্যবস্থা চালুর মাধ্যমে একটি শক্তিশালী পুঁজিবাজার গড়ে তোলা সম্ভব।

কমিশনার নাফিজ আল তারিক বলেছেন, ক্যাপিটাল মার্কেট একটি ক্রান্তিলগ্নে আছে এবং আমরা এমন একটি সময় পার করছি যে সময় আসলে একটি আস্থার সংকট এবং এই সময় আমরা এমন একটি দায়িত্ব নিয়েছি। আমরা আশা করি যে একটি টিম হিসেবে আমরা কাজ করব, যাতে আমরা আমাদের ক্যাপিটাল মার্কেটের আস্থা ফিরিয়ে আনতে পারি।

কমিশনার তানভীর হাবিব রহমান বলেছেন, আমার আশা হচ্ছে লন্ডনের সেরা চর্চাগুলো (বা সব ভালো কাজের নিয়মগুলো) আমি এখানে নিয়ে আসব। আর আমি এখানে আসতে পেরে অত্যন্ত আনন্দিত।

কমিশনার নাহিদ মাহতাব বলেছেন, সবার যদি সদিচ্ছা থাকে বা আমরা একসাথে যদি সবাই মিলে কাজ করতে পারি, তাহলে শেয়ারবাজারের উন্নয়ন করতে সক্ষম হব।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পদত্যাগপত্র জমা দেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কশিনার মু. মহসীন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ ও মো. সাইফুদ্দিন। এরপরে নতুন চেয়ারম্যান হিসেবে মাসুদ খান ও কমিশনার হিসেবে ঢাকা ব্যাংক সিকিউরিটিজের এমডি মো. নাফিজ আল তারিক, সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ মাহতাব ও আশা ইন্টারন্যাশনালের ফাইন্যান্স ডিরেক্টর তানভীর হাবিব রহমানকে নিয়োগ দেয় সরকার। একই দিনে তারা বিএসইসিতে যোগদান করেন।

শেয়ারবাজার
    শেয়ার করুন:
    Advertisement
    ‘গরিবের ডাক্তার’ এবাদুল্লাহ

    ‘গরিবের ডাক্তার’ এবাদুল্লাহ

    ০৪ জুন ২০২৬, ০৩:৩৯

    মবের মুখে বিজিবির জব্দ করা গাড়ি ছিনিয়ে নিল চোরাকারবারিরা

    মবের মুখে বিজিবির জব্দ করা গাড়ি ছিনিয়ে নিল চোরাকারবারিরা

    ০৪ জুন ২০২৬, ০০:১২

    চার্টার্ড ফ্লাইটে চুরি ৪৬৮ কোটি

    চার্টার্ড ফ্লাইটে চুরি ৪৬৮ কোটি

    ০৪ জুন ২০২৬, ০৭:১২

    ইসলামী ব্যাংক যেখান থেকে এখানে

    ইসলামী ব্যাংক যেখান থেকে এখানে

    ০৪ জুন ২০২৬, ০৭:৫৪

    চরের মতো দখল হচ্ছে দক্ষিণ চীন সাগর

    চরের মতো দখল হচ্ছে দক্ষিণ চীন সাগর

    ০৪ জুন ২০২৬, ১০:৫৬

    সাইবার-সিকিউরিটি জোরদারে ৫ দিনব্যাপী ‘ফিনিক্স সামিট ২০২৬’

    সাইবার-সিকিউরিটি জোরদারে ৫ দিনব্যাপী ‘ফিনিক্স সামিট ২০২৬’

    ০৪ জুন ২০২৬, ০০:০৫

    শিশুর উপর যৌন নির্যাতন : ১৩ দিনেই অভিযোগপত্র যাচ্ছে আদালতে

    শিশুর উপর যৌন নির্যাতন : ১৩ দিনেই অভিযোগপত্র যাচ্ছে আদালতে

    ০৪ জুন ২০২৬, ০০:৫৬

    বিদ্যুতের দাম বৃদ্ধিতে জীবনযাত্রার ব্যয় বাড়বে ৬০ শতাংশ

    বিদ্যুতের দাম বৃদ্ধিতে জীবনযাত্রার ব্যয় বাড়বে ৬০ শতাংশ

    ০৪ জুন ২০২৬, ১০:৪৭

    ৩৮ বছর পর ফিরে এলেন স্বামী, ঘরে তুললেন না স্ত্রী

    ৩৮ বছর পর ফিরে এলেন স্বামী, ঘরে তুললেন না স্ত্রী

    ০৪ জুন ২০২৬, ০৫:৫৭

    বোমা বৃষ্টির মাঝেই বেড়ে উঠছে শিশুরা

    বোমা বৃষ্টির মাঝেই বেড়ে উঠছে শিশুরা

    ০৪ জুন ২০২৬, ০১:১৪

    রপ্তানি আয়ে ভাটা

    রপ্তানি আয়ে ভাটা

    ০৪ জুন ২০২৬, ০১:১৬

    শ্রম ইস্যুতে বাড়ছে  মার্কিন শুল্ককোপ

    শ্রম ইস্যুতে বাড়ছে মার্কিন শুল্ককোপ

    ০৪ জুন ২০২৬, ০১:২৫

    ইরানে বসবাস করলে সবসময়ই আশঙ্কা কাজ করে

    ইরানে বসবাস করলে সবসময়ই আশঙ্কা কাজ করে

    ০৪ জুন ২০২৬, ১০:৪৬

    বাড়তি শুল্কে ডিসিসিআইয়ের উদ্বেগ

    বাড়তি শুল্কে ডিসিসিআইয়ের উদ্বেগ

    ০৪ জুন ২০২৬, ০১:৩০

    হোয়াইট হাউস পর্যন্ত যেন পৌঁছাতে পারে ইরানের ক্ষেপণাস্ত্র

    হোয়াইট হাউস পর্যন্ত যেন পৌঁছাতে পারে ইরানের ক্ষেপণাস্ত্র

    ০৪ জুন ২০২৬, ০২:৫১

    advertiseadvertise