Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

মার্জিন রুলস বাস্তবায়নে সময় বাড়াতে ডিবিএর কাছে তথ্য চেয়ে বিএসইসির চিঠি

নিজস্ব প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ২১:২৪
মার্জিন রুলস বাস্তবায়নে সময় বাড়াতে ডিবিএর কাছে তথ্য চেয়ে বিএসইসির চিঠি

সংগৃহীত ছবি

শেয়ারবাজারে নতুন ‘মার্জিন রুলস-২০২৫’ বাস্তবায়নে সময়সীমা আরও ৩ মাস বাড়ানোর অনুরোধ জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। এর আলোকে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে রুলসটি নিয়ে অগ্রগতি জানতে চেয়ে ডিবিএকে চিঠি দিয়েছে।

রবিবার (১২ এপ্রিল) বিএসইসির উপপরিচালক মো. রফিকুন্নবী সাক্ষরিত এ-সংক্রান্ত চিঠি ডিবিএ সভাপতিকে পাঠানো হয়েছে।

গত ৭ এপ্রিল ডিবিএ সভাপতি সাইফুল ইসলামের সাক্ষর করা এক চিঠিতে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের কাছে নতুন ‘মার্জিন রুলস-২০২৫’ বাস্তবায়নে ৩ মাস সময় চেয়ে আবেদন জানানো হয়।

এর আলোকে বিএসইসি থেকে পাঠানো এক চিঠিতে জানানো হয়েছে, ডিবিএর সময় বাড়ানোর বিষয়টি বিএসইসি মূল্যায়ন করেছে। তবে ভালো সিদ্ধান্ত নেওয়ার জন্য ‘কনজার্ভেটিভ পলিসি, পরিপালন করেছে ও করেনি এমন ব্রোকারের সংখ্যা, রিস্ক ম্যানেজমেন্ট কমিটি গঠন করেছে এবং করেনি এমন ব্রোকারের সংখ্যা জানা দরকার। এ ছাড়া আরবিসিএ রুলস পরিপালন করেছে এবং করেনি এমন ব্রোকারের সংখ্যা, আনরিয়েলাইজড লস বা নেগেটিভ ইক্যুইটির জন্য সময় বাড়াতে আবেদন করেনি কত সংখ্যক ব্রোকার, তা জানতে চেয়েছে বিএসইসি।

সময় বাড়ানোর দাবির চিঠিতে ডিবিএ জানায়, গত বছরের ১ নভেম্বর মার্জিন রুলস গেজেট আকারে প্রকাশ করা হয়। আইনটি ওইদিন থেকে ছয় মাস পর কার্যকরের সময় নির্ধারণ করা রয়েছে। এ বিধিমালায় ঝুঁকি ব্যবস্থাপনা শক্তিশালীকরণ, বিনিয়োগকারীদের সুরক্ষা বৃদ্ধি ও সামগ্রিক বাজার স্থিতিশীলতা নিশ্চিত করতে কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত প্রবর্তন করা হয়েছে।

নতুন এ বিধিমালার শর্তগুলো নির্ধারিত সময়সীমা ছয় মাসের (৩০ এপ্রিল, ২০২৬) মধ্যে বাস্তবায়ন করা পর্যাপ্ত নয় বলে মনে করে ডিবিএ নেতারা। এ কারনে সময় বাড়ানোর আবেদন করেছে ডিবিএ।

শেয়ারবাজারডিবিএ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: