সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

গ্রাফিকস: আগামীর সময়
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন ঘটলেও টাকার পরিমাণে লেনদেন সামান্য বেড়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের তুলনায় ২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৬৩ পয়েন্টে অবস্থান করছে। পাশাপাশি, ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৮ পয়েন্টে উন্নীত হলেও ডিএসই-৩০ সূচক ২.৬৯ পয়েন্ট কমে ২ হাজার ৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
আজ বাজারে লেনদেন হওয়া মোট ৩৭৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৮টির, কমেছে ২০২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টির। ডিএসইতে মোট ৭৯৮ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ৫৯ কোটি ৫০ লাখ টাকা বেশি। এর আগের দিন লেনদেনের পরিমাণ ছিল ৭৩৯ কোটি ২৩ লাখ টাকা।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৭ পয়েন্ট কমে ১৪ হাজার ৬৫০ পয়েন্টে নেমে এসেছে। সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৬৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৭৬টির দর বেড়েছে, ৭২টির কমেছে এবং ১৮টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে মোট ১৩ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে।
আজ ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষস্থান দখল করেছে মালেক স্পিনিং লিমিটেড। কোম্পানিটির ৩৩ কোটি ৯৫ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া তালিকার দ্বিতীয় স্থানে থাকা এনভয় টেক্সটাইলসের ২৭ কোটি ২৪ লাখ ৯৩ হাজার টাকা এবং তৃতীয় স্থানে থাকা শাহজিবাজার পাওয়ার লিমিটেডের ২৬ কোটি ৪৭ লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এই তালিকায় আরও রয়েছে বারাকা পতেঙ্গা, আইপিডিসি ফাইন্যান্স, বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, সাইনপুকুর সিরামিকস এবং ব্র্যাক ব্যাংক।
সোমবার শেয়ার দর হ্রাসের দিক থেকে সবচেয়ে বেশি পতন হয়েছে মেট্রো স্পিনিং লিমিটেডের। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৬ দশমিক ১২ শতাংশ কমেছে। দিনজুড়ে ২৫৮ বারে প্রতিষ্ঠানটির ৩ লাখ ৯ হাজার ৮৭৪টি শেয়ার লেনদেন হয়, যার বাজারমূল্য ২৯ লাখ টাকা। পতনের তালিকার দ্বিতীয় স্থানে থাকা প্রিমিয়ার লিজিংয়ের দর ৫ দশমিক ২৬ শতাংশ এবং তৃতীয় স্থানে থাকা আল-হাজ্ব টেক্সটাইলের দর ৪ দশমিক ৯৩ শতাংশ হ্রাস পেয়েছে।
এ ছাড়া দর কমার তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সাইফ পাওয়ারটেক, জেনারেশন নেক্সট, বিএসআরএম লিমিটেড, আইসিবি ইসলামিক ব্যাংক, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, ক্যাপিটেক মিবিবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং কাসেম ইন্ডাস্ট্রিজ।
অন্যদিকে, কার্যদিবসে শেয়ার দর সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়ে শীর্ষ অবস্থানে উঠে এসেছে ওয়াটা কেমিক্যাল লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ১০ শতাংশ বেড়েছে। দিনটিতে ৭৬৫ বারে ১২ লাখ ৫ হাজার ৮৯৯টি শেয়ার লেনদেন করে প্রতিষ্ঠানটি, যার বাজারমূল্য ১ কোটি ৩০ লাখ টাকা। দর বৃদ্ধির তালিকায় ৯ দশমিক ৯৬ শতাংশ বৃদ্ধি নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মতিন স্পিনিং এবং ৯ দশমিক ৭৭ শতাংশ বৃদ্ধি নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে ডরিন পাওয়ার।
এ ছাড়া শীর্ষ বৃদ্ধির অন্যান্য কোম্পানির তালিকায় রয়েছে শাইন পুকুর সিরামিকস, বেক্সিমকো, মালেক স্পিনিং, শাহজিবাজার পাওয়ার, সমতা লেদার, ফু-ওয়াং সিরামিকস এবং হ্নিওয়েল টেক্সটাইলস।




