Agamir Somoy E-Paper
সোমবার, ২২ জুন, ২০২৬
আগামীর সময়
চিকিৎসা ওষুধ, ভাড়াও দেন আলতাফ
সোমবার, ২২ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

সিডিবিএলের কাস্টডিয়ান আবেদনে ঘাটতি, শর্ত পূরণের নির্দেশ

বিশেষ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ১৫:১০
সিডিবিএলের কাস্টডিয়ান আবেদনে ঘাটতি, শর্ত পূরণের নির্দেশ

সংগৃহীত ছবি

দেশের শেয়ারবাজারের একমাত্র ইলেকট্রনিক শেয়ার সংরক্ষণাগার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল)। প্রতিষ্ঠানটি এবার মিউচুয়াল ফান্ড খাতের কাস্টডিয়ান হিসেবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি কাস্টডিয়ান কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় লাইসেন্স (সনদ) নিতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) আবেদন জানিয়েছে। নতুন আয়ের ক্ষেত্র তৈরি করতেই কাস্টডিয়ান হিসেবে কাজের উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

তবে নতুন প্রণীত মিউচুয়াল ফান্ড বিধিমালার আওতায় কাস্টডিয়ান হিসেবে নিবন্ধনের জন্য যেসব শর্ত রয়েছে, তার বেশকিছু পূরণে ব্যর্থ হয়েছে সিডিবিএল। এসব ঘাটতি পূরণ না হলে প্রতিষ্ঠানটির নিবন্ধন প্রক্রিয়া অনিশ্চয়তার মুখে পড়তে পারে। তাই সিডিবিএলকে শর্তগুলো দ্রুত পূরণ করার নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

সম্প্রতি বিএসইসির মার্কেট অ্যান্ড ইন্টারমিডিয়ারিজ অ্যাফেয়ার্স ডিভিশনের রেজিস্ট্রেশন বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি চিঠি সিডিবিএলকে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এদিকে চলতি বছরের গত ২১ জানুয়ারির এক আনুষ্ঠানিক বৈঠকে মিউচুয়াল ফান্ড খাতের উন্নয়নে সিডিবিএলকে কাস্টডিয়ান লাইসেন্সের জন্য আবেদন করতে উৎসাহ জোগায় কমিশন। এরই ধারাবাহিকতায় সিডিবিএলের পরিচালনা পর্ষদ কাস্টডিয়ান কার্যক্রম পরিচালনার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়।

সূত্রে জানা গেছে, সংশোধিত মিউচুয়াল ফান্ড বিধিমালা অনুযায়ী, এখন কাস্টডিয়ানদের দায়িত্ব শুধু ফান্ডের সম্পদ সংরক্ষণে সীমাবদ্ধ নয়; ইউনিটহোল্ডারদের হিসাব রক্ষণাবেক্ষণ এবং ব্যাংক লেনদেন তদারকির দায়িত্বও অন্তর্ভুক্ত হয়েছে। আগে নগদ অর্থ ও লেনদেনের নিয়ন্ত্রণ ছিল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির হাতে। গত বছরের নভেম্বরে কার্যকর হওয়া সংশোধিত মিউচুয়াল ফান্ড বিধিমালায় কাস্টডিয়ানদের ক্ষমতা ও দায়বদ্ধতা বাড়ানো হয়েছে।

বিএসইসির চিঠিতে উল্লেখ রয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচুয়াল ফান্ড) বিধিমালা, ২০২৫-এর অধীনে কাস্টডিয়ান হিসেবে নিবন্ধনের জন্য সিডিবিএলের গত ২৫ ফেব্রুয়ারির আবেদনটি দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। আবেদনে বেশকিছু ঘাটতি দৃষ্টিগোচর হয়েছে। এর মধ্যে কোম্পানির দাখিল করা আবেদনটিতে সর্বশেষ নিরীক্ষিত আর্থিক বিবরণী বা নিরীক্ষকের সনদ এবং কোম্পানিসহ তার পরিচালকদের পূর্ণাঙ্গ সিআইবি অঙ্গীকারপত্র জমা দেওয়া হয়নি। এ ছাড়া প্রতিষ্ঠান বা পরিচালকদের বিরুদ্ধে ঋণখেলাপি বা সিকিউরিটিজ আইন অমান্যের রেকর্ড-সংক্রান্ত হলফনামা এবং সহযোগী প্রতিষ্ঠান ও ঋণ-সংক্রান্ত প্রয়োজনীয় ঘোষণাপত্রও অনুপস্থিত। দাপ্তরিক সক্ষমতার প্রমাণ হিসেবে কাস্টডিয়ান টিমের তালিকা এবং প্রয়োজনীয় স্থান, অবকাঠামো, লজিস্টিক সহায়তা ও ওয়েবসাইট-সংক্রান্ত ঘোষণা জমা দেয়নি। একই সঙ্গে নির্ধারিত অভিজ্ঞতাসম্পন্ন কমপ্লায়েন্স অফিসারের নিয়োগপত্র ও জীবনবৃত্তান্ত প্রদান করা হয়নি। পাশাপাশি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (রিস্ক বেইজড ক্যাপিটাল অ্যাডিকোয়েসি) বিধিমালা, ২০১৯ অনুযায়ী পর্যাপ্ত মূলধন থাকার কোনো ঘোষণা জমা দেয়নি এবং সহযোগী প্রতিষ্ঠানসহ ঋণ-সংক্রান্ত কোনো ঘোষণা জমা দেয়নি।

এমন পরিস্থিতিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচুয়াল ফান্ড) বিধিমালা, ২০২৫-এর বিধি ৭(১) অনুযায়ী বিধি ৩৮(১) প্রতিপালন করে আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছে কমিশন।

সূত্রে জানা গেছে, শেয়ারবাজারে দীর্ঘমেয়াদি মন্দা ভাব সিডিবিএলের আয়ে নেতিবাচক প্রভাব ফেলেছে। তালিকাভুক্ত সিকিউরিটিজের প্রতি এক লাখ টাকা নিষ্পত্তিতে তারা ২৫ টাকা ফি পায়। ফলে দৈনিক লেনদেন কমে গেলে আয়ের পরিমাণও কমে যায়। এ ছাড়া বিও (বেনিফিশিয়ারি ওনার) হিসাব রক্ষণাবেক্ষণ ফি ১০০ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা করায় আয় আরও কমেছে। ২০২৫ অর্থবছরে বিও হিসাব থেকে বার্ষিক আয় নেমে এসেছে ৭ কোটি টাকায়, যা আগের বছর ছিল ১৩ কোটির বেশি। ফলে একই অর্থবছরে পরিচালন মুনাফা ১৭ শতাংশের বেশি কমে ৫২ কোটি ২০ লাখ টাকায় দাঁড়িয়েছে। নতুন আয়ের ক্ষেত্র তৈরি করতেই কাস্টডিয়ান হিসেবে কাজের উদ্যোগ নিয়েছে সিডিবিএল।

বাজারসংশ্লিষ্টরা বলছেন, প্রতিষ্ঠানটি যদি দ্রুত ঘাটতিগুলো পূরণ করতে পারে, তাহলে কাস্টডিয়ান হিসেবে নিবন্ধনের পথ আবারও উন্মুক্ত হতে পারে। অন্যথায় এই আবেদন দীর্ঘসূত্রতায় পড়তে পারে বা বাতিল হওয়ার ঝুঁকিও থাকে।

তবে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মোতালেব আগামীর সময়কে বলেছেন, ‘কাস্টডিয়ান হিসেবে কাজ করার আগ্রহী সিডিবিএল। এরই ধারাবাহিকতায় কাস্টডিয়ান সনদ নিতে বিএসইসির কাছে আবেদন জানানো হয়েছে। এর মধ্যে বিএসইসি আমাদের কাছে আরও কিছু তথ্য চেয়েছে। আমরা আগামী সপ্তাহের মধ্যে সেগুলো জমা দিয়ে দেব। আশা করছি, দ্রুতই কাস্টডিয়ান সনদ পেয়ে যাব।’

এ বিষয়ে বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম আগামীর সময়কে বলেছেন, ‘সিডিবিএলকে কাস্টডিয়ান সনদ দিতে আগ্রহী বিএসইসি। তবে এর জন্য বেশকিছু শর্ত রয়েছে। এর অন্যতম শর্ত হলো, প্রতিষ্ঠানটিকে ২০০ কোটি টাকার পরিশোধিত মূলধন থাকতে হবে, যেটা সিডিবিএলের রয়েছে। এখন অন্য শর্তগুলো পূরণ করলেই সিডিবিএলকে সনদ দেবে বিএসইসি।’

শেয়ারবাজারসিডিবিএল
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ২২ জুন ২০২৬
    রাত ১:০০ টা
    বেলজিয়াম
    ০
    ইরান
    ০
    ২২ জুন ২০২৬
    রাত ৪:০০ টা
    উরুগুয়ে
    ২
    কেপ ভার্দে
    ২
    ২২ জুন ২০২৬
    সকাল ৭:০০ টা
    নিউজিল্যান্ড
    ১
    মিসর
    ৩
    ২২ জুন ২০২৬
    রাত ১১:০০ টা
    আর্জেন্টিনা
    ০
    অস্ট্রিয়া
    ০
    আসলেন পাথরকাণ্ডে, গেলেন মাজার বিতর্কে

    আসলেন পাথরকাণ্ডে, গেলেন মাজার বিতর্কে

    ২২ জুন ২০২৬, ০০:২৯

    আর্জেন্টিনা সমর্থকের বিরুদ্ধে ব্রাজিল সমর্থকের লিগ্যাল নোটিশ

    আর্জেন্টিনা সমর্থকের বিরুদ্ধে ব্রাজিল সমর্থকের লিগ্যাল নোটিশ

    ২২ জুন ২০২৬, ০০:৩৩

    বাবার স্থায়ী অনুপস্থিতিই তাকে মহান করে

    বাবার স্থায়ী অনুপস্থিতিই তাকে মহান করে

    ২২ জুন ২০২৬, ০১:০০

    দু’হাজার প্রবাসী বাংলাদেশি আটক, দেশে ফিরতে পারছে না

    দু’হাজার প্রবাসী বাংলাদেশি আটক, দেশে ফিরতে পারছে না

    ২২ জুন ২০২৬, ০১:২৬

    আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নিরাপত্তা জোরদার

    আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নিরাপত্তা জোরদার

    ২২ জুন ২০২৬, ০১:৪৮

    চিকিৎসা ওষুধ, ভাড়াও দেন আলতাফ

    চিকিৎসা ওষুধ, ভাড়াও দেন আলতাফ

    ২২ জুন ২০২৬, ০৫:০১

    খুনের রাজনীতি পরিহার না করলে বিএনপিকেও দেশছাড়া করবে জনগণ

    খুনের রাজনীতি পরিহার না করলে বিএনপিকেও দেশছাড়া করবে জনগণ

    ২২ জুন ২০২৬, ০২:২২

    ইরানের সঙ্গে ড্র করল ১০ জনের বেলজিয়াম

    ইরানের সঙ্গে ড্র করল ১০ জনের বেলজিয়াম

    ২২ জুন ২০২৬, ০৩:১৫

    মেসিকে ছাড়িয়ে গেলেন ইয়ামাল

    মেসিকে ছাড়িয়ে গেলেন ইয়ামাল

    ২২ জুন ২০২৬, ০২:৫৬

    দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

    দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

    ২২ জুন ২০২৬, ০৭:৫৮

    আজ আর্জেন্টিনার অস্ট্রিয়া চ্যালেঞ্জ

    আজ আর্জেন্টিনার অস্ট্রিয়া চ্যালেঞ্জ

    ২২ জুন ২০২৬, ০৭:০৮

    আজকের নামাজের সময়সূচি (২২ জুন)

    আজকের নামাজের সময়সূচি (২২ জুন)

    ২২ জুন ২০২৬, ০৭:৩৮

    ছোট দলগুলোকে সুবিধা দেওয়ার অভিযোগ স্কালোনির

    ছোট দলগুলোকে সুবিধা দেওয়ার অভিযোগ স্কালোনির

    ২২ জুন ২০২৬, ০৯:০৯

    অবশেষে বিশ্বকাপের গ্যালারিতে ভোজিনহার মা

    অবশেষে বিশ্বকাপের গ্যালারিতে ভোজিনহার মা

    ২২ জুন ২০২৬, ১১:০৯

    জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে সরকার ইতিবাচক নয় : সুজন

    জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে সরকার ইতিবাচক নয় : সুজন

    ২২ জুন ২০২৬, ০৩:০৬

    advertiseadvertise