Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

৫ লাখ টাকা পর্যন্ত ফেরত পাবেন ১৭৩৩২ বিনিয়োগকারী

অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৩:২৫
৫ লাখ টাকা পর্যন্ত ফেরত পাবেন ১৭৩৩২ বিনিয়োগকারী

সংবাদ সম্মেলনে কথা বলছেন ডিএসই চেয়ারম্যান মোমিনুল ইসলাম। ছবি : সংগৃহীত

ডিফল্ট হয়ে যাওয়া পাঁচটি ব্রোকারেজ হাউসের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের মধ্যে ১৭ হাজার ৩৩২ জনকে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত সম্পূর্ণ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইনভেস্টমেন্ট প্রোটেকশন ফান্ড (আইপিএফ)। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে এ কার্যক্রম শুরু হবে। এতে ক্ষতিগ্রস্ত মোট ১৭ হাজার ৯২৫ জন বিনিয়োগকারীর প্রায় ৯৭ শতাংশই তাদের পাওনা টাকার বড় অংশ বা সম্পূর্ণ অর্থ ফেরত পাওয়ার সুযোগ পাবেন।

আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মোমিনুল ইসলাম।

তিনি বলেন, বর্তমানে পাঁচটি ডিফল্টার ব্রোকারেজ হাউসে ১৭ হাজার ৯২৫ জন বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছেন। এসব বিনিয়োগকারীর মধ্যে ব্রোকারেজ হাউস ও ইনভেস্টমেন্ট প্রোটেকশন ফান্ড থেকে এখন পর্যন্ত প্রায় ৩৭ কোটি ৬০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ক্ষতিগ্রস্ত প্রত্যেক বিনিয়োগকারীর সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগের অর্থ আইপিএফ থেকে পরিশোধ করা হবে। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে এ অর্থ ফেরতের কার্যক্রম শুরু হবে। পুরো প্রক্রিয়া শেষ হতে প্রায় এক থেকে দুই মাস সময় লাগতে পারে বলে জানান ডিএসই চেয়ারম্যান।

মোমিনুল ইসলাম বলেন, ১৭ হাজার ৩৩২ জন বিনিয়োগকারী, যা মোট ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীর প্রায় ৯৭ শতাংশ, এই উদ্যোগের মাধ্যমে তাদের অর্থ সম্পূর্ণভাবে ফেরত পাওয়ার সুযোগ পাবেন। বাকি ৫৯৩ জন বিনিয়োগকারীর আরও অর্থ পাওনা থাকবে।

এই ৫৯৩ জনের অর্থ ফেরত দেওয়ার বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এ ক্ষেত্রে ডিফল্টার ব্রোকারেজ হাউসগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া, প্রতিষ্ঠানগুলোর হাতে থাকা শেয়ার বিক্রি এবং পরিচালকদের ব্যক্তিগত সম্পদ থেকে অর্থ আদায়ের উদ্যোগ নেওয়া হবে। প্রয়োজনে আইপিএফে ভবিষ্যতে জমা হওয়া অর্থ থেকেও এসব বিনিয়োগকারীর পাওনা পরিশোধের ব্যবস্থা করা হবে।

ডিএসই চেয়ারম্যান বলেন, ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের অর্থ ফেরত দেওয়া শুধু আইনি বিষয় নয়, এটি মানবিক বিষয়ও। ডিফল্টার প্রতিষ্ঠানগুলোর কারণে অনেক অবসরপ্রাপ্ত ব্যক্তি, শিক্ষক ও বিচারকসহ বিভিন্ন শ্রেণির বিনিয়োগকারী তাদের বিনিয়োগের অর্থ আটকে যাওয়ায় সমস্যায় পড়েছেন। তাদের সমস্যা সমাধানকে নৈতিক দায়িত্ব হিসেবে দেখা হচ্ছে।

তিনি জানান, ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের অর্থ ফেরতের উদ্যোগে সরকারের নৈতিক সমর্থন পাওয়া গেছে। একই সঙ্গে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সহযোগিতার কথাও উল্লেখ করেন তিনি।

মোমিনুল ইসলাম বলেন, শুরুতে নির্দিষ্ট একটি শ্রেণির বিনিয়োগকারীদের অর্থ ফেরতের বিষয়ে নির্দেশনা থাকলেও ডিএসইর অনুরোধের পর সবগুলো ডিফল্টার হাউসের বিনিয়োগকারীদের অর্থ ফেরতের বিষয়ে বিএসইসির কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে।

আইপিএফের অর্থের উৎস সম্পর্কেও তিনি বলেন, ব্রোকারেজ হাউসগুলোর ট্রেড কমিশন থেকে নির্দিষ্ট হারে অর্থ এই তহবিলে জমা হয়। পাশাপাশি ২০২৫ সালের সিদ্ধান্ত অনুযায়ী ব্রোকারেজ হাউসগুলোর হিসাবে থাকা অর্থের সুদের ২৫ শতাংশ আইপিএফে জমা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

ডিফল্টার ব্রোকারেজ হাউসগুলোর বিরুদ্ধে আইনি পদক্ষেপও চলমান রয়েছে বলে জানান ডিএসই চেয়ারম্যান। তাঁর বক্তব্য অনুযায়ী, পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে চারটির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা চলমান এবং একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আদালতে মামলা রয়েছে।

মোমিনুল ইসলাম বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে ডিফল্টার প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা এবং বাজার তদারকি জোরদার করার কাজ চলছে। কোনো প্রতিষ্ঠানে অনিয়মের সূচনা দেখা দিলে দ্রুত পদক্ষেপ নেওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের অর্থ ফেরতের উদ্যোগ পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একই সঙ্গে বাজারে যাতে বিনিয়োগকারীরা প্রতারণা বা অনিয়মের কারণে ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়েও নিয়ন্ত্রক ও বাজারসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

ডিএসইশেয়ারবাজারবিনিয়োগকারীঅর্থনীতি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    শয্যার চেয়ে রোগী দ্বিগুণ, বারান্দা–মেঝেতে চিকিৎসা

    শয্যার চেয়ে রোগী দ্বিগুণ, বারান্দা–মেঝেতে চিকিৎসা

    দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি নজরুল, প্রথম স্ত্রী দুজনই রিমান্ডে

    দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি নজরুল, প্রথম স্ত্রী দুজনই রিমান্ডে

    ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’, পোস্ট দিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা

    ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’, পোস্ট দিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা

    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    ১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল

    ১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    সুশান্তের মৃত্যুর রাতে সিসিটিভিতে কী দেখা গিয়েছিল

    সুশান্তের মৃত্যুর রাতে সিসিটিভিতে কী দেখা গিয়েছিল

    কেন বিশ্ব জুড়ে জনপ্রিয় কে-পপ,  ব্যর্থ হলো সি-পপ

    কেন বিশ্ব জুড়ে জনপ্রিয় কে-পপ, ব্যর্থ হলো সি-পপ

    চীনা কৌশলে জেগে উঠুক বাংলার গ্রাম

    চীনা কৌশলে জেগে উঠুক বাংলার গ্রাম

    ডায়াবেটিসজনিত কিডনি রোগ

    ডায়াবেটিসজনিত কিডনি রোগ