বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের অর্ধবার্ষিকেও মুনাফায় বড় উত্থান

লোগো
শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন ২০২৬) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ৪৮ শতাংশ বেড়েছে। একই সঙ্গে দ্বিতীয় প্রান্তিকেও কোম্পানিটির মুনাফায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩.০০ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ২.০৪ টাকা। এ সময়ে কোম্পানিটির মোট মুনাফা বেড়ে হয়েছে ১৩ কোটি ৩০ লাখ টাকা, যা এক বছর আগে ছিল ৯ কোটি ১ লাখ টাকা। অর্থাৎ বছরের ব্যবধানে মুনাফা বেড়েছে ৪ কোটি ২৯ লাখ টাকা বা ৪৮ শতাংশ।
দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১.৩৯ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ০.৯৮ টাকা। এ সময়ে মোট মুনাফা ৪ কোটি ৩২ লাখ টাকা থেকে বেড়ে ৬ কোটি ১৫ লাখ টাকায় দাঁড়িয়েছে, যা প্রায় ৪২ শতাংশ প্রবৃদ্ধি নির্দেশ করে।
চলতি বছরের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৪.২৬ টাকা।
এর আগে ২০২৫ অর্থবছরেও কোম্পানিটির মুনাফা বেড়েছিল। ওই বছর শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয় ৪.৮১ টাকা, যা ২০২৪ সালে ছিল ৪.১৯ টাকা। প্রায় ১৫ শতাংশ মুনাফা বৃদ্ধির ধারাবাহিকতায় পরিচালনা পর্ষদ নগদ লভ্যাংশ ২০ শতাংশ থেকে বাড়িয়ে ২২ শতাংশ ঘোষণা করে। পরে গত ২৩ জুন অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা সেই লভ্যাংশ অনুমোদন করেন।




