Agamir Somoy E-Paper
সোমবার, ১৩ জুলাই, ২০২৬
আগামীর সময়
সাজ্জাদ নিজেই ব্লাড ব্যাংক
সোমবার, ১৩ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

তিন কোম্পানির শেয়ার দামে অস্বাভাবিক উল্লম্ফন

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১৫:২০
তিন কোম্পানির শেয়ার দামে অস্বাভাবিক উল্লম্ফন

গ্রাফিকস: আগামীর সময়

শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি— ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স এবং আমরা নেটওয়ার্কের শেয়ার দর গত এক মাসে অস্বাভাবিকভাবে বেড়েছে। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তদন্তে উঠে এসেছে, এসব দর বৃদ্ধির পেছনে নেই কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই)। ফলে মৌলভিত্তির পরিবর্তে দর বৃদ্ধির এ প্রবণতায় বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বাজার-সংশ্লিষ্টরা।

ডিএসই সূত্র বলছে, তিন কোম্পানির শেয়ারের দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতির কারণ জানতে চেয়ে পৃথকভাবে কোম্পানিগুলোর কাছে ব্যাখ্যা চাওয়া হয়। জবাবে প্রতিটি কোম্পানিই জানিয়েছে, শেয়ার দর বাড়ার মতো কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য তাদের কাছে নেই।

তথ্য অনুযায়ী, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজের শেয়ার দর গত ১৪ জুন ১৭ টাকা ১০ পয়সা থেকে বেড়ে ১২ জুলাই ২৩ টাকা ৮০ পয়সায় পৌঁছেছে। অর্থাৎ এক মাসেরও কম সময়ে শেয়ারটির দাম বেড়েছে ৬ টাকা ৭০ পয়সা বা প্রায় ৩৯ শতাংশ, যা তিন কোম্পানির মধ্যে সর্বোচ্চ। অথচ কোম্পানিটির আর্থিক অবস্থান তেমন ইতিবাচক নয়। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই ২০২৫-মার্চ ২০২৬) ফারইস্ট নিটিংয়ের শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৯৯ পয়সা।

অন্যদিকে, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের শেয়ার দর ১৬ জুন ৩৮ টাকা ২০ পয়সা থেকে বেড়ে ১২ জুলাই ৪৫ টাকা ৭০ পয়সায় দাঁড়িয়েছে। ফলে এক মাসে শেয়ারটির দাম বেড়েছে ৭ টাকা ৫০ পয়সা বা প্রায় ২০ শতাংশ।

এদিকে, আমরা নেটওয়ার্কের শেয়ার দর ১৪ জুন ১৯ টাকা ১০ পয়সা থেকে বেড়ে ১২ জুলাই ২১ টাকা ৭০ পয়সায় পৌঁছেছে। অর্থাৎ এক মাসে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২ টাকা ৬০ পয়সা বা প্রায় ১৪ শতাংশ।

তিন কোম্পানিরই দাবি, শেয়ার দামের এ ঊর্ধ্বগতির পেছনে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই। ফলে ডিএসইর তদন্তেও দর বৃদ্ধির পেছনে বিশেষ কোনো করপোরেট কারণের সন্ধান মেলেনি।

বাজার সংশ্লিষ্টদের মতে, এ ধরনের পরিস্থিতিতে শুধুমাত্র দর বৃদ্ধির প্রবণতা দেখে বিনিয়োগ না করে কোম্পানির আর্থিক ভিত্তি, মুনাফা, সম্পদের মান ও ভবিষ্যৎ সম্ভাবনা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়াই বিনিয়োগকারীদের জন্য নিরাপদ হবে।

ডিএসইঅপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্যশেয়ারবাজার
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১৫ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    ফ্রান্স
    ০
    স্পেন
    ০
    ১৬ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    আর্জেন্টিনা
    ০
    ইংল্যান্ড
    ০
    advertisement
    advertisement
    বস্তিতে কোমর পানি, ভাবার সময় নেই কারও

    বস্তিতে কোমর পানি, ভাবার সময় নেই কারও

    ১৩ জুলাই ২০২৬, ০০:০৪

    ৩ হাজার টাকা তুলতে গিয়ে অ্যাকাউন্টে দেখলেন প্রায় ৭৬০ কোটি

    ৩ হাজার টাকা তুলতে গিয়ে অ্যাকাউন্টে দেখলেন প্রায় ৭৬০ কোটি

    ১৩ জুলাই ২০২৬, ০৪:১৩

    সাজ্জাদ নিজেই ব্লাড ব্যাংক

    সাজ্জাদ নিজেই ব্লাড ব্যাংক

    ১৩ জুলাই ২০২৬, ০২:১৪

    সারোয়ার তুষারের নেতৃত্বে এনসিপির মিডিয়া, প্রচার ও ব্র্যান্ডিং বিষয়ক উপ-কমিটি

    সারোয়ার তুষারের নেতৃত্বে এনসিপির মিডিয়া, প্রচার ও ব্র্যান্ডিং বিষয়ক উপ-কমিটি

    ১৩ জুলাই ২০২৬, ০০:১১

    ভ্যানে বসে পানিতে ভেসে শেষে অফিসে

    ভ্যানে বসে পানিতে ভেসে শেষে অফিসে

    ১৩ জুলাই ২০২৬, ০১:০৫

    যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ইরানের

    যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ইরানের

    ১৩ জুলাই ২০২৬, ০৪:৫৭

    পা পিছলে বন্যার পানিতে হারিয়ে গেলেন নিরঞ্জন

    পা পিছলে বন্যার পানিতে হারিয়ে গেলেন নিরঞ্জন

    ১৩ জুলাই ২০২৬, ০৫:২৫

    ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭

    ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭

    ১৩ জুলাই ২০২৬, ০৫:৫০

    ঢাকায় আজও ঝরছে বৃষ্টি, যা বলছে আবহাওয়া অফিস

    ঢাকায় আজও ঝরছে বৃষ্টি, যা বলছে আবহাওয়া অফিস

    ১৩ জুলাই ২০২৬, ০৮:০৯

    এ ডোবাই শেষ ডোবা নয়

    এ ডোবাই শেষ ডোবা নয়

    ১৩ জুলাই ২০২৬, ০৪:৫৬

    আজকের নামাজের সময়সূচি (১৩ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (১৩ জুলাই)

    ১৩ জুলাই ২০২৬, ০৭:২৮

    পানিবন্দি সারা দিন ভোগান্তি চূড়ান্ত

    পানিবন্দি সারা দিন ভোগান্তি চূড়ান্ত

    ১৩ জুলাই ২০২৬, ০৪:৫৫

    হাসপাতালে ইউল্যাব শিক্ষার্থীর মৃত্যু, স্বজনরা বলছেন অবহেলায়

    হাসপাতালে ইউল্যাব শিক্ষার্থীর মৃত্যু, স্বজনরা বলছেন অবহেলায়

    ১৩ জুলাই ২০২৬, ০১:১৩

    অবস্থা শোচনীয় সারা দেশে

    অবস্থা শোচনীয় সারা দেশে

    ১৩ জুলাই ২০২৬, ০৪:৫৫

    এক অকুতোভয় স্বপ্নদ্রষ্টার রোমাঞ্চকর উপাখ্যান

    এক অকুতোভয় স্বপ্নদ্রষ্টার রোমাঞ্চকর উপাখ্যান

    ১৩ জুলাই ২০২৬, ০৩:৫৫

    advertiseadvertise