নাভানা সিএনজির প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে ৬০০ শতাংশ

সংগৃহীত ছবি
শেয়ারবাজারে জ্বালানি ও বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত কোম্পানি নাভানা সিএনজি লিমিটেডের ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ৬০০ শতাংশ বেড়েছে। একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) বেড়েছে ৯ দশমিক ৩৮ শতাংশ। পাশাপাশি শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) বেড়েছে প্রায় দশমিক ২০ শতাংশ।
সোমবার (১৬ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই-সিএসই) মাধ্যমে প্রকাশিত কোম্পানিটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৭ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ৬ পয়সা বা ৬০০ শতাংশ বেড়েছে।
আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহও বেড়েছে। জুলাই-সেপ্টেম্বর ২০২৬ সময়ে সমন্বিত এনওসিএফপিএস দাঁড়িয়েছে ৩৫ পয়সা। আগের বছরের একই সময়ে এটি ছিল ৩২ পয়সা। ফলে এক বছরের ব্যবধানে এনওসিএফপিএস বেড়েছে ৩ পয়সা বা ৯ দশমিক ৩৮ শতাংশ।
এদিকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোম্পানিটির সমন্বিত এনএভি দাঁড়িয়েছে ৩০ টাকা ৩২ পয়সা। আগের বছরের একই সময়ে এনএভির পরিমাণ ছিল ৩০ টাকা ২৬ পয়সা। সে হিসাবে এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য বেড়েছে ৬ পয়সা বা প্রায় দশমিক ২০ শতাংশ।



