ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

গ্রাফিকস: আগামীর সময়
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের দুই শেয়ারবাজারেই সূচক ও লেনদেনের পরিমাণ বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ৩৩ পয়েন্ট। একই সঙ্গে বাজারটিতে লেনদেন হয়েছে ৮৮৭ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট। এদিন দুই বাজারেই অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে।
আজ রবিবার ডিএসই ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে জানা গেছে এসব তথ্য।
দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৩৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৬০ পয়েন্টে। শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৫ পয়েন্টে এবং বাছাই করা ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ৯৯ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে মোট ৩৮১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ২১২টির দাম বেড়েছে, ১২৩টির কমেছে এবং ৪৬টির দাম অপরিবর্তিত ছিল।
ডিএসইতে আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৭০৭ কোটি ৫ লাখ টাকা, যা আজকের তুলনায় ১৮০ কোটি ৮০ লাখ টাকা কম।
অন্যদিকে, সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯২৪ পয়েন্টে। এদিন বাজারটিতে লেনদেন হওয়া ১৭৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৯৭টির দাম বেড়েছে, ৬৩টির কমেছে এবং ১৮টির দাম অপরিবর্তিত ছিল। দিনশেষে সিএসইতে মোট ২৭ কোটি টাকার লেনদেন হয়েছে।
এদিন ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে ছিল একমি পেস্টিসাইটস লিমিটেড। কোম্পানিটির ৪১ কোটি ১৯ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৩৫ কোটি ৫৫ লাখ ২৩ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে দ্বিতীয় স্থানে ছিল বেক্সিমকো। আর ৩২ কোটি ২৫ লাখ ২ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে তৃতীয় স্থানে ছিল মালেক স্পিনিং মিলস পিএলসি।
লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হলো সায়হাম টেক্সটাইল মিলস, প্যারামাউন্ট টেক্সটাইল, সিটি ব্যাংক, শাইনপুকুর সিরামিকস, ফারইস্ট নিটিং, প্রাইম ব্যাংক ও ডাচ্-বাংলা ব্যাংক।
দাম বাড়ার তালিকায় শীর্ষে ছিল আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলী মিউচুয়াল ফান্ড। ফান্ডটির ইউনিটের দাম ১০ শতাংশ বেড়েছে। ২ হাজার ৫৩৫ বারে ফান্ডটির ২৩ লাখ ৬২ হাজার ৯৭৬টি ইউনিট লেনদেন হয়েছে, যার বাজারমূল্য ২ কোটি ২ লাখ টাকা।
দাম বাড়ার তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের শেয়ারের দাম বেড়েছে ৯ দশমিক ৯৯ শতাংশ। ৯১৭ বারে কোম্পানিটির ৬ লাখ ৯৫ হাজার ৮৪৪টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজারমূল্য ১০ কোটি ৯৬ লাখ টাকা। ৯ দশমিক ৭২ শতাংশ দাম বেড়ে তৃতীয় স্থানে রয়েছে সায়হাম কটন মিলস। ১ হাজার ৫২৪ বারে কোম্পানিটির ৪৮ লাখ ১০ হাজার ৬২৪টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজারমূল্য ১১ কোটি ১৯ লাখ টাকা।
দাম বাড়ার শীর্ষ দশে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে হাওয়া ওয়েলের ৯ দশমিক ৪৯ শতাংশ, আর্গন ডেনিমসের ৯ দশমিক ০৯ শতাংশ, বাংলাদেশ অটোকার্সের ৮ দশমিক ৭৩ শতাংশ, আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ান: স্কিম ওয়ানের ৮ দশমিক ৬২ শতাংশ, বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজের ৭ দশমিক ৯৮ শতাংশ, আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ডের ৭ দশমিক ২৭ শতাংশ এবং প্রাইম ব্যাংক ১ম আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ডের ৭ দশমিক ০১ শতাংশ দাম বেড়েছে।
অন্যদিকে, দরপতনের তালিকায় শীর্ষে ছিল সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেড। কোম্পানিটির শেয়ারের দাম আগের কার্যদিবসের তুলনায় ৭ দশমিক ৪১ শতাংশ কমেছে। ৩ হাজার ৫৮০ বারে কোম্পানিটির ৪১ লাখ ৩২ হাজার ৫৫৯টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজারমূল্য ২৩ কোটি ৫৪ লাখ টাকা।
দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের শেয়ারের দাম কমেছে ৬ দশমিক ০৩ শতাংশ। ৫১৯ বারে কোম্পানিটির ৪ লাখ ১১ হাজার ৩৫২টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজারমূল্য ৪৫ লাখ টাকা। ৫ দশমিক ২৬ শতাংশ দাম কমে তৃতীয় স্থানে রয়েছে লুব-রেফ। ৪৪৮ বারে কোম্পানিটির ২ লাখ ৮৪ হাজার ১০৯টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজারমূল্য ৩১ লাখ টাকা।
দাম কমার শীর্ষ দশে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে ফ্যামিলিটেক্স (বিডি) ৫ শতাংশ, এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ৪ দশমিক ৩৪ শতাংশ, নিউ লাইন ক্লোথিংস ৪ দশমিক ২৫ শতাংশ, অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স ৪ দশমিক ১৬ শতাংশ, জেনারেশন নেক্সট ৪ দশমিক ১৬ শতাংশ, মেঘনা পেট্রোলিয়াম ৪ দশমিক ০৮ শতাংশ এবং শাইনপুকুর সিরামিকসের শেয়ারের দাম ৪ দশমিক ০১ শতাংশ কমেছে।




