Agamir Somoy E-Paper
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
স্বেচ্ছাশ্রমে লাজু গড়ছেন সংগীতশিল্পী
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

৪ হাজার ৮০০ কোটির লেনদেন, তবু কমেছে বাজার মূলধন

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১৭:৫৪
শেয়ার করুন:
৪ হাজার ৮০০ কোটির লেনদেন, তবু কমেছে বাজার মূলধন

গ্রাফিকস: আগামীর সময়

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে লেনদেন বাড়লেও কমেছে বাজার মূলধন। সপ্তাহ জুড়ে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ও ডিএসই-৩০ সামান্য বাড়লেও কমেছে শরিয়াহ সূচক ডিএসইএস। পাঁচ কার্যদিবসে মোট লেনদেন ছাড়িয়েছে ৪ হাজার ৮০০ কোটি টাকা। দৈনিক গড় লেনদেন ও শেয়ার হাতবদলের পরিমাণও বেড়েছে। তবে প্রধান সূচক বাড়লেও দর বেড়েছে ১১৯টি কোম্পানির শেয়ারের, বিপরীতে দর কমেছে ২২০টির।

ডিএসইর সাপ্তাহিক প্রতিবেদন অনুযায়ী, সপ্তাহ শেষে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২০ দশমিক ৭৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৮ শতাংশ বেড়ে ৫ হাজার ৫২৬ দশমিক ৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহে এ সূচক ছিল ৫ হাজার ৫০৫ দশমিক ৬৪ পয়েন্ট। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ৫ দশমিক শূন্য ৪ পয়েন্ট বা শূন্য দশমিক ২৪ শতাংশ বেড়ে ২ হাজার ৯০ দশমিক ৭৭ পয়েন্টে উঠেছে। আগের সপ্তাহে এটি ছিল ২ হাজার ৮৫ দশমিক ৭৩ পয়েন্ট।

অন্যদিকে ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ১১ দশমিক ১৪ পয়েন্ট বা ১ দশমিক ৪ শতাংশ কমে ১ হাজার ৬২ দশমিক ৯৪ পয়েন্টে নেমেছে। আগের সপ্তাহে এ সূচক ছিল ১ হাজার ৭৪ দশমিক শূন্য ৮ পয়েন্ট। তবে এসএমই সূচক ডিএসএমইএক্স ৯৬ দশমিক শূন্য ১ পয়েন্ট বা ১০ দশমিক ৪০ শতাংশ বেড়ে ১ হাজার ১৮ দশমিক ৯২ পয়েন্টে দাঁড়িয়েছে।

সপ্তাহ শেষে ডিএসইর বাজার মূলধন ৩ হাজার ১০২ কোটি ৮৮ লাখ টাকা বা শূন্য দশমিক ৪৬ শতাংশ কমে ৬ লাখ ৭০ হাজার ২৬৯ কোটি ৪৬ লাখ টাকায় নেমেছে। আগের সপ্তাহ শেষে বাজার মূলধন ছিল ৬ লাখ ৭৩ হাজার ৩৭২ কোটি ৩৪ লাখ টাকা। গত সপ্তাহে বাজারের সামগ্রিক রিটার্ন ছিল শূন্য দশমিক ১৪ শতাংশ। এ সময় বাজারের গড় মূল্য-আয় অনুপাত (পিই রেশিও) ছিল ৮ দশমিক ২১।

গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ডিএসইতে মোট ৪ হাজার ৮৪১ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেনের পরিমাণ ছিল ৪ হাজার ৪৩ কোটি ৫৯ লাখ টাকা। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে প্রায় ৭৯৮ কোটি টাকা। দৈনিক গড় লেনদেন ১৯ দশমিক ৭৪ শতাংশ বেড়ে ৮০৮ কোটি ৭২ লাখ টাকা থেকে ৯৬৮ কোটি ৩৯ লাখ টাকায় দাঁড়িয়েছে। এ সময়ে হাতবদল হওয়া শেয়ারের পরিমাণও ২৫ দশমিক ১৯ শতাংশ বেড়েছে। আগের সপ্তাহে এর পরিমাণ ছিল ১ হাজার ২২২ কোটি ৩৫ লাখ, গত সপ্তাহে তা বেড়ে হয়েছে ১ হাজার ৫৩০ কোটি ২৭ লাখ।

তবে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১১৯টির শেয়ারদর বেড়েছে, কমেছে ২২০টির। ৩০টি কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত ছিল।

গত সপ্তাহে লেনদেনের শীর্ষে ছিল বস্ত্র খাত। এ খাতে দৈনিক গড় লেনদেন হয়েছে ২৩০ কোটি ৯১ লাখ টাকা, যা ডিএসইর মোট লেনদেনের ২৩ দশমিক ৮৫ শতাংশ। আগের সপ্তাহে এ খাতে দৈনিক গড় লেনদেন ছিল ১৭৮ কোটি ৩ লাখ টাকা। লেনদেনের দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা ব্যাংক খাতে দৈনিক গড় লেনদেন হয়েছে ১৪২ কোটি টাকা, যা মোট লেনদেনের ১৪ দশমিক ৬৬ শতাংশ। তৃতীয় অবস্থানে থাকা ওষুধ ও রসায়ন খাতে লেনদেন হয়েছে ১০৭ কোটি ২৩ লাখ টাকা, যা মোট লেনদেনের ১১ দশমিক শূন্য ৭ শতাংশ। জ্বালানি ও বিদ্যুৎ খাতে দৈনিক গড় লেনদেন হয়েছে ৮৩ কোটি ২৫ লাখ টাকা, যা মোট লেনদেনের ৮ দশমিক ৬০ শতাংশ।

অন্যদিকে আগের সপ্তাহের তুলনায় করপোরেট বন্ড খাতে দৈনিক গড় লেনদেন কমেছে ৪২ দশমিক শূন্য ৩ শতাংশ। এ ছাড়া পাট খাতে ৩৭ দশমিক শূন্য ৮ শতাংশ, সেবা ও আবাসন খাতে ২৮ দশমিক ২৬ শতাংশ এবং জ্বালানি ও বিদ্যুৎ খাতে ২৪ দশমিক ৬৩ শতাংশ লেনদেন কমেছে।

গত সপ্তাহে দরবৃদ্ধির শীর্ষে ছিল রিজেন্ট টেক্সটাইল। কোম্পানিটির শেয়ারদর ২৬ দশমিক ৯২ শতাংশ বেড়ে ৫ টাকা ২০ পয়সা থেকে ৬ টাকা ৬০ পয়সায় দাঁড়িয়েছে। এরপর দর বেড়েছে আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ডের ২৪ দশমিক ১১ শতাংশ, বেক্সিমকো লিমিটেডের ২৩ দশমিক ৫৮ শতাংশ, শেফার্ড ইন্ডাস্ট্রিজের ১৯ দশমিক শূন্য ৯ শতাংশ এবং শাইনপুকুর সিরামিকসের ১৮ দশমিক ৩১ শতাংশ।

অন্যদিকে দরপতনের শীর্ষে ছিল সামিট পাওয়ার। কোম্পানিটির শেয়ারদর ১১ দশমিক ৮৩ শতাংশ কমে ১৬ টাকা ৯০ পয়সা থেকে ১৪ টাকা ৯০ পয়সায় নেমেছে। এ ছাড়া নাভানা ফার্মাসিউটিক্যালসের ১১ দশমিক ২৭ শতাংশ, কোহিনূর কেমিক্যালসের ১০ দশমিক ৯৭ শতাংশ, আর্গন ডেনিমসের ১০ দশমিক ৩০ শতাংশ এবং অ্যাক্টিভ ফাইন কেমিক্যালসের ১০ শতাংশ দর কমেছে।

গত সপ্তাহে দৈনিক গড় ৪৩ কোটি ৫৬ লাখ টাকার লেনদেন নিয়ে কোম্পানির তালিকায় শীর্ষে ছিল মালেক স্পিনিং। ডিএসইর মোট লেনদেনের ৪ দশমিক ৫০ শতাংশ ছিল কোম্পানিটির। এরপর ছিল বেক্সিমকো লিমিটেড, যার দৈনিক গড় লেনদেন ৩৩ কোটি ৪২ লাখ টাকা। ৩২ কোটি ১২ লাখ টাকা নিয়ে তৃতীয় অবস্থানে ছিল আইপিডিসি ফাইন্যান্স।

ডিএসইবাজার মূলধন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    রাজধানীতে বাসে আগুন

    রাজধানীতে বাসে আগুন

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    দ.কোরিয়ায় দং-ইউ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ৮ পদের ৭ টিতেই জয়ী বাংলাদেশি

    দ.কোরিয়ায় দং-ইউ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ৮ পদের ৭ টিতেই জয়ী বাংলাদেশি

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত