Agamir Somoy E-Paper
সোমবার, ১৩ জুলাই, ২০২৬
আগামীর সময়
সাজ্জাদ নিজেই ব্লাড ব্যাংক
সোমবার, ১৩ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

১২ কার্যদিবসে ২১.৫৮% দরবৃদ্ধি

সানলাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের অস্বাভাবিক উত্থান নিয়ে তদন্ত

নুরুজ্জামান তানিম
নুরুজ্জামান তানিম
agamir somoy
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১১:২৫
সানলাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের অস্বাভাবিক উত্থান নিয়ে তদন্ত

সংগৃহীত ছবি

শেয়ারবাজারে বীমা খাতে তালিকাভুক্ত কোম্পানি সানলাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের দাম ও লেনদেন অস্বাভাবিক বাড়ার কারণ তদন্তের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ বিষয়ে বিস্তারিত তদন্ত শেষে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে কমিশনে। গতকাল রবিবার বিএসইসির সার্ভেইল্যান্স বিভাগ থেকে জারি করা হয়েছে এ-সংক্রান্ত একটি নির্দেশনা।

সম্প্রতি কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) বা ব্যবসায়িক অগ্রগতির ঘোষণা ছাড়াই কোম্পানিটির শেয়ার লেনদেনে অস্বাভাবিক পরিবর্তন লক্ষ করা গেছে। গত ১২ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ২১ দশমিক ৫৮ শতাংশ।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গত ১৯ মে সানলাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের দাম ছিল ৬৪ টাকা, যা ৮ জুন বেড়ে দাঁড়ায় ৮৩ টাকায়। এরপর শেয়ারটির দাম কিছুটা কমলেও তা আবার বাড়তে থাকে। গত ২২ জুন শেয়ারটির দাম ছিল ৬৫ দশমিক ৮০ টাকা, যা ৯ জুলাই বেড়ে দাঁড়ায় ৮০ টাকায়। ফলে ১২ কার্যদিবসে শেয়ারটির দাম বেড়েছে ১৪ দশমিক ২০ টাকা। এভাবে অস্বাভাবিক দাম বাড়ার পেছনে কোনো কারসাজি রয়েছে কি না, তা নিয়ে নিয়ন্ত্রক সংস্থার সন্দেহ তৈরি হয়েছে।

জানতে চাইলে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আবুল কালাম আগামীর সময়কে জানিয়েছেন, সানলাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের দাম বৃদ্ধি পাওয়া এবং লেনদেনে অস্বাভাবিকতা লক্ষ করে কমিশন। বিষয়টি স্বাভাবিক বলে মনে হচ্ছে না। তাই এর প্রকৃত কারণ উদঘাটনে ডিএসইকে কোম্পানিটির শেয়ারের দাম ও লেনদেন বৃদ্ধির কারণ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে কোনো অসঙ্গতি পাওয়া গেলে নেওয়া হবে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা।

বিএসইসির নির্দেশনায় তদন্তের বেশ কয়েকটি দিক উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—সানলাইফ ইন্স্যুরেন্সের শেয়ার নিয়ে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের মধ্যে কোনো সমন্বিত কারসাজিমূলক লেনদেন হয়েছে কি না, অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ব্যবহার করে ইনসাইডার ট্রেডিং হয়েছে কি না এবং স্টক ব্রোকার, ডিলার ও তাদের প্রতিনিধিরা মার্জিন রুলস ও কমিশনের নির্দেশনা যথাযথভাবে মেনেছেন কি না। পাশাপাশি সন্দেহজনক লেনদেন প্রতিরোধে সংশ্লিষ্ট মধ্যস্থতাকারীদের কোনো ব্যর্থতা বা দায় রয়েছে কি না এবং সিকিউরিটিজ আইনের অন্য কোনো লঙ্ঘন হয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে।

এছাড়া সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউসগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), কমপ্লায়েন্স কর্মকর্তা ও অনুমোদিত প্রতিনিধিদের মধ্যে সচেতনতা বাড়াতেও দেওয়া হয়েছে নির্দেশনা।

বিএসইসির মতে, এ ধরনের সন্দেহজনক লেনদেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (স্টক-ডিলার, স্টক-ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালার সম্ভাব্য লঙ্ঘন।

সংশ্লিষ্টদের মতে, মূল্য সংবেদনশীল তথ্য ছাড়া সানলাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের দাম বৃদ্ধি অস্বাভাবিক। এতে সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতির ঝুঁকি তৈরি হয়েছে। তাই শেয়ারবাজারে স্বচ্ছতা ও আস্থা ধরে রাখতে বিএসইসি নির্দেশিত এই তদন্ত দ্রুত সম্পন্ন করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি।

সানলাইফ ইন্স্যুরেন্স শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় ২০১৩ সালে। ‘বি’ ক্যাটাগরির এ কোম্পানির পরিশোধিত মূলধন ৩৫ কোটি ৭৬ লাখ ১০ হাজার টাকা। সে হিসাবে কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৩ কোটি ৫৭ লাখ ৬০ হাজার ৬৯০টি। সর্বশেষ ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত সময়ে কোম্পানির উদ্যোক্তাদের হাতে ৩৫ দশমিক ৬৬, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১১ দশমিক ৮৩ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৫২ দশমিক ৫১ শতাংশ শেয়ার রয়েছে।

সানলাইফ ইন্স্যুরেন্সশেয়ারের দাম বৃদ্ধিলেনদেন বৃদ্ধি
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১৫ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    ফ্রান্স
    ০
    স্পেন
    ০
    ১৬ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    আর্জেন্টিনা
    ০
    ইংল্যান্ড
    ০
    advertisement
    advertisement
    বস্তিতে কোমর পানি, ভাবার সময় নেই কারও

    বস্তিতে কোমর পানি, ভাবার সময় নেই কারও

    ১৩ জুলাই ২০২৬, ০০:০৪

    সারোয়ার তুষারের নেতৃত্বে এনসিপির মিডিয়া, প্রচার ও ব্র্যান্ডিং বিষয়ক উপ-কমিটি

    সারোয়ার তুষারের নেতৃত্বে এনসিপির মিডিয়া, প্রচার ও ব্র্যান্ডিং বিষয়ক উপ-কমিটি

    ১৩ জুলাই ২০২৬, ০০:১১

    ভ্যানে বসে পানিতে ভেসে শেষে অফিসে

    ভ্যানে বসে পানিতে ভেসে শেষে অফিসে

    ১৩ জুলাই ২০২৬, ০১:০৫

    ৩ হাজার টাকা তুলতে গিয়ে অ্যাকাউন্টে দেখলেন প্রায় ৭৬০ কোটি

    ৩ হাজার টাকা তুলতে গিয়ে অ্যাকাউন্টে দেখলেন প্রায় ৭৬০ কোটি

    ১৩ জুলাই ২০২৬, ০৪:১৩

    যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ইরানের

    যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ইরানের

    ১৩ জুলাই ২০২৬, ০৪:৫৭

    সাজ্জাদ নিজেই ব্লাড ব্যাংক

    সাজ্জাদ নিজেই ব্লাড ব্যাংক

    ১৩ জুলাই ২০২৬, ০২:১৪

    পা পিছলে বন্যার পানিতে হারিয়ে গেলেন নিরঞ্জন

    পা পিছলে বন্যার পানিতে হারিয়ে গেলেন নিরঞ্জন

    ১৩ জুলাই ২০২৬, ০৫:২৫

    ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭

    ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭

    ১৩ জুলাই ২০২৬, ০৫:৫০

    ঢাকায় আজও ঝরছে বৃষ্টি, যা বলছে আবহাওয়া অফিস

    ঢাকায় আজও ঝরছে বৃষ্টি, যা বলছে আবহাওয়া অফিস

    ১৩ জুলাই ২০২৬, ০৮:০৯

    এ ডোবাই শেষ ডোবা নয়

    এ ডোবাই শেষ ডোবা নয়

    ১৩ জুলাই ২০২৬, ০৪:৫৬

    আজকের নামাজের সময়সূচি (১৩ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (১৩ জুলাই)

    ১৩ জুলাই ২০২৬, ০৭:২৮

    পানিবন্দি সারা দিন ভোগান্তি চূড়ান্ত

    পানিবন্দি সারা দিন ভোগান্তি চূড়ান্ত

    ১৩ জুলাই ২০২৬, ০৪:৫৫

    হাসপাতালে ইউল্যাব শিক্ষার্থীর মৃত্যু, স্বজনরা বলছেন অবহেলায়

    হাসপাতালে ইউল্যাব শিক্ষার্থীর মৃত্যু, স্বজনরা বলছেন অবহেলায়

    ১৩ জুলাই ২০২৬, ০১:১৩

    অবস্থা শোচনীয় সারা দেশে

    অবস্থা শোচনীয় সারা দেশে

    ১৩ জুলাই ২০২৬, ০৪:৫৫

    এক অকুতোভয় স্বপ্নদ্রষ্টার রোমাঞ্চকর উপাখ্যান

    এক অকুতোভয় স্বপ্নদ্রষ্টার রোমাঞ্চকর উপাখ্যান

    ১৩ জুলাই ২০২৬, ০৩:৫৫

    advertiseadvertise