ভিএফএস থ্রেডের প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে ৫০ শতাংশ

সংগৃহীত ছবি
শেয়ারবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি ভিএফএস থ্রেড ডাইং লিমিটেডের ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পাটির শেয়ারপ্রতি মুনাফা ৫০ শতাংশ কমেছে। একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহও (এনওসিএফপিএস) ৫০ শতাংশ কমেছে। তবে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) কমেছে প্রায় দশমিক ২০ শতাংশ।
সোমবার (১৬ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই-সিএসই) মাধ্যমে প্রকাশিত কোম্পানিটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৪ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা অর্ধেকে নেমেছে।
আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহও কমেছে। জুলাই-সেপ্টেম্বর ২০২৬ সময়ে এনওসিএফপিএস দাঁড়িয়েছে ১ পয়সা। আগের বছরের একই সময়ে এটি ছিল ২ পয়সা। ফলে আলোচ্য প্রান্তিকে এনওসিএফপিএস ৫০ শতাংশ কমেছে।
এদিকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোম্পানিটির এনএভি দাঁড়িয়েছে ২০ টাকা ৩৫ পয়সা। আগের বছরের একই সেময়ে এনএভির পরিমাণ ছিল ২০ টাকা ৩৯ পয়সা। সে হিসাবে এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য কমেছে ৪ পয়সা বা প্রায় দশমিক ২০ শতাংশ।



