বিএসইসিতে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
আগামীর সময় প্রতিবেদক

ছবি: আগামীর সময়
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে বুধবার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এদিন বিকালে রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মু. মোহসিন চৌধুরী, কমিশনার মো. আলী আকবর, কমিশনার ফারজানা লালারুখ এবং কমিশনার মো. সাইফুদ্দিন, সিএফএসহ কমিশনের সব স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
শুরুতেই চেয়ারম্যান ও কমিশনাররা কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির সমৃদ্ধি, সার্বিক কল্যাণ এবং দেশের অর্থনীতি ও শেয়ারবাজারের উন্নয়ন, স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।




