ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার অভাবে শেয়ারবাজারে পতন

মধ্যপ্রাচ্যে যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা চুক্তি হয়নি। এ ছাড়া উভয়পক্ষ একে অন্যকে হুমকি দিচ্ছে। যাতে এরই মধ্যে বেড়েছে জ্বালানির দাম। এ নিয়ে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের মধ্যে তৈরি হয়েছে উৎকণ্ঠা। যাতে আজ সোমবার শেয়ারবাজারে পড়েছে নেতিবাচক প্রভাব। এদিন দেশের শেয়ারবাজারে মূল্যসূচকের সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণও।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সোমবার লেনদেন শেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫২৩০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১০৫৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯৮১ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯০ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৩টির, কমেছে ২১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টির।
সোমবার ডিএসইতে ৭৯৩ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবস থেকে ৪৩ কোটি ৬৮ লাখ টাকা কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ৮৩৭ কোটি ১০ লাখ টাকার।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৭৩৩ পয়েন্টে। সিএসইতে ১৯২টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮৪টির দর বেড়েছে, কমেছে ৯০টির এবং ১৮টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন সিএসইতে ৪০ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
ডিএসইতে শেয়ারদর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মীর আখতার লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ৯.৮২ শতাংশ। ২ হাজার ৫১৮ বারে ৩২ লাখ ৩ হাজার ৮৫৭টি শেয়ার লেনদেন করেছে সেটি। যার বাজারমূল্য ৯ কোটি ৭২ লাখ টাকা। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট বৃদ্ধি পেয়েছে ৮.৬২ শতাংশ। ফান্ডটির ২৮৭ বারে ৩০ লাখ ৩১ হাজার ৩৪৬টি ইউনিট লেনদেন হয়েছে। যার বাজারমূল্য ১ কোটি ৯০ লাখ টাকা। তালিকার তৃতীয় স্থানে থাকা এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট বৃদ্ধি পেয়েছে ৮.১০ শতাংশ। ফান্ডটি ৫৩২ বারে ৭৫ লাখ ৭১ হাজার ৭২২টি ইউনিট লেনদেন করেছে, যার বাজারমূল্য ৩ কোটি ১ লাখ টাকা।
দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফার কেমিক্যালের ৬.৮৩ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৬.১৮ শতাংশ, ইনডেক্স অ্যাগ্রোর ৬.১৩ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের ৫.৬ শতাংশ, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের ৫.৩৫ শতাংশ, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৫.১৩ শতাংশ ও আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড ওয়ানের ৫.১৩ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে।
এদিকে, ডিএসইতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির ৩৫ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা একমি পেস্টিসাইডসের শেয়ার লেনদেন হয়েছে ২৭ কোটি ১৫ লাখ টাকার। ২৪ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি।
লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং লিমিটেড, কেডিএস এক্সেসরিজ লিমিটেড, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম লিমিটেড, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড, ওরিয়ন ইনফিউশন লিমিটেড এবং পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

