Agamir Somoy E-Paper
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে মৃত্যু

গেটম্যানের বাঁশিও ফেরাতে পারেনি তাকে

কুষ্টিয়া প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০০:৩৬
গেটম্যানের বাঁশিও ফেরাতে পারেনি তাকে

আগামীর গ্রাফিক্স

বারবার বাঁশির তীক্ষ্ণ শব্দে সতর্ক করা হচ্ছিল। সামনে ছুটে আসছিল ট্রেন, আর জীবনের শেষ মুহূর্তে দাঁড়িয়ে ছিলেন এক অসহায় মানুষ। তাকে থামাতে চেয়েছিলেন গেটম্যান, ডেকেও ছিলেন; তবুও তিনি ফেরেননি। শেষ পর্যন্ত লোহার চাকার নিচে নিভে গেল এক অচেনা জীবনের প্রদীপ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল সাড়ে ৬টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের চড়াইকোল রেলগেট এলাকায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি। তার বয়স আনুমানিক ৩৫ বছর। স্থানীয়দের মতে, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের সেই মুহূর্তে চারপাশে ছিল স্বাভাবিক দিনের মতোই ব্যস্ততা। ঠিক তখনই রাজবাড়ী থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী ট্রেনটি দ্রুতগতিতে চড়াইকোল এলাকা অতিক্রম করছিল। আর সেই সময়ই অসতর্কভাবে রেললাইন পার হচ্ছিলেন ওই ব্যক্তি।

দায়িত্বরত গেটম্যান মো. নূরল ইসলাম ট্রেনটি দেখতে পেয়েই পরিস্থিতি আঁচ করতে পারেন। তিনি একের পর এক বাঁশি বাজিয়ে তাকে সতর্ক করতে থাকেন। ডেকে ওঠেন, হাত নেড়ে সরে যেতে বলেন। কিন্তু কোনো প্রতিক্রিয়া মেলেনি।

গেটম্যান নূরল ইসলাম কান্নার সুরে, ‘আমি গেট ফেলার পর দেখি লোকটা লাইন পার হচ্ছে। ট্রেন খুব কাছে চলে আসায় বারবার বাঁশি বাজিয়ে তাকে সরে যেতে বলি। এমনকি তাকে টেনে সরাতে যাচ্ছিলাম। কিন্তু তার আগেই ট্রেনটি তাকে সজোরে ধাক্কা দেয়। চোখের সামনে মানুষটা পড়ে গেল। আমি কিছুই করতে পারিনি।’

স্থানীয়দের ভাষ্য, নিহত ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই এলাকায় ঘোরাঘুরি করতেন। অনেকেই তাকে চিনলেও তার নাম-পরিচয় কেউ জানেন না। মানসিক ভারসাম্যহীন হওয়ায় তিনি প্রায়ই একা একা চলাফেরা করতেন। কয়েকদিন এলাকায় দেখা না গেলেও মঙ্গলবার দুপুরের পর আবার তাকে ওই রেলগেটের আশপাশে দেখা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুমারখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. ইমরুল হোসাইন। বলেছেন, ‘রাজবাড়ী থেকে আসা ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এখনও তার পরিচয় শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।’


কুষ্টিয়ামৃত্যুগেটম্যানট্রেনে কাটা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৬ হাজারে

    ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৬ হাজারে

    লং মার্চ সংকটের সমাধান দিলে তা বিএনপিই করত: তারেক রহমান

    লং মার্চ সংকটের সমাধান দিলে তা বিএনপিই করত: তারেক রহমান

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    মায়ের শেষকৃত্যে অঝোরে কাঁদলেন চিন্ময়

    মায়ের শেষকৃত্যে অঝোরে কাঁদলেন চিন্ময়

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    আফগান মেডিকেল শিক্ষার্থীদের বহিষ্কারের নির্দেশ পাকিস্তানের

    আফগান মেডিকেল শিক্ষার্থীদের বহিষ্কারের নির্দেশ পাকিস্তানের

    চার মাস ছক কষে চুরি, ২০০ ভরি স্বর্ণ লুট

    চার মাস ছক কষে চুরি, ২০০ ভরি স্বর্ণ লুট

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা