Agamir Somoy E-Paper
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে আমিনুলের কৃষিসেবা
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

নিহত সোহরাবের স্ত্রী

তার হাসিমুখ ভুলবো কী করে

দিনাজপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১৯:৫৫
তার হাসিমুখ ভুলবো কী করে

কুমিল্লায় ট্রাক দুর্ঘটনায় নিহত সোহরাবের স্ত্রীর আহাজারি । ছবিঃ আগামীর সময়

কৃষি শ্রমিকের কাজ করতে কুমিল্লা যাচ্ছিলেন সোহরাব হোসেন (৪০)। দিনাজপুর থেকে উঠেছিলেন চালের বস্তাবোঝাই ট্রাকে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির হাসানপুর এলাকায় পৌঁছালে খাদে পড়ে উল্টে যায় ট্রাকটি। এ সময় ঘটনাস্থলেই মারা যান সোহরাব। তার বাড়ি চলছে শোকের মাতম।

ঘটনাটি ঘটে মঙ্গলবার ভোর সোয়া ৩টায়। নিহতের বাড়ি নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নের মধ্য খালিপপুর গ্রামে। এ দুর্ঘটনায় আরও নিহত হয়েছেন একই গ্রামের আফজাল হোসেন (৩৫) সালেক (৪৫)। তাদের বাড়িতেও শোকের মাতম। এছাড়াও ওই এলাকার আহত হয়েছেন আরও ৩ জন।

সোহরাবের স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে স্পষ্ট করেন, ‘গতকাল সকালে তিনি (সোহরাব) জানান, কৃষিকাজ করতে যাবেন কুমিল্লায়। সেখানে থাকবেন ৭ দিন। এজন্য তার কাপড় গোছাতে বলেন। বেলা ১১টায় বাড়ি থেকে বের হন কুমিল্লার উদ্দেশে। তিনি ভুলে যান কাস্তে নিতে। আবার ফিরে এসে নিয়ে যান। এরপর কিছুদূর গেলে ফের হাসতে হাসতে বাড়িতে এসে বলেন, রেখে গেছেন মাথাল। সেটিও নিয়ে যান হাসতে হাসতে। সেই যে গেল সেটাই আমার স্বামীর শেষ যাওয়া। তার শেষ যাওয়ায় হাসিমাখা মুখ কী করে ভুলবো?’

তিনি আহাজারি করে আরও বলেছেন, ‌‌‌‌‌‌‌‌‌‌‌‘বড় মেয়ে শ্বশুর বাড়ি। আমি ছোট মেয়ে নিয়ে ঘুমাচ্ছিলাম। আমাকে রাত ৯টার দিকে ফোন করে বলল, রাতে ভাত খেয়েছো? বলছি খেয়েছি। বলে, ছোট মেয়েকে নিয়ে ভাল করে ঘর তালা দিয়ে ঘুমাও।’ এটাই তার সঙ্গে শেষ কথা বলে জানান সোহরাবের স্ত্রী।

সোহরাবের দুই মেয়ে। একজনের বয়স ১৭, আরেকজনের ১২। তাদের কথা ভেবে বারবার মূর্ছা যাচ্ছেন স্ত্রী।

কুশদহ ইউপি চেয়ারম্যান আনোয়ারুল আযম ‘আগামীর সময়’কে জানিয়েছেন, আমার ইউনিয়নের তিনজন নিহত ট্রাক দুর্ঘটনায়। তারা সবাই দিনমজুর। তাদের মৃত্যুতে পরিবারগুলো এখন অসহায়। পরিবারগুলোর জন্য সরকারের কাছে সহযোগিতা চান ইউপি চেয়ারম্যান।
‎
‎এছাড়াও এ দুর্ঘটনায় নিহত বাকী ৪ জনের বাড়ি বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের নিশিবাপুর ভাইগড় গ্রামে।

চারজন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন জোতবানী ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক। নিহতরা হলেন— সুমন (২১), আবু হোসেন (২৯), আব্দুর রশিদ (৫৮) ও একই গ্রামের বিষু মিয়া (৩৪)।

দিনাজপুরকুমিল্লায় দুর্ঘটনাট্রাক দুর্ঘটনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    সুশাসনের বীজ বপন করতে হবে প্রাথমিক শিক্ষায়

    সুশাসনের বীজ বপন করতে হবে প্রাথমিক শিক্ষায়

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’

    মাধবপুরে ছাত্রলীগ নেতা সিরাজুল গ্রেপ্তার

    মাধবপুরে ছাত্রলীগ নেতা সিরাজুল গ্রেপ্তার

    ‘সব শেষ, কী নিয়ে বাঁচব আমরা’

    ‘সব শেষ, কী নিয়ে বাঁচব আমরা’