Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিজ্ঞান+প্রযুক্তি

স্যাটেলাইট ইন্টারনেটে স্পেসএক্সের বড় প্রতিদ্বন্দ্বী এবার অ্যামাজন

ফিচার ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১২:৩৮
স্যাটেলাইট ইন্টারনেটে স্পেসএক্সের বড় প্রতিদ্বন্দ্বী এবার অ্যামাজন

উৎক্ষেপণের অপেক্ষায় অ্যামাজনের স্যাটেলাইটবাহী রকেট। ফাইল ছবি

বিশ্বের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট ও মোবাইল সেবার বাজারে স্পেসএক্সকে বড় ধরনের প্রতিযোগিতার মুখে ফেলতে যাচ্ছে ই-কমার্স জায়ান্ট ও প্রযুক্তি কোম্পানি অ্যামাজন।

প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছে স্যাটেলাইট যোগাযোগ কোম্পানি গ্লোবাল স্টারকে ১ হাজার ১৫৭ কোটি ডলারে কিনে নেওয়ার। এই সিদ্ধান্তের মাধ্যমে অ্যামাজন দ্রুত এগিয়ে নিতে চায় তাদের মহাকাশভিত্তিক ইন্টারনেট প্রকল্প।

পৃথিবীর কাছাকাছি কক্ষপথে হাজার হাজার স্যাটেলাইট বসিয়ে অ্যামাজন ইন্টারনেট সেবা দেওয়ার পরিকল্পনা করছে কয়েক বছর ধরেই। এই প্রকল্পের লক্ষ্য এমন একটি নতুন প্রজন্মের স্যাটেলাইট ব্যবস্থা তৈরি করা, যা চালু করা হবে ২০২৮ সালের মধ্যে। গ্লোবালস্টারকে অধিগ্রহণের ফলে অ্যামাজন এখন আরও দ্রুত এই পরিকল্পনা করতে পারবে বাস্তবায়ন।

এই পদক্ষেপের ফলে অ্যামাজন সরাসরি প্রতিযোগিতায় নামছে ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্সের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট পরিসেবা স্টারলিংকের সঙ্গে। স্টারলিংক এরই মধ্যেই এই খাতে এগিয়ে রয়েছে অনেক। তাদের দশ হাজারের বেশি সক্রিয় স্যাটেলাইট রয়েছে এবং বিশ্বব্যাপী এক কোটিরও বেশি গ্রাহক ব্যবহার করছে এই সেবা। বাংলাদেশেও স্টারলিংক ব্যবহার করেন অনেকেই।

অন্যদিকে অ্যামাজনের স্যাটেলাইট সংখ্যা এখনো অনেক কম, তাই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে দ্রুত স্যাটেলাইট সংখ্যা বাড়াতে হবে তাদের।

দীর্ঘদিন ধরে স্যাটেলাইট যোগাযোগ খাতে কাজ করা গ্লোবালস্টারের অবকাঠামো রয়েছে বিভিন্ন দেশে। এর মধ্যে যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, ব্রাজিল ও ফ্রান্স উল্লেখযোগ্য। এই অবকাঠামো এখন অ্যামাজনের নিয়ন্ত্রণে আসবে, যা বড় সহায়তা দেবে তাদের কার্যক্রম বিস্তারে।

গ্লোবালস্টারের একটি গুরুত্বপূর্ণ গ্রাহক অ্যাপল। তাদের মাধ্যমে আইফোন ও স্মার্টঘড়িতে জরুরি অবস্থায় স্যাটেলাইটের সাহায্যে বার্তা পাঠানোর সুবিধা চালু হয়েছে। অ্যামাজন জানিয়েছে, এই সেবাটি ভবিষ্যতেও চালু থাকবে এবং এ বিষয়ে অ্যাপলের সঙ্গে তাদের সমঝোতা হয়েছে।

অ্যামাজনের প্রধান নির্বাহী অ্যান্ডি জ্যাসি জানিয়েছেন, তাদের এই স্যাটেলাইট প্রকল্পে এরই মধ্যে বিশ্বের বড় বড় প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে। এর মধ্যে রয়েছে ডেল্টা এয়ারলাইন্স, জেটব্লু, এটিঅ্যান্ডটি, ভোডাফোন, ডিরেক্টিভি লাতিন আমেরিকা ও নাসা।

এছাড়া অস্ট্রেলিয়ার জাতীয় ব্রডব্যান্ড নেটওয়ার্কও এই সেবা ব্যবহারে আগ্রহী।

গ্লোবালস্টারের বাজারমূল্য সাম্প্রতিক সময়ে প্রায় এক হাজার কোটি ডলারের কাছাকাছি ছিল। অ্যামাজন শেয়ারপ্রতি ৯০ ডলার নগদ অথবা সমমূল্যের শেয়ারের প্রস্তাব দিয়েছে। বিনিয়োগকারীদের জন্য এটি বেশ আকর্ষণীয়।

সব মিলিয়ে স্যাটেলাইট ইন্টারনেট খাতে এখন বড় প্রতিযোগিতা তৈরি হয়েছে। স্টারলিংক অনেকটা এগিয়ে থাকলেও অ্যামাজনের এই বড় বিনিয়োগ ভবিষ্যতে বাজারের চিত্র বদলে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এখন দেখার বিষয়, নির্ধারিত সময়ের মধ্যে অ্যামাজন তাদের পরিকল্পনা কতটা সফলভাবে বাস্তবায়ন করতে পারে।

সূত্র: বিবিসি

স্পেশাল-১স্টারলিংকঅ্যামাজন
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise