Agamir Somoy E-Paper
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

বিইআরসি নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রিতে ফ্রেশের বিশেষ উদ্যোগ

অর্থনৈতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৩১
শেয়ার করুন:
বিইআরসি নির্ধারিত মূল্যে এলপিজি  বিক্রিতে ফ্রেশের বিশেষ উদ্যোগ

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্য অনুযায়ী এলপিজি বিক্রয় নিশ্চিত করছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অঙ্গপ্রতিষ্ঠান ফ্রেশ এলপি গ্যাস।

প্রতিষ্ঠালগ্ন থেকেই ভোক্তাপর্যায়ে ন্যায্যমূল্যে এলপি গ্যাসের প্রাপ্যতা নিশ্চিত করাকে অগ্রাধিকার দিয়ে আসছে ফ্রেশ এলপি গ্যাস। সাম্প্রতিক বৈশ্বিক সংকট ও নানা প্রতিকূল বাজার পরিস্থিতির মধ্যেও দেশব্যাপী নিরবচ্ছিন্ন পণ্য সরবরাহ এবং ন্যায্যমূল্য বজায় রাখতে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

তবে সাম্প্রতিক সময়ে ভোক্তাপর্যায়ে বিইআরসি নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্যে (এমআরপি) এলপি গ্যাসপ্রাপ্তির ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ পরিলক্ষিত হওয়ায় দায়িত্বশীল ব্র্যান্ড হিসেবে ফ্রেশ এলপি গ্যাস এ বিষয়ে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে প্রাথমিকভাবে ঢাকা মহানগরীর ৩৯টি নির্ধারিত পরিবেশক বিক্রয়কেন্দ্রের নাম ঘোষণা করা হয়েছে। এসব বিক্রয়কেন্দ্র থেকে গ্রাহকরা বিইআরসি নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্যে ফ্রেশ এলপি গ্যাস ক্রয় করতে পারবেন।

এ উপলক্ষে গতকাল রবিবার ঢাকার মিরপুর-১৫-তে আয়োজিত এক অনুষ্ঠানে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফ্রেশ এলপি গ্যাসের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) আবু সাঈদ রাজা।

গ্রাহকদের কাছে এ উদ্যোগের তথ্য সহজলভ্য করতে নির্ধারিত বিক্রয়কেন্দ্রগুলোয় বিশেষ প্রচার ব্যানার স্থাপনের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বিক্রয়কেন্দ্রগুলোর নাম, ঠিকানা, মোবাইল নাম্বারসহ সচেতনতামূলক প্রচারণা পরিচালনা করা হচ্ছে। এর ফলে গ্রাহকরা সহজেই নির্ধারিত বিক্রয়কেন্দ্রগুলো চিহ্নিত করতে পারবেন এবং বিইআরসি নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্যে ফ্রেশ এলপি গ্যাস সংগ্রহ করতে পারবেন।

প্রাথমিক পর্যায়ে ঢাকা মহানগরীতে এ কার্যক্রম শুরু হলেও পর্যায়ক্রমে দেশের অন্যান্য অঞ্চলের নির্ধারিত বিক্রয়কেন্দ্রগুলোর তথ্যও গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হবে। এর মাধ্যমে ভোক্তাপর্যায়ে ন্যায্যমূল্যে এলপি গ্যাসের প্রাপ্যতা নিশ্চিত করার পাশাপাশি বাজারে স্বচ্ছতা ও গ্রাহক আস্থা বৃদ্ধিতে ভূমিকা রাখতে চায় ফ্রেশ এলপি গ্যাস।

অনুষ্ঠানে ফ্রেশ এলপি গ্যাসের সিএমও আবু সাঈদ রাজা বলেছেন, ‘এ উদ্যোগের মাধ্যমে আমরা পণ্যের মূল্য সম্পর্কে আরও স্বচ্ছতা নিশ্চিত করতে চাই। নির্ধারিত বিক্রয়কেন্দ্র থেকে ফ্রেশ এলপি গ্যাসের রিফিল কেনার ক্ষেত্রে গ্রাহকরা যেন প্রযোজ্য মূল্য সম্পর্কে স্পষ্ট ধারণা পান, সেটিই আমাদের লক্ষ্য। আমরা মনে করি, স্বচ্ছ মূল্য নির্ধারণ এবং গ্রাহকদের সঠিক তথ্য জানার সুযোগ ভোক্তাদের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

তিনি আরও বললেন, বাংলাদেশের এক নম্বর ফুয়েলিং পার্টনার হিসেবে ফ্রেশ এলপি গ্যাস স্বচ্ছ যোগাযোগ, নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা ও বিধিবিধান অনুসরণ এবং সেবার মানোন্নয়নের মাধ্যমে গ্রাহক অভিজ্ঞতা আরও উন্নত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

ফ্রেশ এলপি গ্যাসবিইআরসিএলপিজি বিক্রয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি

    গার্মেন্টস শ্রমিককে আটকে রেখে ধর্ষণের অভিযোগ মালিকের বিরুদ্ধে

    গার্মেন্টস শ্রমিককে আটকে রেখে ধর্ষণের অভিযোগ মালিকের বিরুদ্ধে

    আর্জেন্টিনার ফকল্যান্ডস থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ

    আর্জেন্টিনার ফকল্যান্ডস থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ

    চলতি সপ্তাহেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ

    চলতি সপ্তাহেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ