Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

স্বর্ণ ব্যবসার লাইসেন্স পেতে লাগবে বিআইএন

অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৫:১৬
স্বর্ণ ব্যবসার লাইসেন্স পেতে লাগবে বিআইএন

সংগৃহীত ছবি

 ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে কর ও ভ্যাটের আওতায় আনতে সারা দেশে স্বর্ণ ব্যবসায়ীদের লাইসেন্স দেওয়ার সময় বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর (বিআইএন) নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের চিঠি দিয়েছে সংস্থাটি। এনবিআরের এই উদ্যোগ বাস্তবায়িত হলে বিপুলসংখ্যক স্বর্ণ ব্যবসাপ্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধনের আওতায় আনার পাশাপাশি রাজস্ব ফাঁকি কমানো সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ও এনবিআরের তথ্য অনুযায়ী, দেশে প্রায় ৪০ হাজার জুয়েলারি প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে মাত্র ২০ শতাংশ বা প্রায় আট হাজার প্রতিষ্ঠান ভ্যাট নিবন্ধিত। বাকি প্রায় ৩২ হাজার প্রতিষ্ঠান এখনো ভ্যাট নিবন্ধনের বাইরে। আবার নিবন্ধিত প্রতিষ্ঠানগুলোর মধ্যেও নিয়মিত ভ্যাট দেয় মাত্র দেড় হাজার। ফলে বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও স্বর্ণ ও স্বর্ণালংকার বিক্রি থেকে সরকারের রাজস্ব আদায় কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাচ্ছে না। ২০২৪-২৫ অর্থবছরে এ খাত থেকে মাত্র ১৩৮ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে।

বিদ্যমান নিয়ম অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণালংকার বিক্রিতে আড়াই হাজার টাকা ভ্যাট দিতে হয়। তবে বিপুলসংখ্যক প্রতিষ্ঠানের ভ্যাট নিবন্ধন না থাকায় তাদের ব্যবসায়িক কার্যক্রমের ওপর রাজস্ব বিভাগের নজরদারি সীমিত থাকে। এতে ক্রেতাদের কাছ থেকে ভ্যাট আদায় করা হলেও তা সরকারি কোষাগারে জমা হচ্ছে কি না, তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে নিবন্ধনের আওতায় এনে নিয়মিত ভ্যাট আদায় নিশ্চিত করতেই নতুন এ উদ্যোগ নেওয়া হয়েছে। এনবিআরের সদস্য (ভ্যাট বাস্তবায়ন) সৈয়দ মুসফিকুর রহমান আগামীর সময়কে বলেছেন, জুয়েলারি খাত রাজস্ব আদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটি খাত। তবে এ খাতের বড় একটি অংশের ব্যবসায়ী নিয়মিত ভ্যাট দেন না। তাদের ভ্যাটের আওতায় আনতে জেলা প্রশাসকদের চিঠি দেওয়া হয়েছে। এ উদ্যোগ কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে জুয়েলারি খাত থেকে রাজস্ব আদায় কয়েক গুণ বাড়বে বলে আশা করা হচ্ছে।

সম্প্রতি জেলা প্রশাসকদের কাছে পাঠানো চিঠিতে স্বর্ণ ও স্বর্ণালংকারের ব্যবসার লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে আবেদনকারী প্রতিষ্ঠানের বিআইএন থাকার বিষয়টি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায় এনবিআর। চিঠিতে স্বর্ণ নীতিমালা ২০১৮ (সংশোধিত ২০২১) এবং স্বর্ণ ক্রয়, সংরক্ষণ ও বিতরণ-সংক্রান্ত ১৯৮৭ সালের আদেশের উল্লেখ করা হয়েছে। এসব বিধান অনুযায়ী, স্বর্ণ ও স্বর্ণালংকারের ব্যবসা পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স নিতে হয়। এনবিআরের উদ্যোগের মূল লক্ষ্য হলো, স্বর্ণ ব্যবসায় নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর নিবন্ধন নিশ্চিত করা এবং তাদের করসংক্রান্ত কার্যক্রমের ওপর নজরদারি বাড়ানো। বিআইএন বাধ্যতামূলক করা হলে লাইসেন্সধারী ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর ভ্যাট পরিশোধ ও করসংক্রান্ত তথ্য যাচাই করা সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

স্বর্ণ ব্যবসালাইসেন্সবিআইএন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    সড়ক অবরোধ সাজেকে, আটকা দুই হাজার পর্যটক

    সড়ক অবরোধ সাজেকে, আটকা দুই হাজার পর্যটক

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনে জানা গেল নানা পাটেকরের মৃত্যুর কারণ

    ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনে জানা গেল নানা পাটেকরের মৃত্যুর কারণ

    রবিঠাকুরের গ্রাফিতিতে চুনকালি : আয়াসসহ ৪ জন রিমান্ডে

    রবিঠাকুরের গ্রাফিতিতে চুনকালি : আয়াসসহ ৪ জন রিমান্ডে

    প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা পড়ালেন সাবেক মেয়র বেলাল

    প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা পড়ালেন সাবেক মেয়র বেলাল