সুদের ঝুঁকি এড়াতে চুক্তি অনুমোদন
- আমদানি অর্থায়ন
অর্থনৈতিক প্রতিবেদক

সংগৃহীত ছবি
আমদানি বাণিজ্যে সুদের হারজনিত ঝুঁকি মোকাবিলায় ফরোয়ার্ড রেট চুক্তি চালুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সরবরাহকারী ও ক্রেতা ঋণের ইউজেন্স আওতায় (ইউজেন্স আমদানি হলো এমন আমদানি, যেখানে পণ্য গ্রহণের পর নির্ধারিত সময় পর মূল্য পরিশোধ করা হয়) আমদানির ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য হবে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, অনুমোদিত ডিলার ব্যাংকগুলো বিদেশি মুদ্রায় আমদানি ঋণগ্রহীতাদের সঙ্গে এ ধরনের চুক্তি করতে পারবে। এর লক্ষ্য আন্তর্জাতিক মানদণ্ডভিত্তিক সুদের হার, বিশেষ করে এসওএফআরের ওঠানামাজনিত ঝুঁকি থেকে আমদানিকারকদের সুরক্ষা দেওয়া। মূলত এসওএফআর হলো ডলারে এক দিনের জন্য ধার নেওয়া অর্থের মানদণ্ডভিত্তিক সুদের হার




