Agamir Somoy E-Paper
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শতাধিক পরিবারের ভাগ্য বদলেছেন ডলার
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

স্থলবন্দরে ব্যাহত পণ্য পরীক্ষা

বেনাপোলে অচল ৫ কোটির কনটেইনার স্ক্যানার

  • চোরাচালান প্রতিরোধের সক্ষমতা নিয়ে উদ্বেগের পাশাপাশি পণ্য খালাসে ভোগান্তিতে ব্যবসায়ীরা
বেনাপোল (যশোর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৭
শেয়ার করুন:
বেনাপোলে অচল ৫ কোটির কনটেইনার স্ক্যানার

দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে স্থাপন করা অত্যাধুনিক কনটেইনার মোবাইল স্ক্যানিং মেশিন দীর্ঘদিন ধরে অচল পড়ে রয়েছে। গুরুত্বপূর্ণ এ যন্ত্র ব্যবহার করতে না পারায় একদিকে আমদানি পণ্যের নিরাপত্তা পরীক্ষা ব্যাহত হচ্ছে, অন্যদিকে মূল্যবান যন্ত্রপাতি নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। এতে চোরাচালান প্রতিরোধের সক্ষমতা নিয়ে উদ্বেগের পাশাপাশি পণ্য খালাসে বাড়তি ভোগান্তিতে পড়ছেন ব্যবসায়ীরা। দ্রুত স্ক্যানারটি সচল করার দাবি জানিয়েছেন বন্দর ব্যবহারকারীরা।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রতিদিন ভারত থেকে বিপুল পরিমাণ পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করে। এসব পণ্যের আড়ালে নিষিদ্ধ সামগ্রী, মাদক, অস্ত্র কিংবা শুল্ক ফাঁকি দিয়ে আনা পণ্য শনাক্ত করতে আধুনিক স্ক্যানিং ব্যবস্থা গুরুত্বপূর্ণ। কিন্তু কোটি টাকা ব্যয়ে স্থাপন করা যন্ত্রটি অচল থাকায় পণ্য পরীক্ষায় প্রযুক্তিনির্ভর সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে বন্দর কর্তৃপক্ষ।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন জানিয়েছেন, ২০২০ সালের এপ্রিলে চীনের সহযোগিতায় প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে বন্দরে কনটেইনার মোবাইল স্ক্যানিং মেশিনটি স্থাপন করা হয়। স্থাপনের পর চীনা প্রকৌশলীরা সংশ্লিষ্ট কাস্টমস কর্মকর্তাদের যন্ত্রটি পরিচালনার প্রশিক্ষণ দেন। এ মেশিনের মাধ্যমে পণ্যবাহী ট্রাকের ভেতরের মালামাল না খুলেই বিশেষ প্রযুক্তিতে পরীক্ষা করা সম্ভব হতো। এতে পণ্য খালাসের সময় কমানোর পাশাপাশি চোরাচালান প্রতিরোধের সুযোগ তৈরি হয়েছিল।

তবে চালুর কিছুদিন পর থেকেই মেশিনটিতে বিভিন্ন কারিগরি সমস্যা দেখা দেয়। একাধিকবার মেরামতের মাধ্যমে সচল করা হলেও ২০২৩ সালের নভেম্বরে এটি আবার বিকল হয়ে পড়ে। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মেশিনটি পুরোপুরি সচল হয়নি।

বেনাপোল আমদানি-রপ্তানিকারক সমিতির সহসভাপতি আমিনুল হক বলেছেন, স্ক্যানার অচল থাকায় সন্দেহজনক পণ্যবাহী ট্রাকের মালামাল অনেক ক্ষেত্রে নামিয়ে সরাসরি পরীক্ষা করতে হয়। এতে পণ্যের প্যাকেট ও মোড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি খালাসে অতিরিক্ত সময় লাগে। দ্রুত সরবরাহের প্রয়োজন এমন পণ্যের ক্ষেত্রে এ বিলম্ব ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

স্ক্যানিং ব্যবস্থা অকার্যকর থাকায় বন্দরের নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের আশঙ্কা, আধুনিক প্রযুক্তিতে পরীক্ষা করা সম্ভব না হলে বিপুল পরিমাণ আমদানি পণ্যের মধ্যে লুকিয়ে আনা অবৈধ সামগ্রী শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। এতে অসাধু চক্রের সুযোগ নেওয়ার আশঙ্কা বাড়ে।

বেনাপোল কাস্টম হাউজের সহকারী কমিশনার রাহাত হোসেন জানিয়েছেন, স্ক্যানিং মেশিন মেরামতের ব্যয় ও প্রয়োজনীয় প্রশাসনিক উদ্যোগ নিয়ে জটিলতার কথা অতীতে জানিয়েছিল সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান। এ বিষয়ে বেনাপোল কাস্টমসের পক্ষ থেকে জাতীয় রাজস্ব বোর্ডে একাধিকবার চিঠিও পাঠানো হয়েছে।

বন্দর ব্যবহারকারীদের মতে, বিপুল অর্থ ব্যয়ে আধুনিক যন্ত্রপাতি স্থাপন করাই যথেষ্ট নয়; নিয়মিত রক্ষণাবেক্ষণ, দক্ষ জনবল ও প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশের সরবরাহ নিশ্চিত করাও জরুরি। তাদের দাবি, স্ক্যানারটির বর্তমান কারিগরি অবস্থা নিরূপণ করে দ্রুত মেরামতের উদ্যোগ নিতে হবে। পাশাপাশি বারবার বিকল হওয়ার কারণ অনুসন্ধান এবং দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিত করতে হবে।

বেনাপোলকনটেইনার স্ক্যানারমোবাইল স্ক্যানিং মেশিন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল

    সংঘাত এড়াতে চরে তরমুজ চাষ বন্ধের পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী নুর

    সংঘাত এড়াতে চরে তরমুজ চাষ বন্ধের পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী নুর

    ১২ বছর পর মাওলানা ফারুকী হত্যায় ৬ আসামির বিচার শুরু

    ১২ বছর পর মাওলানা ফারুকী হত্যায় ৬ আসামির বিচার শুরু

    তৈরি হচ্ছে ‘বিব্রতকর পরিস্থিতি’, তাই আইনি নোটিস পরীমনিকে

    তৈরি হচ্ছে ‘বিব্রতকর পরিস্থিতি’, তাই আইনি নোটিস পরীমনিকে

    এক ঘণ্টায় ঢাবিতে পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ, ভাটারায় স্কুলবাসে আগুন

    এক ঘণ্টায় ঢাবিতে পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ, ভাটারায় স্কুলবাসে আগুন

    কুয়াকাটায় বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারী চিকিৎসকের

    কুয়াকাটায় বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারী চিকিৎসকের

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল