Agamir Somoy E-Paper
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানসিক ভারসাম্যহীনের ভরসা মেহেদী
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

জুলাই-অক্টোবর

বেনাপোলে রাজস্ব ঘাটতি ১০৬৫ কোটি

  • অক্টোবরে আগের বছরের একই মাসের তুলনায় রাজস্ব ঘাটতি কমেছে
  • আমদানি কমার পাশাপাশি পণ্য খালাসে অনিয়ম ও শুল্ক ফাঁকির অভিযোগ
বেনাপোল (যশোর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৪:০৫
শেয়ার করুন:
বেনাপোলে রাজস্ব ঘাটতি ১০৬৫ কোটি

সংগৃহীত ছবি

দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল কাস্টম হাউজে রাজস্ব আদায়ের ঘাটতি বেড়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে ১ হাজার ৬৪ কোটি ৯৮ লাখ টাকা। আগের অর্থবছরের একই সময়ে ঘাটতি ছিল ৩৭৩ কোটি ২১ লাখ টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে ঘাটতি বেড়েছে প্রায় ৬৯২ কোটি টাকা। তবে অক্টোবরে রাজস্ব আদায়ে কিছুটা উন্নতি হয়েছে।

আমদানি কমে যাওয়া, ভারত থেকে পণ্য আমদানিতে

বেনাপোলরাজস্বঘাটতিস্থলবন্দরআমদানিপণ্য খালাসঅনিয়মশুল্ক ফাঁকিঅভিযোগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    মারা গেছেন অভিনেতা সোহেল খান

    মারা গেছেন অভিনেতা সোহেল খান

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    ‘সুইসাইড বোমায়’ ক্ষতবিক্ষত হবে আ.লীগ, হাসিনা নন : আসিফ নজরুল

    ‘সুইসাইড বোমায়’ ক্ষতবিক্ষত হবে আ.লীগ, হাসিনা নন : আসিফ নজরুল

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    জটিলতা
    ,
    দুই
    দেশের
    কূটনৈতিক
    সম্পর্কের
    টানাপড়েন
    এবং
    আন্তর্জাতিক
    বাণিজ্যে
    ধীরগতিকে
    রাজস্ব
    ঘাটতির
    কারণ
    হিসেবে
    দেখছেন
    ব্যবসায়ীরা।
    পাশাপাশি
    বন্দরে
    পণ্য
    খালাসের
    বিভিন্ন
    পর্যায়ে
    অনিয়ম
    ও
    শুল্ক
    ফাঁকির
    অভিযোগ
    উঠেছে।

    বেনাপোল কাস্টম হাউজের তথ্য অনুযায়ী, গত ২০২৫-২৬ অর্থবছরের প্রথম চার মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ৪৮৭ কোটি টাকা। আদায় হয়েছিল ২ হাজার ১১৩ কোটি ৭৯ লাখ টাকা। ঘাটতি ছিল ৩৭৩ কোটি ২১ লাখ টাকা। চলতি অর্থবছরের একই সময়ে লক্ষ্যমাত্রা বাড়িয়ে ৩ হাজার ২৫৩ কোটি টাকা নির্ধারণ করা হলেও আদায় হয়েছে ২ হাজার ১৮৮ কোটি ২ লাখ টাকা। ফলে ঘাটতি দাঁড়িয়েছে ১ হাজার ৬৪ কোটি ৯৮ লাখ টাকা।

    মাসভিত্তিক হিসাবে জুলাইয়ে ৯৫০ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৪৭১ কোটি ২৩ লাখ টাকা। আগস্টে ৭৪৩ কোটির বিপরীতে ৫০০ কোটি ৭ লাখ, সেপ্টেম্বরে ৮৮০ কোটির বিপরীতে ৬২১ কোটি ৮৬ লাখ এবং অক্টোবরে ৬৮০ কোটির বিপরীতে ৫৯৪ কোটি ৮৬ লাখ টাকা আদায় হয়েছে।

    অক্টোবরে আগের বছরের একই মাসের তুলনায় রাজস্ব ঘাটতি কমেছে। গত বছরের অক্টোবরে ৬৪৫ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছিল ৪৪৯ কোটি ২৮ লাখ টাকা। ঘাটতি ছিল ১৯৫ কোটি ৭২ লাখ টাকা। এবার ঘাটতি কমে হয়েছে ৮৫ কোটি ১৪ লাখ টাকা।

    যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহান বলেছেন, আমদানি কমে যাওয়াই রাজস্ব ঘাটতির অন্যতম কারণ। ভারতীয় ভিসা পেতে জটিলতা থাকায় ব্যবসায়ীরা পণ্য দেখা, নমুনা সংগ্রহ ও সরবরাহকারীদের সঙ্গে যোগাযোগ করতে সমস্যায় পড়েছেন। দুই দেশের সম্পর্কের টানাপড়েনও বাণিজ্যে প্রভাব ফেলেছে। বিশ্ববাজারে পণ্যের দাম বৃদ্ধি, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও মানুষের ক্রয়ক্ষমতার সঙ্গে আমদানি পণ্যের দামের অসামঞ্জস্যও বাণিজ্য কমিয়েছে।

    তিনি আরও বলেছেন, ট্রাকের পণ্য ওজন, সার্ভার জটিলতা ও খালাসে অতিরিক্ত সময় লাগায় ব্যবসায়ীরা সমস্যায় পড়ছেন। তবে সম্প্রতি আমদানি কিছুটা বাড়তে শুরু করেছে।

    ব্যবসায়ীদের অভিযোগ, বন্দরে উচ্চ শুল্কযুক্ত পণ্য কম মূল্য বা ভিন্ন পণ্য হিসেবে দেখিয়ে শুল্ক ফাঁকি দেওয়া হচ্ছে। কোনো কোনো ট্রাক ৪০-৫০ মিনিটের মধ্যে বন্দর ছাড়ছে। দ্রুত খালাসের ক্ষেত্রে একটি সংঘবদ্ধ চক্রের যোগসাজশের অভিযোগও রয়েছে। এসব অভিযোগের স্বাধীন তদন্তের ফল পাওয়া যায়নি।

    আমদানিকারক শরীফুল ইসলাম বলেছেন, পণ্যের সঠিক পরীক্ষা ও শুল্কায়ন নিশ্চিত করা প্রয়োজন। সিঅ্যান্ডএফ ব্যবসায়ী হাবিবুর রহমান হবি বলেছেন, বন্দরের নিরাপত্তা, গেট নিয়ন্ত্রণ ও পণ্য খালাসে কার্যকর নজরদারি বাড়ানো দরকার।

    বেনাপোল কাস্টম হাউজের কমিশনার ফাইজুর রহমান বললেন, মেনিফেস্ট অনুযায়ী পণ্য খালাস, পণ্য পরীক্ষণ, শুল্কায়ন ও কর পরিশোধের প্রতিটি ধাপে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। কোন পণ্য কোন শেডে রয়েছে এবং সঠিক পণ্যই খালাস হচ্ছে কি না, তা যাচাই জরুরি। অনিয়মের অভিযোগ তদন্তে সিসিটিভি ফুটেজ সংরক্ষণের ব্যবস্থা করতে চিঠি দেওয়া হয়েছে। ফুটেজ পাওয়া গেলে অভিযোগের সত্যতা যাচাই সহজ হবে।

    বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক রুহুল আমিন বলেছেন, পণ্য সংরক্ষণ ও শেড ব্যবস্থাপনার দায়িত্ব বন্দর কর্তৃপক্ষের। শুল্কায়ন ও খালাসের অনুমোদন দেয় কাস্টমস। এসব কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয় প্রয়োজন।

    বেনাপোল কাস্টম হাউজের সহকারী কমিশনার রাহাত হোসেন বলেছেন, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ, পণ্যের সঠিক শুল্কায়ন এবং শুল্ক ফাঁকির অভিযোগ তদন্তে কাস্টমস সতর্ক রয়েছে। নিয়ম অনুযায়ী কার্যক্রম পরিচালনা ও প্রতিটি ধাপে জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

    ব্যবসায়ীরা বলছেন, আমদানি বাণিজ্য স্বাভাবিক করা, পণ্যের যথাযথ শুল্কায়ন এবং খালাসপ্রক্রিয়ায় নজরদারি বাড়ানো গেলে রাজস্ব আদায়ের ঘাটতি কমানো সম্ভব।