চীনে তৈরি পণ্য, তৃতীয় দেশের লেবেল, আর মার্কিন বাজারে প্রবেশের নতুন পথ—শুল্ক ফাঁকি ঠেকাতে এবার এই বৈশ্বিক বাণিজ্য নেটওয়ার্কের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার হোয়াইট হাউসের এক প্রতিবেদনে ৪০টির বেশি দেশকে এমন পণ্য পরিবহনের উচ্চঝুঁকির রুট হিসেবে চিহ্নিত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, চীনের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক বাড়ার পর তৃতীয় দেশের মাধ্যমে পণ্য ঘুরিয়ে মার্কিন বাজারে প্রবেশের প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পণ্যের প্যাকেজিং বদলানো, নতুন দেশের ‘মেড ইন’ লেবেল লা...