Agamir Somoy E-Paper
শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
আগামীর সময়
নজরুল যেন রক্তের ফেরিওয়ালা
শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে ঘুর পথে চীনা পণ্য, বছরে ২৬ বিলিয়ন ডলার শুল্ক ফাঁকি!

হারিসুল ইসলাম সজীব, নিউইয়র্ক থেকে
agamir somoy
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ১৯:০৪
যুক্তরাষ্ট্রে ঘুর পথে চীনা পণ্য, বছরে ২৬ বিলিয়ন ডলার শুল্ক ফাঁকি!

চীনের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক বাড়ার পর তৃতীয় দেশের মাধ্যমে পণ্য ঘুরিয়ে মার্কিন বাজারে প্রবেশের প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

চীনে তৈরি পণ্য, তৃতীয় দেশের লেবেল, আর মার্কিন বাজারে প্রবেশের নতুন পথ—শুল্ক ফাঁকি ঠেকাতে এবার এই বৈশ্বিক বাণিজ্য নেটওয়ার্কের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার হোয়াইট হাউসের এক প্রতিবেদনে ৪০টির বেশি দেশকে এমন পণ্য পরিবহনের উচ্চঝুঁকির রুট হিসেবে চিহ্নিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চীনের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক বাড়ার পর তৃতীয় দেশের মাধ্যমে পণ্য ঘুরিয়ে মার্কিন বাজারে প্রবেশের প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পণ্যের প্যাকেজিং বদলানো, নতুন দেশের ‘মেড ইন’ লেবেল লাগানো কিংবা সামান্য প্রক্রিয়াজাত করার পর সেগুলো যুক্তরাষ্ট্রে পাঠানোর অভিযোগ উঠেছে।

এই ব্যবস্থাকে হোয়াইট হাউস বলছে ‘গ্লোবাল ট্রান্সশিপমেন্ট স্ক্যাম’—যার মাধ্যমে পণ্যের প্রকৃত উৎপাদনস্থল আড়াল করে তুলনামূলক কম শুল্কে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের সুযোগ তৈরি হয়।

চীন ছাড়াও মেক্সিকো, পানামা, কলম্বিয়া ও ব্রাজিলসহ ৪০টির বেশি দেশকে সম্ভাব্য ট্রান্সশিপমেন্ট ঝুঁকির সঙ্গে যুক্ত করা হয়েছে। এসব দেশের উৎপাদন কেন্দ্র, মুক্ত বাণিজ্য অঞ্চল, গুদাম ও পুনঃরপ্তানি কেন্দ্র ব্যবহার করে পণ্য অন্য দেশে ঘুরিয়ে দেওয়ার আশঙ্কার কথা প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

হোয়াইট হাউসের হিসাব অনুযায়ী, এই ধরনের শুল্ক-এড়ানো ট্রান্সশিপমেন্টের কারণে যুক্তরাষ্ট্রের কোষাগার বছরে প্রায় ১৯ থেকে ২৬ বিলিয়ন ডলার শুল্ক-রাজস্ব হারাতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, ২০১৮ সালে চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপের পর থেকেই এই প্রবণতা আরও বিস্তৃত হয়েছে। সরাসরি চীন থেকে পণ্য পাঠালে বেশি শুল্ক দিতে হওয়ার কারণে ব্যবসায়ীদের একটি অংশ বিকল্প রুট খুঁজতে শুরু করে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

তবে ৪০টির বেশি দেশের তালিকায় থাকা মানেই ওই দেশগুলোর সরকার বা সব ব্যবসা প্রতিষ্ঠান ইচ্ছাকৃতভাবে শুল্ক ফাঁকিতে জড়িত—এমন অভিযোগ নয়। বরং এসব দেশকে সম্ভাব্য ট্রান্সশিপমেন্ট রুট ও উচ্চঝুঁকির বাণিজ্যিক কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্র যদি প্রকৃত উৎপাদনস্থল শনাক্তকরণ ও কাস্টমস যাচাই আরও কঠোর করে, তাহলে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে। একই সঙ্গে বৈধ আন্তর্জাতিক বাণিজ্যের ওপর অতিরিক্ত প্রশাসনিক চাপ এবং ব্যবসায়িক ব্যয় বাড়ার আশঙ্কাও রয়েছে।

ট্রাম্প প্রশাসনের বার্তা স্পষ্ট—চীনা পণ্য সরাসরি আসুক কিংবা তৃতীয় দেশের আড়ালে ঘুরে আসুক, মার্কিন শুল্ক এড়ানোর পথ আর সহজ রাখা হবে না।

উল্লেখ্য, হোয়াইট হাউসের চিহ্নিত ৪০টির বেশি সম্ভাব্য ট্রান্সশিপমেন্ট রুটের তালিকায় বাংলাদেশের নাম নেই।

চীনা পণ্যশুল্ক ফাঁকিট্রাম্পগ্লোবাল ট্রান্সশিপমেন্ট স্ক্যামযুক্তরাষ্ট্র
    শেয়ার করুন:
    Advertisement
    গ্রিন-ক্যারিতে ম্যাচ বাঁচাতে লড়ছে অস্ট্রেলিয়া

    গ্রিন-ক্যারিতে ম্যাচ বাঁচাতে লড়ছে অস্ট্রেলিয়া

    ১৫ আগস্ট ২০২৬, ০৬:৩৫

    লালমাটিয়ার ভূমি গ্যালারিতে দুই শিল্পীর ‘পেট্রিকোর’

    লালমাটিয়ার ভূমি গ্যালারিতে দুই শিল্পীর ‘পেট্রিকোর’

    ১৪ আগস্ট ২০২৬, ২৩:২৭

    অপরাধী ধরতে আসছে এআই

    অপরাধী ধরতে আসছে এআই

    ১৫ আগস্ট ২০২৬, ০৫:৪০

    যুক্তরাষ্ট্রকে জাতিসংঘ থেকে বের করার পাঁয়তারা ইসরায়েলের

    যুক্তরাষ্ট্রকে জাতিসংঘ থেকে বের করার পাঁয়তারা ইসরায়েলের

    ১৪ আগস্ট ২০২৬, ২৩:২৬

    মন্ত্রিসভায় রদবদলের খবর গুজব : সমাজকল্যাণমন্ত্রী

    মন্ত্রিসভায় রদবদলের খবর গুজব : সমাজকল্যাণমন্ত্রী

    ১৪ আগস্ট ২০২৬, ২৩:৪৫

    নজরুল যেন রক্তের ফেরিওয়ালা

    নজরুল যেন রক্তের ফেরিওয়ালা

    ১৫ আগস্ট ২০২৬, ০৩:২৪

    বরফ গলছে, দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী

    বরফ গলছে, দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী

    ১৪ আগস্ট ২০২৬, ২২:৫৭

    ট্রাকের চাকা বদলানোর সময় প্রাইভেটকারের ধাক্কায় হেলপার নিহত

    ট্রাকের চাকা বদলানোর সময় প্রাইভেটকারের ধাক্কায় হেলপার নিহত

    ১৫ আগস্ট ২০২৬, ০৫:৫৬

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    ১৫ আগস্ট ২০২৬, ০৭:৩৮

    জ্বালানি সংকটকে জাতীয় দুর্যোগ ঘোষণা করতে হবে

    জ্বালানি সংকটকে জাতীয় দুর্যোগ ঘোষণা করতে হবে

    ১৫ আগস্ট ২০২৬, ০৫:০৭

    দুই টার্মিনাল চালু, এলএনজি মিলছে ৭৬৯ মিলিয়ন ঘনফুট

    দুই টার্মিনাল চালু, এলএনজি মিলছে ৭৬৯ মিলিয়ন ঘনফুট

    ১৫ আগস্ট ২০২৬, ১৪:২৭

    ধানমন্ডি ৩২ নম্বর থেকে আটক ৩, মারধরের শিকার আরেকজন

    ধানমন্ডি ৩২ নম্বর থেকে আটক ৩, মারধরের শিকার আরেকজন

    ১৫ আগস্ট ২০২৬, ১২:২৮

    লোহিত সাগর নিয়ে সৌদির প্রতিরক্ষা জোট কাজ করবে?

    লোহিত সাগর নিয়ে সৌদির প্রতিরক্ষা জোট কাজ করবে?

    ১৫ আগস্ট ২০২৬, ১১:২৭

    বসুন্ধরা থেকে অভিনেত্রী রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

    বসুন্ধরা থেকে অভিনেত্রী রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

    ১৫ আগস্ট ২০২৬, ১৭:৫২

    হাম ও উপসর্গে মৃত্যু ৯শ ছাড়াল

    হাম ও উপসর্গে মৃত্যু ৯শ ছাড়াল

    ১৫ আগস্ট ২০২৬, ১৫:৩৪

    advertiseadvertise