Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় অর্থনীতি

এফএওর প্রতিবেদন

কৃষি অর্থনীতিতে বাংলাদেশ ২৪তম

ইকবাল হোসেন
agamir somoy
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৩:২৮
কৃষি অর্থনীতিতে বাংলাদেশ ২৪তম

গ্রাফিকস: আগামীর সময়

বিশ্বের শীর্ষ কৃষি অর্থনীতির দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ২৪তম। কৃষি উৎপাদনের বাজারমূল্যের বাজারমূল্যের ভিত্তিতে তৈরি করা জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) এক তালিকায় এ তথ্য উঠে এসেছে। এতে শীর্ষে রয়েছে চীন, দ্বিতীয় ভারত এবং তৃতীয় যুক্তরাষ্ট্র।

এফএওর তথ্য অনুযায়ী, বাংলাদেশের কৃষি উৎপাদনের বাজারমূল্য ৩৪ বিলিয়ন বা ৩ হাজার ৪০০ কোটি ডলার, যা বৈশ্বিক বাজারের শূন্য দশমিক ৬ শতাংশ। যদিও বৈশ্বিক হিস্যার দিক থেকে এই অংশ তুলনামূলকভাবে কম, তবু দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান কৃষি অর্থনীতি হিসেবে বাংলাদেশ নিজের অবস্থান ধরে রেখেছে।

প্রতিবেদনের তথ্যমতে, চীনের কৃষি উৎপাদনের বাজারমূল্য প্রায় ১.৯ ট্রিলিয়ন বা ১ লাখ ৯০০ কোটি ডলার। বৈশ্বিক কৃষি উৎপাদনে দেশটির হিস্যা ৩৫.৬ শতাংশ। দ্বিতীয় অবস্থানে থাকা ভারতের কৃষি উৎপাদনের বাজারমূল্য ৫৭৩ বিলিয়ন ৫৭ হাজার ৩০০ কোটি ডলার, যা বৈশ্বিক বাজারের ১০.৯ শতাংশ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের কৃষি উৎপাদনের বাজারমূল্য ৪৫১ বিলিয়ন বা ৪৫ হাজার ১০০ কোটি ডলার এবং বৈশ্বিক হিস্যা ৮.৬ শতাংশ। চতুর্থ স্থানে রয়েছে ব্রাজিল। দেশটির কৃষি উৎপাদনের বাজারমূল্য ২০৪ বিলিয়ন বা ২০ হাজার ৪০০ কোটি ডলার, যা বৈশ্বিক বাজারের ৩.৯ শতাংশ। পঞ্চম স্থানে রয়েছে ইন্দোনেশিয়া। দেশটির কৃষি উৎপাদনের বাজারমূল্য ১৪৫ বিলিয়ন বা ১৪ হাজার ৫০০ কোটি ডলার এবং বৈশ্বিক হিস্যা ২.৮ শতাংশ। এ ছাড়া শীর্ষ দশের তালিকায় আরও রয়েছে তুরস্ক, রাশিয়া, জাপান, ফ্রান্স ও মেক্সিকো। তালিকায় কৃষি উৎপাদনের পরিমাণ, উৎপাদিত পণ্যের বাজারমূল্য এবং সামগ্রিক কৃষি খাতের অর্থনৈতিক অবদানের ভিত্তিতে ৪০টি দেশের অবস্থান নির্ধারণ করা হয়েছে।

এফএও’র তথ্য অনুযায়ী, বাংলাদেশ চাল, আলু, পেঁয়াজ, মসুর ডালসহ ২২টি কৃষিপণ্য উৎপাদনে বিশ্বের শীর্ষ ১০টি দেশের একটি। বাংলাদেশ শুকনো মরিচ উৎপাদনে বিশ্বে দ্বিতীয়। মসুর ডাল এবং কাঁঠাল-লিচুর মতো ক্রান্তীয় ফল উৎপাদনে ষষ্ঠ। আলু, পেঁয়াজ, আদা, বেগুন ও ডাঁটাজাতীয় সবজি উৎপাদনে সপ্তম।

বিশেষজ্ঞদের মতে, ধান, পাট, আলু, শাকসবজি, ফলমূল এবং মিঠাপানির মাছ উৎপাদনে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি দেশটির কৃষি খাতকে আরও শক্তিশালী করেছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার, গবেষণায় বিনিয়োগ বৃদ্ধি এবং কৃষিপণ্যের বহুমুখীকরণের মাধ্যমে ভবিষ্যতে বৈশ্বিক কৃষি অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হতে পারে তারা জানিয়েছেন।

 

কৃষি অর্থনীতিবিলিয়নজাতিসংঘবাজারমূল্যকৃষিপণ্য
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise