বিশ্বের শীর্ষ কৃষি অর্থনীতির দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ২৪তম। কৃষি উৎপাদনের বাজারমূল্যের বাজারমূল্যের ভিত্তিতে তৈরি করা জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) এক তালিকায় এ তথ্য উঠে এসেছে। এতে শীর্ষে রয়েছে চীন, দ্বিতীয় ভারত এবং তৃতীয় যুক্তরাষ্ট্র।
এফএওর তথ্য অনুযায়ী, বাংলাদেশের কৃষি উৎপাদনের বাজারমূল্য ৩৪ বিলিয়ন বা ৩ হাজার ৪০০ কোটি ডলার, যা বৈশ্বিক বাজারের শূন্য দশমিক ৬ শতাংশ। যদিও বৈশ্বিক হিস্যার দিক থেকে এই অংশ তুলনামূলকভাবে কম, তবু দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান কৃষি অর্থনীতি হিসেবে...