Agamir Somoy E-Paper
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন

কৃষিঋণ বিতরণে প্রবৃদ্ধি ২৭ শতাংশ

  • জুলাই-সেপ্টেম্বরে ৫৮টি ব্যাংক ও পল্লী উন্নয়ন বোর্ডের মাধ্যমে ১১ হাজার ১৩২ কোটি টাকা ঋণ বিতরণ
অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৩২
শেয়ার করুন:
কৃষিঋণ বিতরণে প্রবৃদ্ধি ২৭ শতাংশ

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে কৃষি ও পল্লিঋণ বিতরণে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ২৭ শতাংশ। জুলাই-সেপ্টেম্বর সময়ে ৫৮টি ব্যাংক ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) মাধ্যমে ১১ হাজার ১৩২ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে বিতরণের পরিমাণ ছিল ৮ হাজার ৭৯১ কোটি টাকা। গতকাল রবিবার বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য।

প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বর শেষে ৫৮টি ব্যাংক ১০ হাজার ৮৩৭ কোটি টাকা কৃষি ও পল্লীঋণ বিতরণ করেছে। এর বাইরে বিআরডিবি দিয়েছে ২৯৪ কোটি ৫৭ লাখ টাকা। সব মিলিয়ে বিতরণের পরিমাণ দাঁড়িয়েছে ১১ হাজার ১৩১ কোটি ৫৪ লাখ টাকা। গত অর্থবছরের একই সময়ে মোট বিতরণ ছিল ৮ হাজার ৭৯০ কোটি ৫৬ লাখ টাকা। সে হিসাবে প্রবৃদ্ধি হয়েছে ২৬ দশমিক ৬৩ শতাংশ।

তবে বিতরণে প্রবৃদ্ধি হলেও বার্ষিক লক্ষ্যমাত্রার তুলনায় অগ্রগতি বেশ কম। ৬০ হাজার কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে প্রথম তিন মাসে অর্জন হয়েছে মাত্র ১৮ দশমিক শূন্য ৬ শতাংশ। অন্যদিকে এক বছরে কৃষিঋণের খেলাপি কমেছে ৫ দশমিক ১৭ শতাংশ।

ব্যাংকভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ঋণ বিতরণ করেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো। তিন মাসে তারা দিয়েছে ৪ হাজার ১৪৩ কোটি ৭৫ লাখ টাকা, যা ব্যাংকগুলোর মোট বিতরণের ৩৮ দশমিক ২৪ শতাংশ। বিশেষায়িত ব্যাংকগুলো বিতরণ করেছে ৩ হাজার ২১৫ কোটি ৭৪ লাখ টাকা। ইসলামী ব্যাংকগুলোর বিতরণ ১ হাজার ৯১৪ কোটি ৭৩ লাখ টাকা।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, অর্থবছরের শুরুতে কৃষিঋণ বিতরণের প্রবণতা ইতিবাচক হলেও বকেয়া ও শ্রেণিকৃত ঋণের পরিমাণ উদ্বেগের বিষয়। কৃষি খাতে কার্যকর অর্থায়ন নিশ্চিত করতে ঋণ আদায় বাড়ানো এবং খেলাপি ঋণ ব্যবস্থাপনায় আরও সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

কৃষিঋণবাংলাদেশ ব্যাংকপ্রবৃদ্ধি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি

    গার্মেন্টস শ্রমিককে আটকে রেখে ধর্ষণের অভিযোগ মালিকের বিরুদ্ধে

    গার্মেন্টস শ্রমিককে আটকে রেখে ধর্ষণের অভিযোগ মালিকের বিরুদ্ধে

    আর্জেন্টিনার ফকল্যান্ডস থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ

    আর্জেন্টিনার ফকল্যান্ডস থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ

    চলতি সপ্তাহেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ

    চলতি সপ্তাহেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ