Agamir Somoy E-Paper
শুক্রবার, ১২ জুন, ২০২৬
আগামীর সময়
ছেলেকে ভর্তি না করায় স্কুল খুলেছেন নাজনীন
শুক্রবার, ১২ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে নানা ছাড়

অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৪:৪৮
তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে নানা ছাড়

ফাইল ছবি

দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে এবং ক্রমবর্ধমান তরুণ জনগোষ্ঠীর কর্মসংস্থান নিশ্চিত করতে আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ঢালাও সুবিধার ঘোষণা দিয়েছে সরকার। বিশেষ করে ফ্রিল্যান্সিং, স্টার্টআপ, তথ্যপ্রযুক্তি এবং ঢাকার বাইরে নতুন শিল্পায়নে দেওয়া হয়েছে বড় ধরনের কর ও ভ্যাট অব্যাহতি।

বিনিয়োগকারীদের ভবিষ্যৎ পরিকল্পনার নিশ্চয়তা দিতে ব্যক্তিশ্রেণিতে আগামী পাঁচ বছরের জন্য নির্দিষ্ট আয়কর কাঠামো এবং করপোরেট কর হার অপরিবর্তিত রাখার প্রস্তাব করা হয়েছে। নীতির এ ধারাবাহিকতা ব্যবসায়িক ঝুঁকি কমাবে এবং বন্দর ও টার্মিনালের মতো বড় অবকাঠামো খাতে আন্তর্জাতিকমানের ‘গ্রিনফিল্ড বিনিয়োগ’ আকর্ষণ করবে। এতদিন শুধু আইটি ফ্রিল্যান্সিংয়ে কর অব্যাহতি থাকলেও এবার সব ধরনের ফ্রিল্যান্সিং আয় করমুক্ত করার প্রস্তাব এসেছে। একই সঙ্গে কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের সেবার ওপর থেকে ১৫ শতাংশ ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে।

তরুণদের স্টার্টআপ ও প্রযুক্তিনির্ভর ব্যবসার জন্য টার্নওভার ট্যাক্স শূন্য শতাংশ এবং স্থানীয় ও আমদানি করা সেবার ওপর ১৫ শতাংশ ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে, যা ২০৩৫ সাল পর্যন্ত কার্যকর থাকবে। এ ছাড়া ল্যাপটপ, ডেস্কটপ, প্রিন্টার ও মনিটর আমদানিতে শুল্ক-ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে।

ঢাকা ও চট্টগ্রামের বাইরে শিল্পায়নে প্রথম বছরে ৬০ শতাংশ এবং দ্বিতীয় বছরে ৪০ শতাংশ হারে ত্বরান্বিত অবচয় সুবিধা পাবেন উদ্যোক্তারা। এটি গ্রামীণ অর্থনীতিতে নগদ প্রবাহ ও কর্মসংস্থান বাড়াবে। পাশাপাশি দেশে প্রথমবারের মতো শুল্কমুক্ত ‘ফ্রি ট্রেড জোন’ স্থাপনের প্রস্তাব করা হয়েছে।

এসএমই খাতের সুরক্ষায় সাধারণ উদ্যোক্তাদের ৫০ লাখ এবং নারী ও প্রতিবন্ধী উদ্যোক্তাদের ৭০ লাখ টাকা পর্যন্ত টার্নওভারের আয় করমুক্ত থাকবে।

শিল্পের কাঁচামাল আমদানিতে রেয়াত এবং লজিস্টিক হাব তৈরির মাধ্যমে ‘ক্রিয়েটিভ ইকোনমি’ গড়ে তোলার এ বাজেট রূপরেখা মাঠপর্যায়ে সঠিকভাবে বাস্তবায়িত হলে দেশের কর্মসংস্থান সংকটের একটি বড় সমাধান সম্ভব হবে।

তরুণকর্মসংস্থানবাজেটছাড়
    শেয়ার করুন:
    Advertisement
    তাপপ্রবাহ ও শৈত্যপ্রবাহে চুয়াডাঙ্গার কৃষিতে বাড়ছে ঝুঁকি

    তাপপ্রবাহ ও শৈত্যপ্রবাহে চুয়াডাঙ্গার কৃষিতে বাড়ছে ঝুঁকি

    ১২ জুন ২০২৬, ০০:২৫

    জমকালো উদ্বোধনে বিশ্বকাপ শুরু

    জমকালো উদ্বোধনে বিশ্বকাপ শুরু

    ১২ জুন ২০২৬, ০০:৫৬

    চুক্তি অনুমোদনের দাবি, ইরানে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের

    চুক্তি অনুমোদনের দাবি, ইরানে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের

    ১২ জুন ২০২৬, ০০:৫১

    বাজেট বাস্তবায়নের রূপরেখা নেই, বলছে সিপিডি-টিআইবি

    বাজেট বাস্তবায়নের রূপরেখা নেই, বলছে সিপিডি-টিআইবি

    ১২ জুন ২০২৬, ০১:১৬

    বিশ্বকাপের প্রথম গোল কুইনোনেসের

    বিশ্বকাপের প্রথম গোল কুইনোনেসের

    ১২ জুন ২০২৬, ০২:০৬

    আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাসপাতাল চালুর সুযোগ চায় আদ্-দ্বীন কর্তৃপক্ষ

    আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাসপাতাল চালুর সুযোগ চায় আদ্-দ্বীন কর্তৃপক্ষ

    ১২ জুন ২০২৬, ০১:৩৮

    বাজেটকে ‘সংস্কৃতিবান্ধব’ আখ্যা দিয়ে উজ্জ্বল-রফিকের প্রশংসা

    বাজেটকে ‘সংস্কৃতিবান্ধব’ আখ্যা দিয়ে উজ্জ্বল-রফিকের প্রশংসা

    ১২ জুন ২০২৬, ০১:৫৭

    চীনের দিকে হিমার্স রকেট ছুড়ে মহড়া চালাল তাইওয়ান

    চীনের দিকে হিমার্স রকেট ছুড়ে মহড়া চালাল তাইওয়ান

    ১২ জুন ২০২৬, ০২:১৪

    বিশ্বজুড়ে ভয়াবহ আবহাওয়া ঝুঁকি, শুরু হয়েছে ‘সুপার এল নিনো’

    বিশ্বজুড়ে ভয়াবহ আবহাওয়া ঝুঁকি, শুরু হয়েছে ‘সুপার এল নিনো’

    ১২ জুন ২০২৬, ০২:৫৮

    আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

    আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

    ১২ জুন ২০২৬, ০৩:৪৪

    নিজেদের মাঠে মেক্সিকোর দাপুটে জয়

    নিজেদের মাঠে মেক্সিকোর দাপুটে জয়

    ১২ জুন ২০২৬, ০৩:৩৬

    স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, লাশ নিয়ে বিক্ষোভ

    স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, লাশ নিয়ে বিক্ষোভ

    ১২ জুন ২০২৬, ০৩:৫৮

    বাজেট উচ্চাভিলাষী ও ঋণনির্ভর, বাস্তবতা বিবর্জিত: নাহিদ ইসলাম

    বাজেট উচ্চাভিলাষী ও ঋণনির্ভর, বাস্তবতা বিবর্জিত: নাহিদ ইসলাম

    ১২ জুন ২০২৬, ০৩:০৩

    ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় কারাবন্দীর মৃত্যু

    ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় কারাবন্দীর মৃত্যু

    ১২ জুন ২০২৬, ০৩:১৪

    বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষে নতুন দায়িত্বপ্রাপ্তরা

    বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষে নতুন দায়িত্বপ্রাপ্তরা

    ১২ জুন ২০২৬, ০৩:৩০

    advertiseadvertise