Agamir Somoy E-Paper
বুধবার, ২৯ জুলাই, ২০২৬
আগামীর সময়
এক পায়ে অবিরাম ৪০ বছর
বুধবার, ২৯ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

অর্থমন্ত্রী

অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সংস্কৃতির বিকাশও জরুরি

  • বেঙ্গল শিল্পালয়ে শুরু ‘দ্য লং প্রেজেন্ট— বিস্তৃত বর্তমান’ চিত্রপ্রদর্শনী
আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ২০:৫৬
অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সংস্কৃতির বিকাশও জরুরি

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী- সংগৃহীত ছবি

শুধু অর্থনৈতিক উন্নতিই কোনো জাতির একমাত্র লক্ষ্য হতে পারে না, এর পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতির সমান উন্নয়নও অপরিহার্য বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার রাজধানীর ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে ১৫ জন শিল্পীর শিল্পকর্ম নিয়ে আয়োজিত দলীয় চিত্রপ্রদর্শনী ‘দ্য লং প্রেজেন্ট— বিস্তৃত বর্তমান’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দেশের শিল্পকলার বর্তমান পরিস্থিতি এবং একটি শক্তিশালী সৃজনশীল অর্থনীতি গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন মন্ত্রী, ‘বাংলাদেশে একটি সুনির্দিষ্ট ও কার্যকর ‘সৃজনশীল অর্থনীতি’ এবং পূর্ণাঙ্গ ‘ক্রিয়েটিভ হাব’ গড়ে তোলা এখন সময়ের দাবি।’

তিনি বললেন, ‘শিল্পকলাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ও লাভজনক করা না গেলে এ খাতের সমৃদ্ধি অর্জন করা অসম্ভব। আমরা বেঙ্গলের আবুল খায়ের এবং এ ধরনের সমমনা আরও অনেকের সঙ্গে দীর্ঘদিন ধরে আলোচনা করছি, যাতে একটি পূর্ণাঙ্গ ‘ক্রিয়েটিভ হাব’ গড়ে তোলা যায়।’

শিল্প ও সাহিত্যের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে এ উদ্যোগে পাশে থাকার আহ্বান জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। তার মতে, ‘এই প্রচেষ্টা সফল হলে দেশের সৃজনশীল খাত দ্রুত তার গৌরব ফিরে পাবে। এর মাধ্যমে মানুষের মননশীলতা ও জাতীয় অর্থনীতি— উভয় ক্ষেত্রের বিকাশে এক যুগান্তকারী অবদান রাখা সম্ভব হবে।’

অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিসতিয়াগা ওচোয়া দে চিনচেত্রু এবং ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাধে উপস্থিত ছিলেন।

প্রদর্শনীর উদ্বোধনী আয়োজনের শুরুতে অংশগ্রহণকারী চার প্রজন্মের শিল্পীদের সঙ্গে বেঙ্গলের দীর্ঘ পথচলাকে স্মরণ করে প্রদর্শিত হয় ‘পথ চলাতেই আনন্দ’ শীর্ষক তথ্যচিত্র। পরে বক্তব্য দেন শিল্পী কনক চাঁপা চাকমা, শিল্পী মোহাম্মদ ইউনুস, শিল্পী রফিকুন নবী এবং বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি আবুল খায়ের।

শিল্পী রফিকুন নবী বলেছেন, ‘অনেক দিন পর আবার সবার কাজ নিয়ে এই প্রদর্শনী আমাকে আশাবাদী করে তোলে। এই বহুমাত্রিক প্রদর্শনী বেঙ্গলের কারণে আরও অনেকের কাছে পৌঁছে যাবে। অনেকে দেখবে, ভাববে, আগ্রহী হবে— এটাই আমাদের অর্জন। আমি আশা করব, আপনারা তরুণ প্রজন্মকে শিল্পকলার বিভিন্ন শাখায় অংশগ্রহণের জন্য আরও বেশি উৎসাহ দেবেন। কারণ মনন বিকাশে শিল্প-সাহিত্যচর্চার কোনো বিকল্প নেই।’

প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে ছিলেন— হাশেম খান, রফিকুন নবী, আব্দুস শাকুর শাহ, নাজলী লায়লা মনসুর, ফরিদা জামান, মোহাম্মদ ইউনুস, জামালউদ্দিন আহমেদ, রঞ্জিত দাস, আহমেদ শামসুদ্দোহা, শিশির ভট্টাচার্য্য, কনক চাঁপা চাকমা, মোহাম্মদ ইকবাল, মাকসুদা ইকবাল নিপা, কামাল উদ্দিন এবং সহিদ কাজী।

আয়োজকদের মতে, ‘দ্য লং প্রেজেন্ট— বিস্তৃত বর্তমান’ প্রদর্শনী বর্তমান সময়কে একটি অসম ও বহুমাত্রিক ক্ষেত্র হিসেবে উপস্থাপন করে, যা শিল্পীর নিজস্ব সংগতিতে, ছেদ-ছন্দে এবং নবায়নের মধ্য দিয়ে বারবার পুনর্গঠিত হয়। প্রদর্শনীটি সময়, স্মৃতি, ইতিহাস ও সমকালীনতার নানা মাত্রাকে শিল্পের ভাষায় অন্বেষণের একটি গুরুত্বপূর্ণ প্রয়াস।

অর্থমন্ত্রীসংস্কৃতিআমির খসরু মাহমুদ চৌধুরী
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    জামায়াতকে ছাড়ছে এনসিপি!

    জামায়াতকে ছাড়ছে এনসিপি!

    ২৯ জুলাই ২০২৬, ০৫:৩৯

    স্বামীহারা স্ত্রীকে কাঁদতেও দেননি কাদের-কামাল

    স্বামীহারা স্ত্রীকে কাঁদতেও দেননি কাদের-কামাল

    ২৯ জুলাই ২০২৬, ০০:০০

    চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

    চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

    ২৯ জুলাই ২০২৬, ১৪:০৩

    থামছে না খুনোখুনি

    থামছে না খুনোখুনি

    ২৯ জুলাই ২০২৬, ০৪:৫৯

    সাংবাদিকের ওপর হাতুড়ি হামলা, গ্রেপ্তার ২

    সাংবাদিকের ওপর হাতুড়ি হামলা, গ্রেপ্তার ২

    ২৯ জুলাই ২০২৬, ০৫:৫২

    এক পায়ে অবিরাম ৪০ বছর

    এক পায়ে অবিরাম ৪০ বছর

    ২৯ জুলাই ২০২৬, ০২:৩৭

    মিরপুরে দেয়াল ধসে আহতদের চিকিৎসার সব ব্যয় বহন করবে সরকার

    মিরপুরে দেয়াল ধসে আহতদের চিকিৎসার সব ব্যয় বহন করবে সরকার

    ২৯ জুলাই ২০২৬, ০০:৫৮

    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পরিকল্পনা নেই ইরানের

    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পরিকল্পনা নেই ইরানের

    ২৯ জুলাই ২০২৬, ০৫:২৫

    ১৪ বছর পর হেফাজতে সাবেক র‌্যাব কর্মকর্তা

    ১৪ বছর পর হেফাজতে সাবেক র‌্যাব কর্মকর্তা

    ২৯ জুলাই ২০২৬, ০১:১৫

    এবার সম্মান রক্ষার দায়িত্ব ব্যাটারদের

    এবার সম্মান রক্ষার দায়িত্ব ব্যাটারদের

    ২৯ জুলাই ২০২৬, ০৪:৫৮

    সড়ক সংস্কার করল বিএনপি-ছাত্রদল

    সড়ক সংস্কার করল বিএনপি-ছাত্রদল

    ২৯ জুলাই ২০২৬, ০০:৫৭

    অন্ধত্ব ডেকে আনতে পারে গ্লুকোমা

    অন্ধত্ব ডেকে আনতে পারে গ্লুকোমা

    ২৯ জুলাই ২০২৬, ০৪:৫৮

    ভৈরব পৌরসভার বাজেট ঘোষণা

    ভৈরব পৌরসভার বাজেট ঘোষণা

    ২৯ জুলাই ২০২৬, ০০:৫৬

    ফ্রান্সের জন্য কোনো ক্লাবে যাইনি

    ফ্রান্সের জন্য কোনো ক্লাবে যাইনি

    ২৯ জুলাই ২০২৬, ০৪:৫৮

    বসতিপূর্ণ এলাকায় ফের ইটভাটার অপচেষ্টা

    বসতিপূর্ণ এলাকায় ফের ইটভাটার অপচেষ্টা

    ২৯ জুলাই ২০২৬, ০৪:৫৮

    advertiseadvertise