Agamir Somoy E-Paper
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

আন্তর্জাতিক সম্মাননা পেল ইনভেস্ট বাংলাদেশ

অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১৩:৩৭
শেয়ার করুন:
আন্তর্জাতিক সম্মাননা পেল ইনভেস্ট বাংলাদেশ

সংগৃহীত ছবি

সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ৩০তম বিশ্ব বিনিয়োগ সম্মেলনে আউটস্টান্ডিং এলডিসি ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি’ ক্যাটাগরিতে বিশেষ স্বীকৃতি অর্জন করেছে ‘ইনভেস্ট বাংলাদেশ’। মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ইনভেস্ট বাংলাদেশের পক্ষে এ সম্মাননা গ্রহণ করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ।

ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সিজের (ওয়াইপা) উদ্যোগে ১০ থেকে ১২ নভেম্বর জেনেভায় এই বিশ্ব বিনিয়োগ সম্মেলন চলছে। স্বল্পোন্নত দেশগুলোর যেসব বিনিয়োগ উন্নয়ন সংস্থার কার্যক্রম আন্তর্জাতিক মানদণ্ডে শীর্ষস্থানীয় বিবেচিত হয়, তাদের মধ্য থেকে স্বাধীন বিচারকমণ্ডলী এই বিশেষ স্বীকৃতি প্রদান করে।

প্রধানত দুটি ক্ষেত্রে অনন্য অবদানের জন্য ইনভেস্ট বাংলাদেশকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে। এগুলো হলো— বাংলাদেশে বিনিয়োগ প্রক্রিয়া সহজ করতে বিভিন্ন যুগান্তকারী নীতিগত সংস্কার গ্রহণ এবং এপিএম টার্মিনালসের ৫৫ কোটি মার্কিন ডলারের লালদিয়া কনটেইনার টার্মিনাল প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে নেওয়া। অত্যাধুনিক ও সম্পূর্ণ বিদ্যুৎচালিত এই টার্মিনালটি ২০৩০ সালের মধ্যে চালু হলে চট্টগ্রাম সমুদ্রবন্দরের কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা ৪৪ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

ইনভেস্ট বাংলাদেশের উল্লেখযোগ্য অর্জন ও কার্যক্রমের মধ্যে রয়েছে— ২০২৫ সালে বিনিয়োগ পরিবেশের উন্নয়নে প্রায় ২০০ দেশি-বিদেশি বিনিয়োগকারীর সঙ্গে আলোচনা করে সংস্কার প্রস্তাব তৈরি করা। যার মধ্যে রয়েছে আংশিক রপ্তানিকারকদের জন্য বন্ডেড ওয়্যারহাউস সুবিধা সম্প্রসারণ, বিদেশি পেশাজীবীদের নিরাপত্তা ছাড়পত্র ডিজিটাল করা এবং বিদেশ থেকে ঋণ গ্রহণ ও মূলধন প্রত্যাবাসন সহজ করা। পাশাপাশি প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আকর্ষণে ১৯টি অগ্রাধিকার খাত চিহ্নিত করে এফডিআই হিটম্যাপ তৈরি করা হয় এবং ২০২৬ সালের মার্চ মাসে ১৮০ দিনের বিনিয়োগ কর্মপরিকল্পনা ঘোষণা করা হয়, যার অগ্রগতি প্রতিবেদন গত সেপ্টেম্বরে প্রকাশিত হয়।

কয়েকটি সংস্থার একীভূতকরণের মাধ্যমে গঠিত ইনভেস্ট বাংলাদেশের অধীনে এখন বিনিয়োগ সহায়তা, অর্থনৈতিক অঞ্চল ও পিপিপির কার্যক্রম পরিচালিত হচ্ছে। উল্লেখ্য, ২০২৫ সালে বাংলাদেশে নিট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) প্রায় ৩৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং বর্তমানে বিভিন্ন খাত থেকে প্রায় ১৩০ কোটি মার্কিন ডলারের বিনিয়োগ প্রস্তাবের অগ্রগতি পর্যবেক্ষণ করছে সংস্থাটি।

ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী এই অর্জনের পেছনে সরকারের সমর্থন, অংশীদারদের সহযোগিতা এবং সংস্থার সব কর্মীর সম্মিলিত প্রচেষ্টার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    গোয়েন্দা সংস্থার পরিচয়ে দল ছাড়তে বলা হচ্ছে জামায়াত এমপিকে

    গোয়েন্দা সংস্থার পরিচয়ে দল ছাড়তে বলা হচ্ছে জামায়াত এমপিকে

    শেখ হাসিনার পাসপোর্ট প্রসঙ্গে বাংলাদেশ হাইকমিশনকে জিজ্ঞেস করতে বললেন জয়সওয়াল

    শেখ হাসিনার পাসপোর্ট প্রসঙ্গে বাংলাদেশ হাইকমিশনকে জিজ্ঞেস করতে বললেন জয়সওয়াল

    কিউআইও প্রত্যাহার, ব্যাংক ঋণের পথে রয়্যাল ফুটওয়্যার

    কিউআইও প্রত্যাহার, ব্যাংক ঋণের পথে রয়্যাল ফুটওয়্যার

    টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের লগি-বৈঠার মিছিল, পুলিশের গাড়িতে আগুন

    টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের লগি-বৈঠার মিছিল, পুলিশের গাড়িতে আগুন