Agamir Somoy E-Paper
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৫ গ্রামের কবরস্থান বানালেন রিয়াসুল
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

গোলটেবিল আলোচনায় এম কে মুজেরী

ব্যাংকারদের দুর্নীতির ঘানি টানছেন আমানতকারী

অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৫:২৮
শেয়ার করুন:
ব্যাংকারদের দুর্নীতির ঘানি টানছেন আমানতকারী

বক্তব্য রাখছেন বিআইডিএসের সাবেক মহাপরিচালক ড. মুস্তফা কে মুজেরী। ছবি: সংগৃহীত

দেশে রাজনৈতিক প্রভাব, স্বজনপ্রীতি ও অনৈতিক আর্থিক সুবিধার বিনিময়ে ঋণ বিতরণের প্রবণতা বাংলাদেশের ব্যাংক খাতের নৈতিক ভিত্তিকে দুর্বল করে তুলছে। এর ফলে উসকে গেছে খেলাপি ঋণ। ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যাংকের সম্পদের গুণমান। এসব অনিয়মের আর্থিক দায় বহন করতে হচ্ছে আমানতকারী, শেয়ারহোল্ডার ও সামগ্রিক অর্থনীতিকে। ব্যাংক খাতে নৈতিকতার সংকট মোকাবিলায় শুধু আইন ও বিধিবিধান যথেষ্ট নয়। বরং প্রয়োজন জবাবদিহি, স্বচ্ছতা এবং পেশাগত সততার সংস্কৃতি প্রতিষ্ঠা।

গতকাল শনিবার রাজধানীর গুলশানে এক হোটেলে আয়োজিত ‘ব্যাংকিংয়ে নৈতিকতা: জবাবদিহিতা ও আস্থা’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপনকালে এসব কথা বলেছেন ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (আইএনএম) নির্বাহী পরিচালক মোস্তফা কে মুজেরী।

তিনি বললেন, ব্যাংকিং ব্যবস্থা মূলত জনগণের আস্থার ওপর প্রতিষ্ঠিত। মানুষ ব্যাংকে অর্থ জমা রাখে এই বিশ্বাসে যে, তাদের সঞ্চয় নিরাপদ থাকবে এবং দায়িত্বশীলতার সঙ্গে ব্যবহৃত হবে। কিন্তু রাজনৈতিক প্রভাব, ব্যক্তিগত স্বার্থ ও অনৈতিক আর্থিক প্রলোভনের কারণে ঋণ বিতরণের সিদ্ধান্ত নেওয়া হলে তা শুধু ব্যাংকিং বিধি লঙ্ঘন করে না, বরং ব্যাংকিংয়ের মৌলিক নৈতিকতাকেও ক্ষতিগ্রস্ত করে।

ব্যাংক খাতের নৈতিক সংকটের অন্যতম কারণ হিসেবে রাজনৈতিক ও বাহ্যিক প্রভাবকে চিহ্নিত করেছেন এই অর্থনীতিবিদ। তার মতে, ব্যাংকের ঋণ অনুমোদন, নিয়োগ, ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রক কার্যক্রমে অতিরিক্ত বাহ্যিক চাপ প্রতিষ্ঠানের স্বাধীনতা দুর্বল করে দেয়। এতে পেশাদার ঋণ মূল্যায়ন ও ঝুঁকি ব্যবস্থাপনার পরিবর্তে প্রভাবশালী ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ প্রাধান্য পাওয়ার আশঙ্কা সৃষ্টি হয়। এ ছাড়া ব্যাংকের পরিচালক, প্রভাবশালী শেয়ারহোল্ডার কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের ব্যক্তিগত স্বার্থের সম্পর্ক থাকতে পারে। এসব সম্পর্ক যথাযথভাবে প্রকাশ ও নিয়ন্ত্রণ করা না হলে ঋণ বিতরণের সিদ্ধান্ত পক্ষপাতদুষ্ট হয়ে পড়তে পারে। এতে ব্যাংক খাতের ন্যায়পরায়ণতা ও স্বচ্ছতা ক্ষুণ্ণ হয়।

তার মতে, রাজনৈতিক যোগাযোগ, ব্যক্তিগত সম্পর্ক কিংবা ঋণগ্রহীতার সক্ষমতা যথাযথভাবে মূল্যায়ন না করে ঋণ দেওয়ার সিদ্ধান্ত ব্যাংকের সম্পদের গুণমান নষ্ট করে। যথাযথ যাচাই-বাছাই ছাড়া ঋণ দেওয়া হলে শেষ পর্যন্ত এর দায়ভার বহন করতে হয় আমানতকারী, শেয়ারহোল্ডার এবং সামগ্রিক অর্থনীতিকে। ঋণগ্রহীতাদের ঋণ পরিশোধের নৈতিক দায়িত্ব রয়েছে। একই সঙ্গে ব্যাংকেরও দায়িত্ব হচ্ছে ঋণগ্রহীতার সক্ষমতা যথাযথভাবে মূল্যায়ন করা এবং দায়িত্বজ্ঞানহীন ঋণ দেওয়া থেকে বিরত থাকা। ইচ্ছা করে ঋণখেলাপিদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া উচিত নয়। তবে প্রকৃত অর্থনৈতিক সংকটে পড়া ঋণগ্রহীতাদের জন্য স্বচ্ছ ও নিয়মভিত্তিক ঋণ পুনর্গঠনের সুযোগ থাকা প্রয়োজন। প্রভাবশালী ঋণগ্রহীতারা বারবার ঋণের মেয়াদ বৃদ্ধি, বিশেষ সুবিধা কিংবা শেষ পর্যন্ত ঋণ মওকুফের প্রত্যাশা করলে তা পুরো ঋণব্যবস্থাকে দুর্বল করে দেয়। একই সঙ্গে সৎ ঋণগ্রহীতাদের জন্য অসম প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি হয় এবং কৌশলগতভাবে ঋণখেলাপি হওয়ার প্রবণতা উৎসাহিত হয়।

তিনি বলেছেন, গ্রাহকদের সুদের হার, ফি, ঋণের শর্ত, ঝুঁকি এবং অন্যান্য চুক্তিবদ্ধ বাধ্যবাধকতা সম্পর্কে স্পষ্ট তথ্য দেওয়ার দায়িত্ব ব্যাংকের। আর্থিক পণ্যের অসংগতিপূর্ণ বিক্রি, অনৈতিক চার্জ আরোপ, বৈধ সেবা প্রদানে বিলম্ব বা গ্রাহকের তথ্য সুরক্ষায় ব্যর্থতা ন্যায্যতা ও স্বচ্ছতার পরিপন্থী।

তার মতে, ব্যাংকের কর্মীদের শুধু ঋণ বিতরণের পরিমাণ বা স্বল্পমেয়াদি মুনাফার ভিত্তিতে মূল্যায়ন করা উচিত নয়। ঋণের গুণমান, ঝুঁকি ব্যবস্থাপনা এবং দায়িত্বশীল আচরণকেও কর্মদক্ষতার গুরুত্বপূর্ণ মানদণ্ড হিসেবে বিবেচনা করতে হবে। পাশাপাশি ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ঊর্ধ্বতন ব্যবস্থাপনাকে এমন পরিবেশ তৈরি করতে হবে, যেখানে সততা ও স্বচ্ছতাকে মূল্যায়ন করা হবে এবং অনিয়মের জন্য বিশ্বাসযোগ্য শাস্তির ব্যবস্থা থাকবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, বিগত দিনের নৈরাজ্য থেকে বেরিয়ে এসে সরকার অর্থনীতিকে সচল করতে সচেষ্ট। এখন সমস্যার প্রকৃত চিত্র তুলে ধরতে হবে। কোনো সংখ্যাকে অতিরঞ্জিত করে উপস্থাপন করা পরিহার করতে হবে।

তিনি জানিয়েছেন, রাজনৈতিক প্রভাব বা স্বজনপ্রীতির ভিত্তিতে নয়। ইচ্ছা করে ঋণখেলাপিদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া উচিত নয়। অন্যদিকে, প্রকৃত সংকটে পড়া ঋণগ্রহীতাদের জন্য স্বচ্ছ ও নিয়মভিত্তিক ঋণ পুনঃতফসিলিকরণের সুযোগ থাকা প্রয়োজন।

গোলটেবিল আলোচনাএম কে মুজেরীব্যাংকারদুর্নীতি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    যুবদল নেতাকে কোপানোর অভিযোগ যুবলীগের বিরুদ্ধে

    যুবদল নেতাকে কোপানোর অভিযোগ যুবলীগের বিরুদ্ধে

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    কারাগার থেকেই বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানকে শেষ বিদায় জানালেন যুব মহিলা লীগ নেত্রী

    কারাগার থেকেই বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানকে শেষ বিদায় জানালেন যুব মহিলা লীগ নেত্রী

    আ. লীগ নেতাদের আশ্রয় দেওয়ার অভিযোগে বিএনপির এমপির ছেলেকে শোকজ

    আ. লীগ নেতাদের আশ্রয় দেওয়ার অভিযোগে বিএনপির এমপির ছেলেকে শোকজ