Agamir Somoy E-Paper
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণই রেজাউলের ব্রত
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

আমেরিকার নিরাপত্তা সরঞ্জামে ব্যবহৃত হবে ওয়ালটনের মাদারবোর্ড

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ২০ জুন ২০২৬, ১৫:৩৬
আমেরিকার নিরাপত্তা সরঞ্জামে ব্যবহৃত হবে ওয়ালটনের মাদারবোর্ড

সংগৃহীত ছবি

বাংলাদেশে উৎপাদিত বিশ্বমানের মাদারবোর্ড বা পিসিবিএ (প্রিন্টেড সার্কিট বোর্ড অ্যাসেম্বলি) যুক্তরাষ্ট্রে রপ্তানি শুরু করেছে ওয়ালটন। বৃহস্পতিবার গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে পিসিবিএ রপ্তানি শিপমেন্টের উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এবং প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম, পরিচালক এস এম নূরুল আলম রেজভী এবং এস এম মঞ্জুরুল আলম অভি।

ওয়ালটনের রপ্তানিকৃত এই পিসিবিএ যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক গানশট শনাক্তকরণ ও জরুরি উদ্ধার ব্যবস্থার নিরাপত্তা সরঞ্জামে ব্যবহৃত হবে। যুক্তরাষ্ট্রের উইসকনসিনভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান সেফপ্রো টেকনোলজিস ইনকরপোরেশন এসব মাদারবোর্ড আমদানি করছে। প্রতিষ্ঠানটি স্কুল-কলেজসহ বিভিন্ন স্থানে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে উন্নত প্রযুক্তিনির্ভর সমাধান সরবরাহের জন্য পরিচিত।

ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শনকালে অতিথিরা বিভিন্ন প্রযুক্তিপণ্যের উৎপাদন প্রক্রিয়া এবং শিল্প স্থাপনা ঘুরে দেখেন। তারা দেশীয় উচ্চপ্রযুক্তি শিল্পে ওয়ালটনের অবদানের প্রশংসা করেন।

ফকির মাহবুব আনাম উল্লেখ করেন, ওয়ালটন বাংলাদেশের শিল্পখাতের একটি অনন্য সাফল্যের উদাহরণ। দেশীয় প্রতিষ্ঠান হিসেবে তারা বিশ্বমানের প্রযুক্তিপণ্য উৎপাদন ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে রপ্তানি করছে, যা দেশের জন্য গর্বের বিষয়।

তার ভাষ্য, সরকারের লক্ষ্য দেশীয় শিল্পকে আরও এগিয়ে নেওয়া। সে উদ্দেশ্যে নতুন অর্থবছরের বাজেটে দেশে উৎপাদিত পণ্যকে উৎসাহিত করতে কর কাঠামোয় বিভিন্ন সহায়ক পদক্ষেপ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে স্বাগত জানানো হয়। পরে তারা ওয়ালটনের ওপর নির্মিত একটি তথ্যচিত্র উপভোগ করেন এবং প্রোডাক্ট ডিসপ্লে সেন্টার পরিদর্শন করেন। এরপর মাদারবোর্ড (এসএমটি), টেলিভিশন প্যানেল ক্লিনরুম, পিসিবি, মোল্ড অ্যান্ড ডাইসহ বিভিন্ন উৎপাদন ইউনিট ঘুরে দেখেন।

গাজীপুরের কালিয়াকৈরে ওয়ালটনের অত্যাধুনিক শিল্পনগরীতে বর্তমানে ফ্রিজ, কম্প্রেসার, টেলিভিশন, এসি, ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ফোন, ফ্যান, ক্যাবল, ভিআরএফ, চিলার, গৃহস্থালি ও বৈদ্যুতিক পণ্য এবং লিফট উৎপাদন করা হচ্ছে। পাশাপাশি গবেষণা ও উদ্ভাবন, মান নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক ব্যবসা কার্যক্রমও পরিচালিত হচ্ছে।

বর্তমানে ‘মেইড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডিংয়ে ওয়ালটনের পণ্য এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকাসহ বিশ্বের ৫৫টির বেশি দেশে রপ্তানি হচ্ছে। আন্তর্জাতিক বাজারে কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে শতাধিক দেশে ব্র্যান্ড ব্যবসা বিস্তারের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

রপ্তানিমেইড ইন বাংলাদেশওয়ালটন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    জব্দ আলামতে পাওয়া গেল  সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    জব্দ আলামতে পাওয়া গেল সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    ‘কাল থাকব কি না জানি না’ বলার ৪ দিন পরেই চিরবিদায় নানা পাটেকরের

    ‘কাল থাকব কি না জানি না’ বলার ৪ দিন পরেই চিরবিদায় নানা পাটেকরের

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার