নবম বাংলাদেশ মার্কেটিং ডে অনুষ্ঠিত

সংগৃহীত ছবি
কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে মার্কেটিংয়ের নতুন সম্ভাবনা, উদ্ভাবন, পরিবর্তন ও ভবিষ্যৎ নেতৃত্বের ভাবনা নিয়ে আজ ৬ নভেম্বর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সফলভাবে অনুষ্ঠিত হলো নবম বাংলাদেশ মার্কেটিং ডে ২০২৬।
মার্কেটার্স ইনস্টিটিউট বাংলাদেশ (এমআইবি) আয়োজিত এবারের আয়োজনের প্রতিপাদ্য ছিল ‘মার্কেটিং ইন দ্য এজ অব এআই’।
দিনব্যাপী এ আয়োজনে দেশের শীর্ষস্থানীয় করপোরেট ব্যক্তিত্ব, মার্কেটিং বিশেষজ্ঞ, পেশাজীবী, উদ্যোক্তা, শিক্ষাবিদ এবং তরুণ মার্কেটারদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।
উদ্বোধনী অনুষ্ঠান, মূল প্রবন্ধ উপস্থাপনা, প্যানেল আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে উঠে আসে এআই-নির্ভর মার্কেটিংয়ের ভবিষ্যৎ, ব্যবসায়িক প্রবৃদ্ধি, সৃজনশীলতা, ডিজিটাল রূপান্তর এবং আগামী দিনের মার্কেটিং নেতৃত্বের নানা দিক।
এ আয়োজন শুধু একটি দিবস উদ্যাপন নয়; বরং বাংলাদেশের মার্কেটিং পেশাজীবীদের মধ্যে জ্ঞান, অভিজ্ঞতা, উদ্ভাবন ও পারস্পরিক সহযোগিতার এক অনন্য মিলনমেলা।
অনুষ্ঠানে আয়োজনে সম্পৃক্ত সব ব্যক্তি, প্রতিষ্ঠান, স্পনসর, পার্টনার, অতিথি, বক্তা, অংশগ্রহণকারী ও স্বেচ্ছাসেবকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়।



