কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে মার্কেটিংয়ের নতুন সম্ভাবনা, উদ্ভাবন, পরিবর্তন ও ভবিষ্যৎ নেতৃত্বের ভাবনা নিয়ে আজ ৬ নভেম্বর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সফলভাবে অনুষ্ঠিত হলো নবম বাংলাদেশ মার্কেটিং ডে ২০২৬।মার্কেটার্স ইনস্টিটিউট বাংলাদেশ (এমআইবি) আয়োজিত এবারের আয়োজনের প্রতিপাদ্য ছিল ‘মার্কেটিং ইন দ্য এজ অব এআই’।দিনব্যাপী এ আয়োজনে দেশের শীর্ষস্থানীয় করপোরেট ব্যক্তিত্ব, মার্কেটিং বিশেষজ্ঞ, পেশাজীবী, উদ্যোক্তা, শিক্ষাবিদ এবং তরুণ মার্কেটারদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।উদ্বোধনী অনুষ্ঠান,...