Agamir Somoy E-Paper
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৫ গ্রামের কবরস্থান বানালেন রিয়াসুল
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

রাজধানীতে দিনব্যাপী ‘গ্রী বিজনেস মিট-২০২৭’

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ২১:২৩
শেয়ার করুন:
রাজধানীতে দিনব্যাপী ‘গ্রী বিজনেস মিট-২০২৭’

সংগৃহীত ছবি

বিশ্বের অন্যতম শীর্ষ এয়ারকন্ডিশনার ব্র্যান্ড গ্রী-র ব্যবসায়িক অংশীদারদের নিয়ে দিনব্যাপী ‘গ্রী বিজনেস মিট-২০২৭’ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত এই সম্মেলনে দেশের সব ব্যবসায়িক অংশীদার ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রী গ্লোবালের আন্তর্জাতিক বিক্রয় বিভাগের সেলস ম্যানেজার আরস্কো লিয়াও।

সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্য দেন ইলেক্ট্রো মার্ট গ্রুপের চেয়ারম্যান মো. নুরুন নেওয়াজ। তিন যুগেরও বেশি সময় ধরে বিশ্বসেরা গ্রী ব্র্যান্ডের পণ্য দেশের ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া, নিরবচ্ছিন্ন সরবরাহ এবং বিক্রয়োত্তর সেবা প্রদানের জন্য তিনি পার্টনার ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানান।

দেশের ইলেকট্রনিকস খাতকে এগিয়ে নিতে গ্রী-র সঙ্গে প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমে ইলেক্ট্রো মার্ট গ্রুপ কাজ করছে উল্লেখ করে মো. নুরুন নেওয়াজ বলেছেন, দেশের ক্রমবর্ধমান এসির চাহিদা পূরণ, পরিবেশ সংরক্ষণ এবং সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের পণ্য সরবরাহের জন্য গ্রুপটি নিজস্ব কারখানায় গ্রী-র পণ্য উৎপাদন করছে।

গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. নুরুল আমিন মন্তব্য করেন, যাদের উদ্যোগ, নিষ্ঠা ও আস্থা গ্রী এসিকে সারা দেশের গ্রাহকদের আরও কাছে নিয়ে এসেছে, আজকের এই আয়োজন তাদের সম্মান জানানোর জন্য। প্রতিটি সাফল্যের পেছনে পার্টনার, কর্মচারী এবং তাদের পরিবারের অক্লান্ত পরিশ্রম রয়েছে উল্লেখ করে পরিচালনা পর্ষদের পক্ষ থেকে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

শুভেচ্ছা বক্তব্যে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মোহাম্মদ নুরুচ্ছাপা উল্লেখ করেন, বাংলাদেশে গ্রী-র পণ্য বিপণনে পার্টনাররা বিশেষ ভূমিকা রাখছেন। পার্টনারদের নিরলস পরিশ্রম ও আন্তরিক সহযোগিতার ফলেই গ্রী বর্তমানে বাংলাদেশেও শীর্ষস্থান এবং 'সুপার ব্র্যান্ড'-এর স্বীকৃতি অর্জন করেছে।

বিশেষ অতিথির বক্তব্যে গ্রী গ্লোবালের সেলস ম্যানেজার আরস্কো লিয়াও বাংলাদেশকে বহির্বিশ্বে গ্রী-র সর্বোত্তম ব্যবসায়িক অংশীদার হিসেবে অভিহিত করেন। তিনি তুলে ধরেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ঝুঁকি বিবেচনায় রেখে গ্রী প্রতিটি পণ্য উৎপাদনে পরিবেশবান্ধব কাঁচামাল ও প্রযুক্তি ব্যবহার করে। শূন্য মাত্রার কার্বন নিঃসরণ ও পরিবেশবান্ধব প্রযুক্তির জন্য গ্রী এসি বৈশ্বিকভাবে সর্বোচ্চ পুরস্কার পেয়েছে। বিদেশে তৈরি এবং বাংলাদেশে উৎপাদিত গ্রী এসির মানের মধ্যে কোনো পার্থক্য নেই বলেও নিশ্চিত করেন তিনি।

সম্মেলনে গ্রী এসির বিশেষ বৈশিষ্ট্য তুলে ধরেন গ্রুপের ডিএমডি মো. নুরুল আফছার। তিনি জানান, বিশ্বের ১৯০টির বেশি দেশে প্রায় ৬০ কোটির অধিক গ্রাহক গ্রী এসি ব্যবহার করছেন। গ্রী এসি ঘরের বাতাসের ভাইরাস ও ব্যাকটেরিয়া ধ্বংস করে পরিবেশকে জীবাণুমুক্ত রাখে। সাশ্রয়ী মূল্য ও দীর্ঘস্থায়িত্বের কারণে এসি এখন আর বিলাসজাত পণ্য নয়, বরং নিত্যপ্রয়োজনীয় পণ্যে পরিণত হয়েছে।

মো. নুরুল আফছার আরও উল্লেখ করেন, সম্প্রতি পরিবেশবান্ধব প্রযুক্তিসমৃদ্ধ নতুন কয়েকটি মডেলের গ্রী এসি বাংলাদেশের বাজারে এসেছে। এ ছাড়া গ্রী-র সোলার সিস্টেম প্রযুক্তিসমৃদ্ধ এসি ব্যবহারে বিদ্যুৎ বিল ও কার্বন নিঃসরণ শূন্যের কোঠায় রাখা সম্ভব। পাশাপাশি বড় করপোরেট অফিস, বহুতল ভবন, হাসপাতাল, শপিংমল ও শিল্পকারখানায় গ্রী-র সেন্ট্রাল এয়ারকন্ডিশনিং সিস্টেম এবং আধুনিক ওয়াটার কুলড ম্যাগনেটিক চিলার প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ৭০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করা যায়।

সম্মেলনে ২০২৭ সালের বিপণন কার্যক্রমকে আরও গতিশীল করতে গ্রাহকদের চাহিদা ও বাজার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা হয়। অনুষ্ঠানে কোম্পানির পরিচালক নুরুল আজিম সানি ও সিনথিয়া কায়নাথ নুর, উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মঈন উদ্দিন, বিক্রয় ও বিপণন মহাব্যবস্থাপক (জিএম) মাহমুদুন নবী চৌধুরী এবং করপোরেট বিপণন জিএম মো. জহিরুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গ্রীগ্রী বিজনেস মিট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    ১১ হাজার হজযাত্রীর অনিশ্চয়তা!

    ১১ হাজার হজযাত্রীর অনিশ্চয়তা!

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    খালেদা জিয়াকে ‘শেখ হাসিনার মা’ উল্লেখ ক্যালেন্ডারে

    খালেদা জিয়াকে ‘শেখ হাসিনার মা’ উল্লেখ ক্যালেন্ডারে

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংঘর্ষে আরও একজন নিহত

    পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংঘর্ষে আরও একজন নিহত