Agamir Somoy E-Paper
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

শিক্ষার্থী ও পুলিশ পরিবারের জন্য ভর্তি ফিতে ছাড় দেবে ডব্লিউইউবি ও কমিউনিটি ব্যাংক

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১০:৪৮
শেয়ার করুন:
শিক্ষার্থী ও পুলিশ পরিবারের জন্য ভর্তি ফিতে ছাড় দেবে ডব্লিউইউবি ও কমিউনিটি ব্যাংক

সংগৃহীত ছবি

শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য ব্যাংকিং সেবা সহজ করা এবং বিশ্ববিদ্যালয়ের ফি পরিশোধে ছাড় দেওয়ার লক্ষ্যে সমঝোতা স্মারক সই করেছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ডব্লিউইউবি) ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ সমঝোতা স্মারক সই হয়। বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে গড়ে ওঠা এ অংশীদারত্বের লক্ষ্য বিশ্ববিদ্যালয়ের আর্থিক কার্যক্রম আরও কার্যকর করা এবং সংশ্লিষ্টদের জন্য ব্যাংকিং সেবা সহজলভ্য করা।

সমঝোতা অনুযায়ী, কমিউনিটি ব্যাংকের কর্মী ও পুলিশ সদস্যদের সন্তানেরা ডব্লিউইউবিতে ভর্তির ক্ষেত্রে ১০ হাজার টাকা ছাড় পাবেন। এ ছাড়া কমিউনিটি ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে বিশ্ববিদ্যালয়ের পাওনা পরিশোধ করলে আরও ১০ হাজার টাকা ছাড় পাওয়া যাবে। পাশাপাশি নিজস্ব কর্মী, তাঁদের আত্মীয়স্বজন ও পুলিশ পরিবারের সদস্যদের মধ্যে ডব্লিউইউবিতে ভর্তির সুযোগ সম্পর্কে প্রচার চালাবে কমিউনিটি ব্যাংক।

সমঝোতার আওতায় শিক্ষাঋণ, বেতন ব্যবস্থাপনা, ক্যাম্পাসে ব্যাংকিং ও ফি সংগ্রহের বুথ, অগ্রিম বেতন সুবিধা, ক্রেডিট কার্ডসহ শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন আর্থিক সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে। ক্যাম্পাসে বুথ স্থাপনের মাধ্যমে শিক্ষার্থীদের ফি পরিশোধ ও ব্যাংকিং সেবা গ্রহণ সহজ হবে বলে আশা করছে দুই প্রতিষ্ঠান।

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পক্ষে সমঝোতা স্মারকে সই করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এমতিয়াজ উদ্দিন। অনুষ্ঠানে ডব্লিউইউবির পক্ষে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এম. নুরুল ইসলাম। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক জাকি ইমাম, একাডেমিক অ্যাফেয়ার্স অ্যান্ড রিসার্চের ডিন অধ্যাপক ড. এ কিউ এম শফিউল আজম এবং যুগ্ম পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ শাইফুল হান্নানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ অংশীদারত্বের মাধ্যমে ডব্লিউইউবি ফি পরিশোধের প্রক্রিয়া সহজ করার পাশাপাশি শিক্ষাব্যয় নির্বাহে অর্থায়নের সুযোগ বাড়াতে চায়। অন্যদিকে, কমিউনিটি ব্যাংক বিশ্ববিদ্যালয় ও এর শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রাতিষ্ঠানিক ব্যাংকিং সেবার পরিধি বাড়ানোর পরিকল্পনা করছে।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    গোয়েন্দা সংস্থার পরিচয়ে দল ছাড়তে বলা হচ্ছে জামায়াত এমপিকে

    গোয়েন্দা সংস্থার পরিচয়ে দল ছাড়তে বলা হচ্ছে জামায়াত এমপিকে

    কিউআইও প্রত্যাহার, ব্যাংক ঋণের পথে রয়্যাল ফুটওয়্যার

    কিউআইও প্রত্যাহার, ব্যাংক ঋণের পথে রয়্যাল ফুটওয়্যার

    টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের লগি-বৈঠার মিছিল, পুলিশের গাড়িতে আগুন

    টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের লগি-বৈঠার মিছিল, পুলিশের গাড়িতে আগুন

    শেখ হাসিনার পাসপোর্ট প্রসঙ্গে বাংলাদেশ হাইকমিশনকে জিজ্ঞেস করতে বললেন জয়সওয়াল

    শেখ হাসিনার পাসপোর্ট প্রসঙ্গে বাংলাদেশ হাইকমিশনকে জিজ্ঞেস করতে বললেন জয়সওয়াল