বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সোনালী ব্যাংকে দোয়া মাহফিল

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে সোনালী ব্যাংক পিএলসির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার বাদ জোহর ব্যাংকের প্রধান কার্যালয়ের মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান।
এ ছাড়া দোয়া মাহফিলে উপব্যবস্থাপনা পরিচালক, জেনারেল ম্যানেজারসহ প্রধান এবং স্থানীয় কার্যালয়ের নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।



