নতুন ১৩ ডিজাইনের কমফোর্টার আনল ‘কমফি’

শীতকে সামনে রেখে নতুন ১৩টি ডিজাইনের কমফোর্টার বাজারে এনেছে আরএফএলের জনপ্রিয় বেডিং ব্র্যান্ড ‘কমফি’। শীতের আরাম, উষ্ণতা ও নান্দনিকতার সমন্বয়ে নতুন এই কালেকশন তৈরি করা হয়েছে। মঙ্গলবার প্রাণ-আরএফএল সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এই কমফোর্টারগুলোর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল। অনুষ্ঠানে আরএফএল গ্রুপের ট্যাংক ব্যবসার নির্বাহী পরিচালক কাজী রাশেদুল ইসলাম, প্রধান বিপণন কর্মকর্তা মোহাম্মদ আল্লামা মুর্শিদ মুনীম ও কমফির ব্র্যান্ড ম্যানেজার মিফতা উল জান্নাতসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, গ্রাহকদের পরিবর্তিত পছন্দ ও প্রয়োজন বিবেচনা করে আরামদায়ক ও রুচিশীল ডিজাইনের এসব কমফোর্টার আনা হয়েছে। নতুন এই কমফোর্টারগুলো অথবা ডটকম, বেস্ট বাই, স্বপ্ন, মিনাবাজার, দারাজসহ বিভিন্ন বিক্রয়কেন্দ্র ও অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে।



