শীতকে সামনে রেখে নতুন ১৩টি ডিজাইনের কমফোর্টার বাজারে এনেছে আরএফএলের জনপ্রিয় বেডিং ব্র্যান্ড ‘কমফি’। শীতের আরাম, উষ্ণতা ও নান্দনিকতার সমন্বয়ে নতুন এই কালেকশন তৈরি করা হয়েছে। মঙ্গলবার প্রাণ-আরএফএল সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এই কমফোর্টারগুলোর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল। অনুষ্ঠানে আরএফএল গ্রুপের ট্যাংক ব্যবসার নির্বাহী পরিচালক কাজী রাশেদুল ইসলাম, প্রধান বিপণন কর্মকর্তা মোহাম্মদ আল্লামা মুর্শিদ মুনীম ও কমফির ব্র্যান্ড ম্যানেজার মিফতা উল জান্নাতসহ ঊ...