Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিলাসী জীবন ছেড়ে জনকল্যাণে আতিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

ইউরোপের স্যান্ডোজ ফার্মার সঙ্গে বাংলাদেশের নেভিয়ান লাইফসায়েন্সের নতুন চুক্তি

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ২২:২৫
ইউরোপের স্যান্ডোজ ফার্মার সঙ্গে বাংলাদেশের নেভিয়ান লাইফসায়েন্সের নতুন চুক্তি

সংগৃহীত ছবি

সুইজারল্যান্ডভিত্তিক বিশ্বের শীর্ষ জেনেরিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্যান্ডোজের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারত্ব আরও জোরদার করেছে নেভিয়ান লাইফসায়েন্স পিএলসি (ভূতপূর্ব নোভার্টিস বাংলাদেশ লিমিটেড)। এ লক্ষ্যে স্যান্ডোজ ফার্মাসিউটিক্যালস ডিডি’র সঙ্গে নতুন একটি চুক্তি করেছে নেভিয়ান।

সম্প্রতি স্বাক্ষরিত এই চুক্তির আওতায় বাংলাদেশে স্যান্ডোজের বিভিন্ন ওষুধ আমদানি ও বিপণন করবে নেভিয়ান। এর মধ্যে বিশেষ প্রযুক্তিতে প্রস্তুতকৃত কিছু জটিল জেনেরিক ওষুধও অন্তর্ভুক্ত থাকবে। মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ায় অবস্থিত স্যান্ডোজ ফার্মাসিউটিক্যালস ডিডি সুইজারল্যান্ডভিত্তিক স্যান্ডোজ এজি’র আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্র হিসেবে কাজ করে।

ওষুধ শিল্পের উৎকর্ষে বিশ্বব্যাপী ২০০ বছরেরও অধিক সময়ের ঐতিহ্য নিয়ে ১৯৭৩ সালে বাংলাদেশে যাত্রা শুরু করে সুইজারল্যান্ডের সিবা-গেইগি। আরেক বহুজাতিক স্যান্ডোজের সাথে বিশ্বব্যাপী একীভূতকরণের পর ১৯৯৬ সালে এটি নোভার্টিস বাংলাদেশ লিমিটেড নামে আত্মপ্রকাশ করে। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের সাথে যৌথ উদ্যোগে পরিচালিত হয়ে আসা কোম্পানিটির সিংহভাগ শেয়ার ২০২৫ সালে অধিগ্রহণ করে দেশের শীর্ষস্থানীয় ওষুধ নির্মাতা রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস। শেয়ার হাত বদলের পর নোভার্টিস বাংলাদেশ লিমিটেড-এর নাম পরিবর্তন করে রাখা হয় নেভিয়ান লাইফসায়েন্স পিএলসি।

নতুন পরিচয়ে নেভিয়ান তার টঙ্গীতে অবস্থিত ইউরোপিয়ান ইউনিয়ন জিএমপি সনদপ্রাপ্ত ফ্যাক্টরি থেকে একাধিক লাইসেন্সিং ব্যবস্থার আওতায় নোভার্টিস ও স্যান্ডোজের বিভিন্ন ব্র্যান্ডের ওষুধ স্থানীয়ভাবে উৎপাদন ও বাজারজাতকরণ অব্যাহত রেখেছে। একই কারখানা থেকে চুক্তিভিত্তিক উৎপাদন ব্যবস্থার আওতায় রপ্তানীকৃত ওষুধ বিশ্বের বিভিন্ন দেশে আমদানীও করছে স্যান্ডোজ।

এ প্রসঙ্গে নেভিয়ান লাইফসায়েন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মুসাওয়াত শামস্‌ জাহেদী বলেন, ‘নতুন এই চুক্তির মাধ্যমে স্যান্ডোজের সঙ্গে আমাদের দীর্ঘদিনের ঐতিহ্যের একটি নতুন অধ্যায় শুরু হলো। শীর্ষস্থানীয় বহুজাতিক ওষুধ কোম্পানীগুলোর সাথে নেভিয়ানের ক্রমবর্ধমান অংশীদারিত্ব এদেশের রোগীদের সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমি মনে করি।’

স্যান্ডোজের সঙ্গে নতুন এ চুক্তি নেভিয়ানের আন্তর্জাতিক অংশীদারত্ব আরও বিস্তৃত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর ফলে বাংলাদেশের রোগীরা জটিল রোগের চিকিৎসায় স্যান্ডোজের বিভিন্ন অত্যাধুনিক ও বিশেষ প্রযুক্তিতে তৈরি জেনেরিক ওষুধ ব্যবহারের সুযোগ পাবে।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ