Agamir Somoy E-Paper
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিপদগ্রস্ত রোগীর পাশে জয়
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

নিউইয়র্কে আন্তর্জাতিক ট্রেড ফেয়ার, ব্যবসায়িক ম্যাচমেকিংয়ে নতুন সম্ভাবনা

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪৪
নিউইয়র্কে আন্তর্জাতিক ট্রেড ফেয়ার, ব্যবসায়িক ম্যাচমেকিংয়ে নতুন সম্ভাবনা

নিউইয়র্কে শুরু হয়েছে আন্তর্জাতিক ট্রেড ফেয়ার। এতে যুক্তরাষ্ট্র, বাংলাদেশ, ভারত, চীন, নেপাল, পাকিস্তানসহ বিভিন্ন দেশের ব্যবসায়ী, উদ্যোক্তা, বিনিয়োগকারী, প্রদর্শক, চেম্বার প্রতিনিধি ও পেশাজীবীরা এতে অংশ নিয়েছেন। মেলায় পণ্য ও সেবা প্রদর্শনের পাশাপাশি ব্যবসায়িক যোগাযোগ, বিনিয়োগ ও আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় নিউইয়র্কের Borough of Manhattan Community College (BMCC), ১৯৯ চেম্বার্স স্ট্রিটে মেলার উদ্বোধন হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ-ইউএস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট ড. জিয়াউদ্দিন আহমেদ। MD, FASN; Greater New York Chamber of Commerce-এর President & CEO মার্ক জ্যাফে এবং U.S. Small Business Administration-এর Administrator কেলি লফলার।

কেলি লফলার তার বক্তব্যে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে ক্ষুদ্র ব্যবসা ও উদ্যোক্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেছেন। ব্যবসা সম্প্রসারণ, নতুন সুযোগ সৃষ্টি এবং উদ্যোক্তাদের উন্নয়নে সহযোগিতার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেছেন তিনি।

উদ্বোধনী বক্তব্যে ড. জিয়াউদ্দিন আহমেদ যুক্তরাষ্ট্রে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির অবদান তুলে ধরেছেন। বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, শিক্ষা, ব্যবসা ও কমিউনিটি উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সফল বাংলাদেশি-আমেরিকানদের উদাহরণ হিসেবে ফজলুর রহমান খান, সালমান খান, জাওয়েদ করিম, ড. আবুল হুসাম, আবদুস সাত্তার খান, ড. এম. জাহিদ হাসান ও সৈয়দ জাকি হোসাইনের নাম উল্লেখ করেছেন তিনি।

ড. জিয়াউদ্দিন আহমেদ বাংলাদেশ-ইউএস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এবং Greater New York Chamber of Commerce-এর দীর্ঘদিনের অংশীদারিত্বের কথা উল্লেখ করে মার্ক জ্যাফে ও অ্যামিট শাহকে ধন্যবাদ জানিয়েছেন।

তিনি আরও উল্লেখ করেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাকের একটি গুরুত্বপূর্ণ বাজার। একই সঙ্গে বাংলাদেশও যুক্তরাষ্ট্রের বিভিন্ন পণ্য ও প্রতিষ্ঠানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ করছে। তাঁর ভাষ্য, দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, উদ্ভাবন ও দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে এই এক্সপো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

মার্ক জ্যাফে তার বক্তব্যে Greater New York Chamber of Commerce-এর ২৫ বছরের Chamber Business EXPO আয়োজনের অভিজ্ঞতা তুলে ধরেছেন। পাশাপাশি গত পাঁচ বছর ধরে বাংলাদেশ-ইউএস চেম্বারের সঙ্গে যৌথভাবে কাজ করার বিষয়টিও উল্লেখ করেছেন তিনি। তাঁর ভাষ্য, এই আয়োজন বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ছোট ও উদীয়মান ব্যবসার যোগাযোগ এবং সহযোগিতার সুযোগ তৈরি করছে।

মেলার অন্যতম আকর্ষণ Business-to-Business Matchmaking কার্যক্রম। এর মাধ্যমে ব্যবসায়ীরা সম্ভাব্য ক্রেতা, বিনিয়োগকারী, ব্যবসায়িক অংশীদার ও সেবা প্রদানকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পাচ্ছেন। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো নিজেদের পণ্য ও সেবা তুলে ধরার পাশাপাশি নতুন বাজার, বিনিয়োগ ও ব্যবসায়িক অংশীদারিত্ব নিয়ে আলোচনা করছেন।

মেলায় বিভিন্ন সেমিনার ও ব্যবসায়িক অধিবেশনও অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে রয়েছে Global Investment, Banking, Finance & Remittances Forum 2026। এতে বিনিয়োগ, ব্যাংকিং, অর্থায়ন ও রেমিট্যান্স খাতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য, প্রযুক্তি ও কৌশলগত সোর্সিং ও সাপ্লাই চেইন, এনআরবি বিনিয়োগ এবং উদ্যোক্তা উন্নয়ন নিয়েও আলোচনা ও নেটওয়ার্কিং অনুষ্ঠিত হচ্ছে।

অনুষ্ঠানের আরেকটি উল্লেখযোগ্য আয়োজন আন্তর্জাতিক বিজনেস এক্সিলেন্স এয়ার্ড-২০২৬। ব্যবসা, উদ্যোক্তা কার্যক্রম, অর্থনৈতিক উন্নয়ন ও কমিউনিটি সেবায় অবদানের স্বীকৃতি হিসেবে ছয়জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়েছে।

এক্সপোতে বাংলাদেশি ও মার্কিন প্রতিষ্ঠানগুলো নিজেদের পণ্য ও সেবা আন্তর্জাতিক বাজারে তুলে ধরার সুযোগ পাচ্ছে। একই সঙ্গে ক্রেতা, বিনিয়োগকারী, ব্যবসায়িক অংশীদার, পেশাজীবী ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হয়েছে।

আয়োজকদের প্রত্যাশা, প্রদর্শনী, সেমিনার, ব্যবসায়িক বৈঠক ও ম্যাচমেকিংয়ের মাধ্যমে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো নতুন বাজার ও ব্যবসায়িক সম্ভাবনা খুঁজে পাবে। আন্তর্জাতিক ব্যবসায়িক যোগাযোগ ও বাণিজ্যিক সহযোগিতা বাড়াতেও এই এক্সপো ভূমিকা রাখবে।

নিউইয়র্কযুক্তরাষ্ট্র
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    কোটি টাকার বর্জ্য অপসারণের গাড়ি গ্যারেজে কঙ্কাল

    কোটি টাকার বর্জ্য অপসারণের গাড়ি গ্যারেজে কঙ্কাল

    ৬ মাসের সংসার শেষ ৭০ হাজার টাকার বিরোধে

    ৬ মাসের সংসার শেষ ৭০ হাজার টাকার বিরোধে

    মক্কায় আলোচিত যত হামলা

    মক্কায় আলোচিত যত হামলা

    দেশে আওয়ামী লীগ পুনর্বাসিত হলে দায় জামায়াত-এনসিপির

    দেশে আওয়ামী লীগ পুনর্বাসিত হলে দায় জামায়াত-এনসিপির

    পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ হচ্ছে আজ

    পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ হচ্ছে আজ

    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা চলবে

    গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা চলবে

    তদবির করলেই তথ্য উঠে যাবে ব্যক্তিগত নথিতে

    তদবির করলেই তথ্য উঠে যাবে ব্যক্তিগত নথিতে

    তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, মৃত্যু ৩ শিশুর

    তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, মৃত্যু ৩ শিশুর

    বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার

    বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার

    গ্রিনল্যান্ডের ওপর ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পেয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

    গ্রিনল্যান্ডের ওপর ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পেয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

    হোয়াইট হাউজে সিএনএন, এমএস নাও ও পলিটিকো নিষিদ্ধ করলেন ট্রাম্প

    হোয়াইট হাউজে সিএনএন, এমএস নাও ও পলিটিকো নিষিদ্ধ করলেন ট্রাম্প