প্রাণ-আরএফএল গ্রুপের ১১টি পুরস্কার জয়
করপোরেট কর্নার ডেস্ক

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-২০২৬’-এ মোস্ট সাসটেইনেবল এফএমসিজিসহ ১১টি পুরস্কার জিতেছে প্রাণ-আরএফএল গ্রুপ।
এর মধ্যে প্রতিষ্ঠানটি পাঁচটি ক্যাটাগরিতে বিজয়ী এবং ছয়টিতে অনারেবল মেনশন পেয়েছে।
গত শনিবার রাতে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত অনুষ্ঠানে প্রাণ-আরএফএল গ্রুপের পক্ষে পুরস্কার গ্রহণ করেন সিনিয়র জেনারেল ম্যানেজার আলী হাসান, চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ আল্লামা মুর্শিদ মুনীম, হেড অব সাসটেইনেবিলিটি সুমাইয়া টি আহমেদ এবং জেনারেল ম্যানেজার সুবায়েল খায়েরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।




