সিটিজেনস ব্যাংকের ইছাপুরা উপশাখার উদ্বোধন
করপোরেট কর্নার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে সিটিজেনস ব্যাংকের ইছাপুরা উপশাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সম্প্রতি নতুন এ উপশাখাটির উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন।
অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, মো. আবদুল লতিফসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, গ্রাহক এবং স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে আলমগীর হোসেন জানালেন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণ ও সক্ষমতা জোরদার করতে ব্যাংকটি এসএমই খাতের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেবে।
এ লক্ষ্যে উদ্যোক্তাদের প্রয়োজন অনুযায়ী অর্থায়ন, চলতি মূলধন সহায়তা ও ব্যবসায়িক পরামর্শ দেওয়া হবে।



