Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের পরমবন্ধু রায়হান
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

বাংলাদেশে ক্যাননের নতুন ৪ মডেলের ক্যামেরা আনলো স্মার্ট টেকনোলজিস

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১৯:১৬
বাংলাদেশে ক্যাননের নতুন ৪ মডেলের ক্যামেরা আনলো স্মার্ট টেকনোলজিস

সংগৃহীত ছবি

বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও প্রোডাকশন খাতের জন্য চারটি ক্যানন ইমেজিং পণ্য উন্মোচন করেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। গতকাল সোমবার ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘ইমেজারি ইন মোশন' পাওয়ার্ড বাই ক্যানন এন্ড স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড শীর্ষক অনুষ্ঠানে ক্যানন EOS C50, ক্যানন XA65, ক্যানন XF605 এবং ক্যানন PTZ CR N100 উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন টেলিভিশন চ্যানেলের সম্প্রচার পেশাজীবী, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, সিনেমাটোগ্রাফার এবং সংশ্লিষ্ট শিল্পের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। আরও উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, এস এম আবদুর রহমান, ডিরেক্টর জেনারেল, গণযোগাযোগ অধিদপ্তর, ক্যানন হেড অব বিজনেস নূর মো: শাহরিয়ার, ক্যানন সিঙ্গাপুরের মার্কেটিং ম্যানেজার জনি এনজি এবং ক্যানন, টেরিস ও সংশ্লিষ্ট প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে ক্যাননের পেশাদার ইমেজিং প্রযুক্তি, আধুনিক সম্প্রচারব্যবস্থা, চলচ্চিত্র নির্মাণ এবং ভিডিও প্রোডাকশনের বিভিন্ন সম্ভাবনা তুলে ধরা হয়। বিশেষ করে টেলিভিশন সম্প্রচার, স্টুডিও প্রোডাকশন, চলচ্চিত্র নির্মাণ এবং পেশাদার ভিডিও ধারণের ক্ষেত্রে আধুনিক ক্যামেরা প্রযুক্তির ব্যবহার ও কর্মপ্রবাহ নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

উন্মোচিত চারটি পণ্যের মাধ্যমে পেশাদার ইমেজিংয়ের বিভিন্ন চাহিদা ও প্রোডাকশন পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রযুক্তিগত সমাধান তুলে ধরা হয়। পাশাপাশি ক্যাননের সিনেমা ও পেশাদার ভিডিও ক্যামেরা প্রযুক্তি এবং প্যান-টিল্ট-জুম ক্যামেরার ব্যবহার ও কর্মপ্রবাহ নিয়ে পৃথক উপস্থাপনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ক্যাননের পাশাপাশি পেশাদার ক্যামেরা সাপোর্ট সলিউশন ব্র্যান্ড টেরিসের ট্রাইপড এবং পেশাদার আলোকসজ্জা ব্র্যান্ড অ্যাপারচারের লাইটিং পণ্যও প্রদর্শন করা হয়। এসব পণ্য সম্প্রচার, স্টুডিও, চলচ্চিত্র নির্মাণ, বিজ্ঞাপনচিত্র, ডকুমেন্টারি এবং বিভিন্ন ধরনের ভিডিও প্রোডাকশনের সঙ্গে সংশ্লিষ্ট পেশাজীবীদের জন্য প্রদর্শন করা হয়। অংশগ্রহণকারীদের জন্য পণ্যগুলো সরাসরি দেখার, প্রযুক্তিগত বৈশিষ্ট্য সম্পর্কে জানার এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ রাখা হয়।

স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড ১৯৯৮ সাল থেকে বাংলাদেশের প্রযুক্তি খাতে পণ্য বিতরণ, সেবা, সমাধান ও উৎপাদন কার্যক্রমের সঙ্গে যুক্ত। আন্তর্জাতিক প্রযুক্তি ব্র্যান্ডগুলোর সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের বাজারে আধুনিক প্রযুক্তি ও পেশাদার সমাধান পৌঁছে দিতে কাজ করছে।

‘ইমেজারি ইন মোশন’ আয়োজনের মাধ্যমে ক্যানন ও স্মার্ট টেকনোলজিস বাংলাদেশের সম্প্রচার ও চলচ্চিত্র নির্মাণ খাতের পেশাজীবীদের সঙ্গে প্রযুক্তিগত জ্ঞান বিনিময়, আধুনিক ইমেজিং সমাধান পরিচিতি এবং ভবিষ্যৎ সহযোগিতার সুযোগ তৈরির ওপর গুরুত্ব দিয়েছে।

ক্যানন ক্যামেরা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা